
প্রকাশ: ২১ জুন ২০২০, ১৬:৫৫

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে রোববার (২১ জুন) সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে। পৃথিবী থেকে এটির শেষ দেখা যাবে বিকেল ৩টা ৩৪ মিনিটে।বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।
সর্বোচ্চ গ্রহণ ভারতের যোশীমঠ শহরে দেখা যাবে দুপুর ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিনের সামার শহরে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে। আর সূর্যগ্রহণ শেষ হবে ফিলিপিনের মিন্দানাও শহরে দুপুর ৩টা ৩৪ মিনিটে।
