বৃহস্পতিবার থেকে ফেনী লকডাউন। ঔষধ এবং অতিপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। বুধবার বিকেল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। বুধবার সকালে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর ডিসি মো. ওয়াহিদুজজামান। তিনি জানান, ফেনীর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে অস্থায়ী ক্যাম্প করে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ওই স্থান থেকে তারা জেলার বিভিন্ন স্থানে টহল দিবেন। ডিসি বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। এ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনে বাঁধা দেয়ায় ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিপক্ষ দলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপসী গ্রামের কালু সরদারের মেয়ে মনি বেগম (৩৫), পারভীন বেগম (৩০) ও স্ত্রী রিনা বেগম (৬৫)। আহত ২ জনকে শরীয়তপুর সদর
দুই শর্তে ছোট ভাইয়ের জিম্মায় খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত গভর্নমেন্ট অর্ডারে স্বাক্ষর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে যে কোনো মুহূর্তে মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া।বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তির জন্য সকল গভর্নমেন্ট পেপার্সে স্বাক্ষর করেছে সচিব। কিছুক্ষণের মধ্যে তাকে মুক্তি দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে খালেদা
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সব ধরণের খেলা বন্ধ হয়ে আছে। প্রতিনিয়তই বাড়ছে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতালির পর স্পেনে এ ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। এ দুঃসময়ে এগিয়ে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এ খেলোয়াড়। চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য বার্সেলোনা হাসপাতালকে এক মিলিয়ন ইউরো দান করেছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।মঙ্গলবার সামাজিক মাধ্যম টুইটারে টুইট করে সংবাদটি নিশ্চিত করেছে
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতুর ভায়াডাক্ট অংশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। তবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় টোল দিয়ে মোটরসাইকেলটি সেতু পাড় হওয়ার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দু’টি শর্তে ছোট ভাই শামীম ইস্কান্দরের জিম্মায় মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে।
লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে ঘরে থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রাম শহরে মাইকিং করছেন সেনাবাহিনীর সদস্যরা।বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।শহরের সড়ক, অলি-গলিতে টহল দেওয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং এবং সিভিল প্রশাসনের কাজে সহায়তা করছেন তারা।চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর মেজর মেজবাহ’র অধীনে এক প্লাটুন সেনাসদস্য নগরের আকবরশাহ, পাহাড়তলী,
প্রাণঘাতী মহামারি করোনায় বিশ্বব্যাপী এক অজানা আতঙ্ক বিরাজ করছে। দিন দিন যেমন আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে আবার মারা যাচ্ছে অনেক মানুষ। এরই মধ্যে নতুন আরেক ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। করোনাসহ নতুন নতুন অজানা আতঙ্ক মহামারি থেকে মুক্তি লাভে আল্লাহর সাহায্যের বিকল্প নেই।তাই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করা ও সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর কাছে করোনাসহ নতুন নতুন সব মহামারি ভাইরাস
জাতীয় দলের ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপক তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন। সকালে প্রতিবেদককে এটি নিশ্চিত করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘এটা জাতীয় দুর্যোগ। এ দুর্যোগ মোকাবিলা সরকারের কিংবা কারে একার দায়িত্ব নয়। এ দায়িত্ব আমাদের সবার। সেই চিন্তা থেকে আমরা ক্রিকেটাররা একটি পদক্ষেপ নিয়েছি। অধিনায়ক হিসেবে আমি ভীষণ গর্বিত যে এ উদ্যোগে দলের সবাই সমান আবেগ নিয়ে অংশগ্রহণ
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তবে, নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি, ফলে আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাতজন।বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে
শরীয়তপুরের জাজিরায় বাসের ছাদেও যাত্রী,ভাড়া তোলতে গিয়ে ছাদ থেকে পড়ে ফয়সাল নামে এক হেলপার নিহত হয়েছে। বুধবার ২৫ মার্চ সকাল ১০ টায় জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ রোডে, মাঝীর ঘাট থেকে ছেড়ে আাসা দোয়া পরিবন নামে যাত্রীবাহী সিটিং সার্ভিস বাসের ছাদে ভাড়া তোলার সময় এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি এলাকার মনির হোসেনের ছেলে। শরীয়তপুর আন্ত জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার বিকেল থেকে এ রোডে যানজট শুরু হয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে। বুধবারও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে তীব্র যানজট। যাত্রী ও পুলিশ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ সাধারণ ছুটি ঘোষণা করায় হাজার হাজার যাত্রী বাড়ি ফিরছেন। এ জন্য মহাসড়কে যানবাহনের চাপ তিন থেকে চারগুণ
কাঁধে একটি ব্যাগ আর হাতে দুটো নিয়ে বাসে ঝুলছিলেন মনিরুল ইসলাম। তার চোখেমুখে উদ্বেগ। জানতে চাইলে বললেন, ‘বাড়িত যায়াম। গাড়ি তো দেখি বন্ধ কইতাছে। এহন চিন্তায় আছি কেমনে যায়াম।’তার সঙ্গে কথা হচ্ছিল গতকাল রাতে। আজমেরি পরিবহনের একটি বাসে বসে। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। গাড়ি বন্ধ থাকলে কীভাবে যাবেন, জানতে চাইলে মনিরুল বলেন, ‘আঙ্গর এক লোক আছে মহাখালী। হেয় কইলো একটা
কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ ঘোষণা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স মন্ত্রী পীনি হিনারে বলেছেন, এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। যদি আমরা আমাদের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করি এবং ঘরে থাকি তাহলে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে।করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ডে সতর্কতার মাত্রা ৩ থেকে বাড়িয়ে ৪ (সর্বোচ্চ মাত্রার সতর্কতা) করা হয়েছে। দেশটিতে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। বুধবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় বিষয়ক প্রশাসন হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে। অপরদিকে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।প্রশান্ত মহাসাগরীয়
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পরামর্শ আর নির্দেশনার পরেও মানুষের মধ্যে সচেতনাতা আসেনি। বরং স্বাভাবিক সময়ের মতোই সবাই চলাচল করছেন। এমনকি, বিদেশ ফেরতরাও নিজেদের ইচ্ছামতো চলছেন।এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় কাজ করবে নৌবাহিনী। জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিত করবে বিমান বাহিনী আর শহরগুলোতে সার্বিক নির্দেশনা বাস্তবায়ন করবে
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় নিজেকে কোয়ারেন্টাইনে রাখা বা সামাজিক দূরত্ব বজায় রাখা। শুধুমাত্র দূরত্ব বজায় রাখার মাধ্যমে আক্রান্তের হার ৬২ শতাংশ কমানো যাবে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) গবেষকরা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথম থেকেই সামাজিক দূরত্ব বজার রাখার উপরে গুরুত্ব দিয়ে এসেছে। প্রথম থেকেই মানুষকে নিজেদের বাড়িতে আলাদা রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব
লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে। এ মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে ৫ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস।মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় রয়েল লন্ডন হাসপাতালে খসরু মিয়া নামে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। খসরু মিয়ার বাংলাদেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেল্লার জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে। এদিকে, সোমবারই করোনায় রয়েল
রক্ত পরীক্ষা করে ১৫ মিনিটেই জানা যাবে সেই রক্ত কভিড-১৯ পজিটিভ নাকি নেগেটিভ। এমন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডের সেনসিটেস্ট নামে একটি প্রতিষ্ঠান।সেনসিটেস্টের প্রধান নির্বাহী রবার্ট ডাস বলেন, পরীক্ষাটি খুবই সহজ ও সাধারণ এবং চালাকির বটে। এখানে মূলত দেখা হয়, নমুনা রক্তে আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডির উপস্থিতি আছে কি না, আর তা কতটা? অ্যান্টিবডি দুটির উপস্থিতি
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ও কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে দুই আরোহী গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে সাইপ্রাসও।মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১২৬ জন করোনা আক্রান্ত এবং তিনজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।মারা যাওয়া ব্যক্তিরা হলেন ৬৩ বছর বয়সের এক ব্রিটিশ নাগরিক, যিনি লিমাসল জেনারেল হাসপাতালে ছিলেন; ৫৮ বছর বয়সী গ্রিক সিপ্রিয়ট ব্যক্তি, যাকে নিকোশিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। অপরজন দুদিন আগে মারা
করোনায় থামছে না মৃত্যুর মিছিল। আর এই মিছিল চীনে শুরু হলেও ইতালি সবচেয়ে এগিয়ে। পিছিয়ে নেই স্পেনে আর যুক্তরাষ্ট্রও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট ৬৮৪ জন মারা গেলেন। দেশটিতে নতুন করে ৭ হাজার ১২৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিচ্ছে সরকার। আইনগত কিছু প্রক্রিয়া সম্পন্নের পর আজ বুধবার তিনি মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির সুপারিশের ফাইলটি গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অফিসে যায়। আইনি প্রক্রিয়াগুলো আজ দুপুরের মধ্যে শেষ হতে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, ইউরোপের পর প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র। সংস্থাটি বলছে, সেখানে নতুন আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। একদিক থেকে এমন সতর্কবার্তা এলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ব্যবসা-বাণিজ্যের স্বার্থে জনজীবন স্বাভাবিক করে ফেলার পক্ষে মত দিয়েছেন।ডব্লিউএইচও মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রে আমরা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে দেখছি। এ থেকে আশঙ্কা