টাঙ্গাইলের গোপালপুরে ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ৪জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন। তারা হলেন, মির্জাপুর ইউনিয়নের বরখালী গ্রামের আব্দুস সামাদের ছেলে বাবুল হোসেন (৩৮), হেমনগর ইউনিয়নের নতুন শিমলাপাড়ার আবুল বাশার (৫৫), আলমনগর ইউনিয়নের মাদারজানী গ্রামের মাসুদরানা (৪৫) ও ন্যাশনাল ব্যাংক গোপালপুর শাখার কর্মকর্তা মনিরুল ইসলাম (২৮)। তিনি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আ. মোতালেবের ছেলে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫জনে। ইতিমধ্যে
ভোলার বোরহানউদ্দিনে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাজা সহ আজাদ হাওলাদার নামের এক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে কাচিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের আজাদের অফিস ঘর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজাদ কাচিয়া ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মোফাজ্জল হাওলাদারের ছেলে। বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক
গত দু'মাস ধরে ভারত-চীন সীমান্তের পরিস্থিতি উত্তেজনার মধ্য দিয়েই যাচ্ছে। ১৫ জুন ভারতের ২০ জন সৈন্য নিহত হওয়ার ঘটনায় সে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। ক্রমশ যুদ্ধ পরিস্থিতির দিকে ধাবমান হচ্ছে প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশ দুটি। এদিকে চিরশত্রু পাকিস্তানের সাথে সারাবছর সীমান্ত সংঘাত লেগেই থাকে। হামলা-পাল্টা হামলা যেন নিত্য ব্যাপার। এর সাথে নতুন করে যোগ হয়েছে আরেক প্রতিবেশী নেপাল। ভারত সীমান্তে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন।তিনি বলেন, দেশবাসীকে আমি
‘দু’মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্তকালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সব চিন্তা-ভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ায় ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমার রিয়ালাইজেশনগুলো কেমন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন।’ফেসবুক লাইভে এসে এই কথাগুলো বলছিলেন মিডিয়াতে কাজ করা মডেল ও অভিনেত্রী অ্যানি
জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি শুধুই বাবার জন্য।তবে অনেকে মনে করেন বাবাকে ভালবাসতে দিবস নয় প্রতিদিন বাবাকে ভালবাসা যায়। বিশ্বের প্রায় ৮৮ টি দেশে এই দিনটি পালিত হয় বাবা দিবস হিসেবে। এর নেপথ্যে রয়েছে একাধিক গল্প।যার নানা ধরনের মত রয়েছে। সবচেয়ে জনপ্রিয় মত হলো, ১৯১০ সালে ওয়াশিংটনে প্রথম পালিত হয় ফাদার্স ডে। জুন মাসের
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অদ্য ২১ জুন ২০২০ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল কর্তৃক ঢাকা মহানগরীর শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, রামপুরা বাজার, ভাটারা বাজার, এজিবি কলোনি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৫৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন এক লাখ ১২ হাজার ৩০৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত বালুখালীতে জমি দখল করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ী জলু ও মিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে ৩ জন। আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে উখিয়া হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।রবিবার (২১ জুন) ভোর ৩ টার দিকে উখিয়া বালুখালীর ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ভাই ফোরকান চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরে এলাকার
টাঙ্গাইলে নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪২৫ জনে। এছাড়া করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় জেলায় মোট ১০ জনের মৃত্যু হলো। জানা গেছে, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, সখীপুর ১ জন, মির্জাপুর ৩ জন, বাসাইলে ১ জন, কালিহাতী ২, নাগরপুরে ৩ জন, ধনবাড়ি ১, ভূঞাপুর ৩,
করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে এবার জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। চলমান বাজেট অধিবেশনে পরের চার কর্মদিবসে যোগ দেবেন এমন ১৭০ জন সংসদ সদস্যকে নমুনা পরীক্ষা করানোর জন্য বলা হয়েছে।এর আগে সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করতে বলা হলো। বিষয়টি নিশ্চিত করে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৮৫০ টন ডালসহ একটি লাইটার জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। আকস্মিকভাবে দুর্ঘটনার শিকার জাহাজটি পতেঙ্গা উপকূলে জরুরি বিচিং করা হয়েছে।রোববার (২১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক মাহবুব রশীদ। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, ‘এমভি নিউ গোলাম রহমান’ নামে লাইটার জাহাজটি বহির্নোঙরে অপেক্ষমাণ মাদার ভেসেল থেকে ৮৫০ টন ডাল খালাস করে খুলনা
পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সোবাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি।নিহত আব্দুস সোবাহান সাথিয়া উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের গৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে।রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, গতরাতে
কুয়েতে গ্রেফতার এমপি কাজী শহিদ ইসলাম পাপুল ও তার মারাফি কুয়েতিয়া কোম্পানির প্রায় ১৩৮ কোটি টাকা জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ।কুয়েতের পাবলিক প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছ আরব টাইমস।প্রতিবেদনে বলা হয়, জব্দ অর্থের মধ্যে মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে পাঁচ মিলিয়ন কুয়েতি দিনার বা বাংলাদেশি টাকায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা রয়েছে। এতে বলা হয়, ‘সন্দেহভাজন এই অর্থ
বাবা ঠিক মা নয়। একটু দূরের। বাইরে বাইরেই বেশি থাকেন। কঠিন চেহারা। শক্ত চোয়াল। অত সহজে হাসেন না। বাবার সঙ্গে কথা বলতে হয় মেপে। ভুলচুক হলেই বকা খাওয়ার ভয়। চারপাশে দেয়াল তুলে রাখা এই বাবাকে কোনো না কোনো সময় ঠিক চিনে ফেলে সন্তান। বাইরে তিনি যত কঠিন, ভেতরে ততটাই কোমল। সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে হাসিমুখে উৎসর্গ করা এই বাবাদের
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর অান্তর্জাতিক রুটে ফ্লাই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রোববার (২১ জুন) বেলা ১১টা ৪০ মিনিটে বিমানের প্রথম অান্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর অান্তর্জাতিক রুটে ফ্লাই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রোববার (২১ জুন) বেলা ১১টা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক নেপালি (বিদেশি) ছাত্রের করোনা শনাক্ত হয়েছে। ওই শিক্ষার্থী বশেমুরবিপ্রবির লাইভস্টক ও ভেটেরিনারি মেডিসিন বিভাগে পড়ালেখা করছে।বর্তমানে করোনা আক্রান্ত ওই শিক্ষার্থীকে এখন অত্র বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে। গোপালগঞ্জ জেলার সিভিল সার্জনের পরামর্শ ও তত্ত্বাবধানে আছে সে। বশেমুরবিপ্রবিতে আটকে পড়া নেপালের ৩০ জন শিক্ষার্থী নেপালে ফেরার জন্য ঢাকায় করোনা পরীক্ষা
শরীয়তপুরে নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৩৭৮ জন। নতুন করে ১৬জন সহ ১৫২ সুস্থ্য হয়েছেন। মৃত্যুবরণ করেছে ৫ জন।শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জেলায় নতুন ৪৪ জন রোগীর মধ্যে শরীয়তপুর পৌরসভায় ১১ জন, চন্দ্রপুর ১, চিকন্দী ১, ডোমসার
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে রোববার (২১ জুন) সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে। পৃথিবী থেকে এটির শেষ দেখা যাবে বিকেল ৩টা ৩৪ মিনিটে।বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার জানিয়েছেন, সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে
অবশেষে কোয়ারেন্টাইন মুক্ত হলাম আমি। কেটে গেলো ১৪টি দিন। সময়তো কাটবেই। থেকে যাবে কেবল স্মৃতি। এই মুহূর্তে কোন অভিযোগ নয়, কেবল ধন্যবাদই দিতে চাই সবাইকে। যারা গত ১৪টি দিন আমার সাথে ছিলেন। বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন, মানসিকভাবে শক্ত থাকতে প্রেরণা জুগিয়েছেন। তবে একথা আমাকে বলতেই হবে যে, শুরুটা বেশ কঠিনই ছিল আমার জন্যে। আমার বিরুদ্ধে "অহেতুক" এবং "মিথ্যা অভিযোগে" বিরাট ঝড়
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় হাজার-হাজার সমর্থক আসলেন মাস্ক ছাড়া। ট্রাম্প আবার তাদের ‘কম-কম পরীক্ষার’ কথা জানালেন।ওকলাহোমায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘পরীক্ষা করাতে গেলে অনেক মানুষ দেখতে পাবেন, তাতে বেশি আক্রান্তও হবেন। তাই আমার লোকদের বলে দিয়েছি পরীক্ষা কমিয়ে দিতে।’ ট্রাম্পের দাবি, তার সরকার এখন পর্যন্ত ২৫
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।বিষয়টি নিশ্চিত করে তার ভাগ্নে মজিবুর রহমান জানান, তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন
করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখ। ব্রাজিলে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৯৬৮ জনের।ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। বিশ্বে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৪২৮ জনের এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৪১৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। অপরদিকে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন