
প্রকাশ: ১২ মার্চ ২০২০, ২২:১৮
একদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় জুভেন্টাস। তুরিনের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, ইতালীয় তারকা রুগানির দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এ ছাড়া গত কয়েক দিনে রুগানির কাছাকাছি যাওয়া ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এ খবর জানার পর করোনাভাইরাসের আশঙ্কায় কোয়ারেন্টাইনে গেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব