সাভারের আশুলিয়ায় মসজিদের নামে জমি দখলের ষড়যন্ত্র করে একটি নিরীহ পরিবারকে ফাঁসানোর পায়তারা করছে একটি কুচক্রী মহল। একই সাথে পরিবারটিকে হয়রানীর উদ্দেশ্যে থানায় করা হয়েছে মিথ্যা অভিযোগ। শুক্রবার (২ মে) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া বড়নগর (তেলিপাড়া) এলাকার জালাল সিকদার এবং হালিম সিকদার নামক দুই সহদর এমন অভিযোগ করেন। এলাকাটি ঘুরে ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, ধামরাই থানাধীন পূর্ব পাইকপাড়া এলাকার ইউসুফ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চারজনই সদর উপজেলায়। এর মধ্যে রয়েছে ৬ বছরের এক শিশু। আক্রান্তরা সদর উপজেলার বাহাদুরপুর ও ধুরাইল ইউনিয়নের। দুইজন নারী ও দুইজন পুরুষ। যাদের বয়স যথাক্রমে ৪০, ২০, ১৫ ও ০৬ বছর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত সংখ্যা ৩৬-এ দাঁড়ালো। মাদারীপুর সিভিল
বাংলাদেশ ছাত্রলী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আকতার হোসাইন এর নেতৃত্বে মাদারীপুর কালকিনি উপজেলা ও লক্ষীপুর ইউনিয়ন ছাত্রলীগ এর নেতৃবৃন্দ প্রায় ১ একর জমির ধান কেটে দিয়েছে। শনিবার সকাল ৯ থেকে শুরু করে দুপুর ১ঃ৩০ টা পর্যন্ত একটানা ধান কাটেন তারা। বিষয়টি নিয়ে এস এম আকতার হোসাইন এর সাথে কথা বলে জানা যায়, কোভিড(১৯) করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে শুক্রবার রাতে করোনা পজেটিভ রিপোর্ট আসে। তাছাড়া মৃত নুর মোহাম্মদের একজন ভাইয়েরও করোনা পজেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত এ ২ জন নিয়ে পলাশে
মুক্তিযুদ্ধের বিরোধিতাসহ দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা অংশটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। দলের নাম ‘আমার বাংলাদেশ পার্টি’ বা এবি পার্টি। সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান মনজুকে সদস্য সচিব করে নতুন দলের ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ
শরীয়তপুরে নতুন আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ২ জন। শনিবার (২ মে) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্ত নতুন ৬ জন হলেন- ডামু্ড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৩ জন, সদর উপজেলায় চিতলিয়ায় ২ জন ও
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যক্তিগত তহবিল থেকে করোনার কারণে কর্মহীণ হয়ে পড়া হতদরিদ্র ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য(এমপি) আলী আজম মুকুল। শনিবার সাংসদ প্রথম দিনে দৈহিক দূরত্ব বজায় রেখে উপজেলার হাসাননগন ও কাচিয়া ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে ওই খাদ্য সহায়তা তুলে দেন। সাংসদ আলী আজম মুকুল জানান, পবিত্র মাহে রমজানে আমার
মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বেতন/ভাতা বন্ধ থাকায় পিরোজপুরে অসহায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। আজ শনিবার সকালে শহরের সি-অফিস মোড়ে মসজিদের ৫০জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে নগত অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ইনিউজ ৭১/টি.টি. রাকিব
সাভার উপজেলাতে গত চার দিন আগেও করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু পোশাক কারখানাগুলো খুলে দেওয়াতে হু হু করে ক্রমশ বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। এক কথায় বলা চলে মনুষের মধ্যে এই ভাইরাসটিও সংক্রামণের বাড়তি সুযোগ পেয়েছে। কারখানাগুলোতে স্বাস্থ্যগত নিয়ম না মেনে জড়সড়ভাবে সামাজিক দুরত্ব না রেখে কারখানায় কাজ করাসহ প্রবেশ ও বের হওয়া এবং বার বার কারখানা চালু ও বন্ধ
করোনা ভাইরাসের প্রকোপে সারা দুনিয়া কার্যত বন্ধ । বাংলাদেশেও তার প্রকোপ বেড়েই চলছে দিন দিন তাই সরকার এই পরিস্থিতিতে দেশব্যাপী চলা সাধারণ ছুটি আরো বাড়ছে। আগামীকাল রবিবারের মধ্যে নতুন ছুটির সিদ্ধান্ত জানানোর চিন্তা করছে সরকার। তবে ঠিক কতদিন ছুটি বাড়ানো হবে তা এখনো চুড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র শনিবার দুপুরে বলেন, ৫ মে পর্যন্ত ছুটি চলছে। ৭ দিন ছুটি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
সাভারের আশুলিয়ায় একটি কারখানায় শ্রমিক ছাটাঁইয়ের প্রতিবাদে ও ছাঁটাই শ্রমিকদের পূনর্বহালের দাবিতে কয়েক ঘন্টা আন্দোলন পর চাকরি ফিরয়ে পেয়েছে ৩০০ শ্রমিক।শনিবার (২ মে) সকালে আশুলিয়ার চারাবাগ এলাকার 'এলাইন অ্যাপারেলস লিমিটেড' কারখানার সামনে জড়োসড়ো হয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় ৩ ঘন্টা আন্দোলনের পর শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করে কারখানা কতৃপক্ষ। শ্রমিকরা জানায়, দেড় হাজারের বেশি শ্রমিক এই কারখানায় কাজ করে। গত
অদ্য ২ মে ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল। এ সময় পেঁয়াজ ও আদায় ওজনে কম দেয়ার অপরাধে মিনা বাজারকে ২০ হাজার টাকা, ১১৫০ টাকার ১ কেজি ২০০ গ্রামের ইলিশ মাছে ১০০ গ্রাম ওজন কম দেয়া
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যারা গুরুতর অবস্থায় রয়েছেন, তাদের জন্য জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ওডেকে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।এর আগে দেশটির বিজ্ঞানীরা রেমডেসিভিরের কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। পরে রেমডেসিভির’ ওষুধটি নিয়ে পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক
করোনাভাইরাসের সংকট একটি বৈশ্বিক সংকট, এ সংকটে পোশাকশিল্পের মালিকদের উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পোশাক শিল্পের মালিকদের পাশে সরকার রয়েছে, মালিকরা আশা করি শ্রমিকদের পাশে থাকবে।ওবায়দুল কাদের আজ শনিবার সকালে তার সরকারি বাসায় ব্রিফিংকালে এসব কথা বলেন। দেশ ও জাতির এ সংকটকালে যারা নিবেদিত প্রাণ তাদের
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ যখন মহামারিতে বিপর্যয়ে পড়ে তখন আওয়ামী লীগ আলাদিনের চেরাগ পেয়ে যায়। তাদের ভাগ্য খুলে যায়।শনিবার সকালে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটা লাঠির উপর দিয়ে হাঁটছেন দাবি করে তিনি বলেন, ‘এ দুইটা লাঠি হলো একটা নিজের
সউদী আরবে বেসরকারি খাতে নতুন সব ধরনের ওয়ার্ক ভিসা বাতিলের সিদ্ধান্তে ভয়াবহ হুমকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকার কারণে স্ট্যাম্প হওয়া সব ওয়ার্ক ভিসা বাতিল করে ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সউদী আরবের তেল বিক্রি এবং মূল্য কমে যাওয়ায় সউদীর অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে মার্চের ১৮
পবিত্র রমজান মাসে কানাডার তিন শহরে উচ্চস্বরে মাগরিবের আজান প্রচারের অনুমতি দেয়া হয়েছে।করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে টরন্টো, অটোয়া এবং মিসিসাওগা সিটি কাউন্সিল পৃথকভাবে এই অনুমোদন দেয়। আগামী ২৩ মে পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে। তবে সংক্ষিপ্ত আকারে আজান প্রচার করার অনুমতি দিলেও মসজিদে সমবেত হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুক পোস্টে
নিউইয়র্কে শুক্রবার করোনায় আরও দুই বাংলাদেশি মারা গেছেন।হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদা জানান, জ্যামাইকার অধিবাসী ফরিদউদ্দিন (৭৩) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরদিকে, ব্রুকলীনে বসবাসরত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান শামসুদ্দিন চৌধুরী (৫৫)’র মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন কমিউনিটি লিডার কাজী আজম। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯৫ বাংলাদেশি। ইনিউজ ৭১/ জি.হা
করোনাভাইরাসে মারা গেলেন পুলিশের আরেক সদস্য। এই নিয়ে করোনায় পঞ্চম পুলিশ সদস্যের মৃত্যু হলো। মৃত পুলিশ সদস্যের নাম উপপরিদর্শক এসআই সুলতান। তিনি মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।শনিবার (২ মে) সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৬টা ৫৩ মিনিটে তিনি শেষ
স্কুলে পড়াকালীন স্বপ্ন ছিল ভবিষ্যতে ডাক্তার হবো। আমার মা প্রায় সারা বছরই অসুস্থ থাকতেন, ডাক্তার দেখাতে হতো সেটি হয়তো একটা কারন। অন্য কারন মনে হয়, ঐ সময়ে পড়া অনেক গল্প উপন্যাসের নায়ক ছিলেন ডাক্তার। গ্রামের স্কুলের ভালো ছাত্র ছিলাম, বরাবরই ক্লাশে ফার্স্ট হতাম। স্কুলের পরম্পরা হিসাবেই ক্লাশের প্রথম দশজনের অধিকাংশই বিজ্ঞান শাখায় চলে যেতো। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, বিজ্ঞান
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব, এর মধ্যে প্রকৃতিও বেঁকে বসেছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টির তাণ্ডবে গতকাল শুক্রবার নাকাল হয়ে পড়েন কাতারবাসী। প্রবল ঝড়ে উড়ে গেছে দেশটির রাজধানীর দোহারে নির্মিত একটি করোনা হাসপাতাল! শনিবার এ খবর জানিয়েছে নিউ আরব। নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় খোলা মাঠে দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল
বিশ্বে করোনাভাইরাস মহামারির প্রথম ধাপ চলছে এটির প্রকোপ শেষ হলেও দ্বিতীয় বা তৃতীয় ধাপে করোনাভাইরাস হানা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাকসিন তৈরি না হওয়া অবধি করোনা ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় দফার আক্রমণের জন্য তৈরি থাকতে হবে বিশ্বের দেশগুলিকে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ডাঃ হান্স ক্লুগ জানান, লকডাউন
করোনাভাইরাস মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে। শুক্রবার নতুন করে মৃত্যু হয়েছে ১৮৯৭ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ৬৫