রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া নাজমুল নামে এক যুবক পলাতক রয়েছেন। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের উত্তরা বিভাগের এডিসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এক মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি আইনজীবী আবেদ রাজা। মঙ্গলবার (০৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে আইনজীবী আবেদ রাজা বলেন, ভাড়াটিয়াদের চরম দুর্দশা বিবেচনা করে হৃদয়শীল বাড়ি মালিকরা ভাড়া মওকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি। করোনায় দেশে এখন পর্যন্ত ১৬৪
রাজধানীর রুপনগর থানার ওসি (তদন্ত) মোকাব্বর এর নেতৃত্বে একদল পুলিশের বর্বরোচিত হামলার স্বীকার হয়েছেন এই সময়ের পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল ইনিউজ৭১-এর বিশেষ প্রতিনিধি জিহাদ হায়দার এবং ইনিউজ৭১-এর সম্পাদক শওকত হায়দার জিকো। সকাল থেকে রাজধানীর রুপনগর এলাকায় করোনা পরিস্থিতির সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন বিশেষ প্রতিনিধি জিহাদ হায়দার। দুপুর ১.৩০ এর সময় একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দেয়ার আবেদন পান জনাব
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এছাড়া সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক (ডিজি) নিযুক্ত করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হতে পারে। সে অনুযায়ী বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেনজীর আহমেদ পদোন্নতি পেয়ে বাহিনীটির ৩০তম আইজিপি হবেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন
করোনাভাইরাসে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন এক মুদি দোকানির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুয়েত মৈত্রী হাসপাতালের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রাজধানীর পুরান ঢাকার লালবাগের বড় ভাট মসজিদ এলাকার বাসিন্দা। তার মেয়ে ও মেয়ের জামাই এখনও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত ৮টায় বড় ভাট মসজিদ এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, সম্প্রতি তার এক প্রবাসী
করোনা পরিস্থিতিতে নীলফামারী জেলায় কিশোরগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ’লকডাউন’ ঘোষণা করা হয়েছে। একজন চিকিৎসকের শরীরে করোনা ‘পজেটিভ’ হওয়ায় মঙ্গলবার বিকেল পাঁচটার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম সীমিত করে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। সূত্র জানায়, রবিবার নীলফামারী জেলায় করোনা আক্রান্ত সন্দেহে সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। সাতজনের মধ্যে একজনের পজেটিভ প্রতিবেদন মঙ্গলবার
করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৫টি সড়ক লকডাউন করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে এই সড়কগুলোর প্রবেশপথ লকডাউন করা হয়। সড়কগুলো হলো-মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের কিছু অংশ ও বসিলার পশ্চিম অংশ। ফলে এসব সড়কে কাউকে প্রবেশ এবং বাহির হতে দেয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনের আওতায় থাকবেন এসব এলাকার বাসিন্দারা। এ
রাজধানীর রূপনগর থানার ওসি তদন্ত মোকাব্বর এর নেতৃত্বে ১২-১৫ জন মিলে ২ জন সাংবাদিককে মেরে আহত করেছেন। তাদের একজনের অবস্থা ভীষণ খারাপ। একজনের পা ভেঙ্গে ফুলে উঠেছে আর একজনের হাত ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনার সূত্রপাত , ইনিউজ৭১ [www.enews71.com] এর বিশেষ প্রতিবেদক বেলা ৩ টার দিকে এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে রক্ত দিয়ে বাসায় ফিরছিলেন। [https://enews71.com/content/post/5e8c8315266dd.jpg] এমন সময় রূপনগর আবাসিক এলাকাতে তার গতিরোধ করেন
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভোলায় কর্মহীন হয়ে পরা হতদরিদ্র ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) দৌলতখান উপজেলা সহ ভোলার বিভিন্ন উপজেলায় সাংবাদিক নেতা আবুল কালাম আজাদের নিজস্ব অর্থয়ানে ও তার নির্দেশে একদল প্রতিনিধি এসব খাদ্যসামগ্রী কর্মহীন হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, আলু, পেঁয়াজ, তেল
সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক জিয়ার রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের বাসায় একজন মৃত ও ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুর থানা পুলিশ ও আইইডিসিআরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো এলাকা লকডাউন করে দেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোহাম্মদপুর
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৬০৫ জন এবং নার্সিং হোমগুলোতে আরও ২২৮ জন মারা গেছে। মৃত্যুর হার ১০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। খবর বিবিসির। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত
অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের দাফন নিয়ে অনেক হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে। করোনায় মৃত ভেবে রাস্তায় পড়ে থাকা লাশের কাছে ঘেঁষছে না কেউ। এরই মধ্যে করোনা আক্রান্তদের জানাজা ও দাফন সঠিক ইসলামী নিয়মে সম্পন্ন করতে এগিয়ে এসেছেন এক ঝাঁক আলেম। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় তার এ কাজটি করার উদ্যোগ নিয়েছেন। মাওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বে কয়েকজন আলেম এ কাজে জড়িত রয়েছেন। তাদের
করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যসেবায় দেশের ২ হাজার ২৩৮ জন চিকিৎসক স্বেচ্ছায় নিয়োজিত রয়েছেন। তারা স্বাস্থ্য বাতায়ন, স্বাস্থ্য অধিদফতর ও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিন উপস্থাপনকালে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামে জন্ম নেয়া বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক। সাংসদ আলী আজম মুকুল বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারের হত্যা মামলার ফাঁসির দন্ড প্রাপ্ত পালাতক আসামি ক্যাপ্টেন (অ.) আবদুল মাজেদ গ্রেপ্তার হওয়ায় আমি স্বস্তি প্রকাশ করছি।
হাইড্রক্সিক্লোরোকুইন না পেলে ভারতকে ফল ভুগতে হবে বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চব্বিশ ঘণ্টার মধ্যে মঙ্গলবার হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এলো নয়াদিল্লি। করোনার মতো মহামারিতে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ওই ওষুধ সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানা যায়, ২৪টি ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিদ্দিকুর রহমান নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো সাত জনে। মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিদ্দিকুর রহমান মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা, সর্দি, ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তাকে নারায়ণগঞ্জের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর কুর্মিটোলা
করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে অনেকেই অনেক কিছু করছেন। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যে। করোনায় আক্রান্ত হয়েছেন স্ত্রী এমন সন্দেহে নিজের স্ত্রীকে গুলির পর আতঙ্কিত স্বামী আত্মহত্যা করেছেন। স্থানীয় পুলিশের ধারণা, আতঙ্কিত হয়ে মর্মান্তিক এই কান্ড ঘটিয়েছেন তিনি। ইলিনয় অঙ্গরাজ্যের লকপোর্ট টাউনশিপে বাড়ি থেকে ৫৫ বছর বয়সী প্যাট্রিক জেসেরনিক এবং তার স্ত্রী ৫৯ বছর বয়সী চেরিল শ্রিফার মরদেহ উদ্ধার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশের কড়াকড়ির পরও ঢাকার প্রবেশমুখগুলোতে চোখে পড়েছে মানুষের চাপ। নানা অজুহাতে গাড়ি নিয়ে অনেকে ঢাকায় ঢুকছেন কিংবা বের হচ্ছেন। আগের চেয়ে সচেতনতা বেড়েছে জানিয়ে পুলিশ বলছে, প্রয়োজনে তারা আরো কঠোর হবেন। রাজধানীতে গাড়ির সারি দেখে বোঝার উপায় নেই রাজধানীতে ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। কেউ বলছেন অফিসে যাচ্ছি, কেউ গাড়ি নিয়ে বের হয়েছেন বাজার করতে। ট্রাকে করেও
নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর পুরো গ্রামটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। করোনা আক্রান্ত ওই রোগীকে মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নেয়া হয়েছে। তিনি নারায়নগঞ্জ জেলার একটি গার্মেন্টসের মসজিদে ইমামতি করতেন। করোনা আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে আসা তার পরিবারের ৯ জন সদস্যকে উপজেলার সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
আবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার (৬ এপ্রিল) এপ্রিল রাতে রাজধানীর একটি হাসপাতালে মাহমুদুল্লাহ স্ত্রী জান্নাতুল কাওসার মিস্টির কোল জুড়ে এসেছে ফুটফুটে দ্বিতীয় পুত্র সন্তান মঙ্গলবার (৭ এপ্রিল) মাহমুদউল্লাহ রিয়াদের পারিবাবিরক সূত্র খবরটি নিশ্চিত করেছে। সুত্রটি জানিয়েছে, ‘গতকাল রাতে ওর দ্বিতীয় ছেলেটি হয়েছে। মাহমুদুল্লাহর স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে।’ মাহমুদুল্লাহ-মিস্টির প্রথম সন্তানের নাম মোহাম্মদ মাহরুজ উল্লাহ রাঈদ।
করোনা ভাইরাসে দেশের মানুষ আতঙ্কিত। এদিকে মেয়ে ফারজানাকে খুঁজে পেতে পিতার আর্তনাদ। মেয়ে ফারজানা আক্তারকে(১৩) খুঁজে পেতে আর্তনাদ করছেন সন্তান হারা পিতা। মেয়েকে ফিরে পেতে সম্ভাব্য সকল চেষ্টা করেও ব্যর্থ অসহায় পিতা বিল্লাল মিয়া মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। নিখোঁজ ফারজানা আক্তার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার হত দরিদ্র রিক্সা চালক বিল্লাল মিয়ার মেয়ে। গত ৩০মার্চ ঢাকার উত্তরার ৫নং সেক্টর, ১নং রোডের
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪১ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জনের বয়স ২১ থেকে ৩০-এর মধ্যে। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ৯ জন। অন্যদিকে ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ২০ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। যদিও অধিদফতরের
শবে বরাতে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের ঘরে বসে নামাজ পড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবাই দোয়া করবেন। এবারের শবে বরাতে আল্লাহ যেন লেখেন যে- করোনা থেকে আমরা মুক্তি পাই।… আল্লাহ অন্তত বাংলাদেশটা যেন রক্ষা করে।’ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা চট্টগ্রামবাসীর প্রতি এ আহ্বান জানান। ভিডিও
করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক অঞ্চলে ২ নারীসহ আরো ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে ৬ এপ্রিল সোমবার। এ নিয়ে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলীনের বিভিন্ন হাসপাতালে এরা চিকিৎসাধীন ছিলেন। নিউজার্সির প্যাটারসনে রুবেল নামক ৩২ বছরের এক তরুণ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে হাসিনা ইয়াসমীন (৪৪), জ্যামাইকা হাসপাতালে তানিয়া আকতার (৩৮), কুইন্স হাসপাতালে সাঈদ খালেদ (৬২), ব্রুকলীনের মায়মনিডেস হাসপাতালে আব্দুর রাজ্জাক