মাগুরা মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা বাকি মিয়া (৪৮) নামের প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে সে মারা যায়। মৃত বাকি মিয়া মোহম্মদপুর উপজেলার কলমধরি এলাকার বাসিন্দা। মোহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকসেদুল মোমিন বলেন , জ্বর, কাশি, শ্বাসকষ্টে ও করোনার নানা উপসর্গ নিয়ে বৃহষ্পতিবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তী হয়। তার অবস্থা সন্দেহজনক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। সর্বমোট বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা অসহায় গরিবদের তার সর্বশেষ ৪১ দিনের (এক মাস ১১ দিন) বেতনের টাকা দান করবেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। নিজের বেতনের টাকা দান করে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করতে চান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমন নিজেই। গণমাধ্যমে তিনি বলেন, ‘করোনার বিস্তার রোধে কার্যত লকডাউন চলছে সারা দেশব্যপী। এর মধ্যে দিন আনে দিন খায় এমন নিম্ন আয়ের মানুষ
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ জন বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে কমপক্ষে আরও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনাভারাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ জনে। বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশি
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে পুরো পৃথিবী। থেমে গেছে বাংলাদেশের জনজীবনও। কঠিন এক পরিস্থিতি পার করছে দেশের জনগণ। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব থেকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগিয়ে এসেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। তার প্রতিষ্ঠান সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরু থেক পাশে দাঁড়িয়েছে কোভিড-১৯ আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে। এর
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত এক দিনে ৫ হাজার ৯৭১ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত এতে মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ২১৬ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৯৯১ জন। যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, স্পেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব
করোনা ভাইরাস (কোভিড-১৯)সক্রমন প্রতিরোধে যখন উপজেলার হাট বাজার বন্ধ ঠিক তখন উপজেলা কৃষি অফিসের নতুন উদ্যোগ ভ্রাম্যমাণ সবজী বাজার। হাট বাজারে গমন নিরুৎসাহিত করতে, পিরোজপুর জেলার ইন্দুরকানীতে ভ্রাম্যমান সবজী বাজার চালু করেছে উপজেলা কৃষি বিভাগ বাজারের স্বর্বিক তত্তাবধানে রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ আফিসার আসাদুজ্জামান। মহামারী করোনার কারণে গৃহে অবরুদ্ধ হয়ে পরা মানুষের দোরগোড়ায় স্থানীয় কৃষকদের উৎপাদিত শাক-সবজী ও কৃষি পণ্য পৌছে
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১ হাজার ১শ ৬৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। চীন থেকে গত বছরের ডিসেম্বরে করোনা ছড়িয়ে পড়ার পর এটি করোনায় আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউ ইয়র্কে। রাজ্যটিতে প্রাণঘাতী ভাইরাসটিতে মারা গেছেন ১ হাজার৫শ জন। এছাড়া পুরো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারো করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া এক প্রেস ব্রিফিং এ ট্রাম্প জানান তার শরীরে করোনার কোন সংক্রমণ নেই। এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ট্রাম্পের চিকিৎসকের কাছ নোটিশের মাধ্যমে জানান ট্রাম্প করোনায় আক্রান্ত নন। চিকিৎসক জানান ট্রাম্পের শরীরে কোন করোনার লক্ষণ ছিল না, তবুও করোনা পরীক্ষা করান তিনি। তিনি পুরোপুরি সুস্থ আছেন।
করোনা ভাইরাসে ভয়ের তেমন কারণ নেই বলে মনে করেন ভারতের প্রখ্যাত চিকিৎসক জি পি নাগেশ্বর রেড্ডি। ভারতের দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, এই ভাইরাসকে জয় করা সম্ভব। তার এ বক্তব্য ভারতসহ বিভিন্ন দেশে হইচই ফেলে দিয়েছে। রেড্ডি হায়দরাবাদে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড়ো গ্যাস্ট্রোএনটারোলজি হাসপাতাল এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএনটারোলজির (এআইজি) চেয়ারম্যান। চিকিৎসায় অসামান্য অবদান রাখায় তাকে ২০১৬ সালে
মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শ্বাসকষ্টে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস বলেন, শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউন করা হয়েছে। এখন
ইরান একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসকে মোকাবেলা করছে অন্যদিকে মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস এবং জরুরি ওষুধ আমদানির ওপর নিষ্ঠুর নিষেধাজ্ঞাকে মোকাবেলা করছে। ইরান পৃথিবীর একমাত্র দেশ যে করোনাভাইরাস মোকাবেলার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং ওষুধ সহজে কিনতে পারছে না। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশের দাবি সত্ত্বেও হোয়াইট হাউজ ইরানের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখবে বলে সম্প্রতি ঘোষণা করেছে এবং
বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই দেশটির পবিত্র দুই নগরীতে মক্কা-মদিনাতে দিন-রাত ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। পুরো দেশে ঘোষণা করা হয়েছে লকডাউন। এ পরিস্থিতিতে চলতি বছর মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জমায়েত পবিত্র হজ অনুষ্ঠিত হবে কি-না সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শঙ্কা করা হচ্ছে, এই অবস্থা অব্যাহত থাকলে ১৭৯৮ সালের পর এ
চলছে বরকতময় মাস শাবান। করোনার প্রকোপে নীরবে নিভৃতে বিদায় নিয়েছে বরকতময় মাস রজব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের আগের এ দুই মাস (রজব ও শাবানে) ইবাদত-বন্দেগি, রোজা পালন ও দোয়ার মাধ্যমে রমজানের প্রস্তুতি নিতেন। ইতিমধ্যে শাবান মাসেরও ৮ দিন অতিবাহিত হয়েছে। অথচ মানুষ রমজানের প্রস্তুতির এ মাসটিকে বেমালুম ভুলে গেছে। রজব ও শাবান মাসে বিশ্বনবি বেশি বেশি রোজা রাখতেন। রজানের প্রস্তুতিস্বরূপ
শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ইসলামিক ফাউন্ডেশন জানায়, নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বয়স্ক
দুর্যোগের সময় এলাকায় না থাকায় কুমিল্লার মুরাদনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শোকজ করেছেন কুমিল্লা জেলা প্রশাসক। বর্তমানে নভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের ত্রাণ বিতরনের সময় নিজ নিজ ইউনিয়নে উপস্থিত না থাকার কারণে কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর বুধবার (১ এপ্রিল) তিন ইউনিয়ন চেয়ারম্যানকে শোকজ নোটিশ দিয়েছেন। শোকজ পাওয়া তিনজন চেয়ারম্যান হলেন আকুবপুর ইউপি’র বাবুল আহম্মেদ মোল্লা, রামচন্দ্রপুর উত্তরের
নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুরো দেশের ন্যায় বরগুনায়ও বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। এতে চরম বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। তাই কর্মহীন হয়ে পড়া পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক সহায়তা প্রদান করেছে বরগুনা জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বরগুনার তিনশতাধিক পরিবহন শ্রমিকের মাঝে নিজেদের রেশনের ৩০ কেজি করে চাল বিতরণ করেন বরগুনা জেলা পুলিশ। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অসহায় ও কর্মহীন পড়া
নারায়ণগঞ্জের বন্দরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ‘রসুলবাগ’ নামে একটি এলাকা লক-ডাউন করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন নেতৃত্বে উপজেলা প্রশাসন বন্দর উপজেলার ‘রসুলবাগ’ এলাকা লক-ডাউন করেন।জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, “দুপুরে আইইডিসিআর এ পরীক্ষায় ওই নারীর মৃত্যু করোনাভাইরাস পজেটিভ পাওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে ওই এলাকা লক-ডাউন করেছে
এখন থেকে সরকারি ত্রাণ সামগ্রী সেনা ও নৌ বাহিনীর মাধ্যমে দেওয়া হবে বলে জানান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা । আজ অর্থমন্ত্রীর সাথে বিশেষ সাক্ষাতে দেশের চলমান সঙ্কটে অর্থনীতির উপর বিরূপ প্রভাব নিয়ে বিস্তার আলোচনা করেন, এবং কিভাবে এ সঙ্কট কাটিয়ে উঠা যায় তা নিয়ে আলোচনা করেন মাননীয় প্রধান মন্ত্রী।দেশের চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ৩১ দফা
বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে সংবাদটি ইতি মধ্যে সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি জানান, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সচিব ইহসানুল করিম
দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ নির্দেশনাগুলো পাঠানো হয়। প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনাগুলো হল- ১) করোনা ভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ২) লুকোচুরির দরকার নেই, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। ৩) পিপিই সাধারণভাবে সকলের
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ওমান ফেরত প্রবাসীর দাফন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে তাকে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, সামরিক বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধির উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, বিকেল ৫টায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সুরক্ষা পোশাক পরিধান করে সরকার নির্দেশিত নিয়মে তাকে দাফন করেছেন। সিভিল সার্জন মো. শামছ উদ্দিন
নদী ভাঙ্গন এলাকায় অবৈধভাবে নদীর তীরের মাটি কাটা এবং নদীতে বালি উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ থাকলেও, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিদিনই নদীর তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিক। বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজারের নদীর তীরে ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় গিয়ে দেখা যায় , ওপারে বড়জালিয়ার চরে নদীর তীরের মাটি কেটে একটির পর একটি ট্রলার বোঝাই
দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে যোগ দেওয়া তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল এলাকার একটি গ্রামে তাদের পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় তাদের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয় বলে জানিয়েছেন পালওয়ালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা ব্রাহাম দীপ সিন্ধু। ডা. সিন্ধুকে উদৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৩-১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেওয়া ১০ বাংলাদেশিসহ