সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য সুপার এডিট করে ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ কাজের জন্য তিনি তার শত্রুপক্ষকে অভিযুক্ত করেছেন।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফোনালাপের কথা তুলে ধরে এই জনপ্রিয় সংসদ সদস্য বলেন, ‘ওই ভয়েসটাই (কণ্ঠস্বর)
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চল এবং নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ-মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন নারী ঐক্য পরিষদের সভাপতি বেগম ফয়জুন্নাহার, জেলা মহিলা পরিষদের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে মেয়রের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের সঙ্গে একই হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রিসাদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম
কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি সেলিব্রেটি হয়েছিলেন। তার নাম ছড়িয়ে পড়েছিল ভারতের সবখানে। বাংলাদেশেও তাকে নিয়ে আগ্রহ ছিল দারুণ।কিন্তু অহঙ্কার আর বাজে ব্যবহারের জন্য সেই রানু মণ্ডলের পতন হতে সময় লাগেনি। মাত্র এক বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন আবার সেই ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হলো তার।
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে যোগদান শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে ডা. সৌরভের
গ্লাস ভাঙার জের ধরে বকা খেয়ে ফরিদপুরের খালার বাড়ি থেকে দাদার বাড়ির উদ্দেশে বের হয় মাহিয়া আক্তার পিংকি (১৩) ও মো. বিপ্লব বেপারী (১০)। কিন্তু পথ ভুলে গিয়ে রাজধানী ঢাকায় চলে আসে তারা। ২০ সেকেন্ডের একটি কলের সূত্র ধরে তদন্ত করে মাত্র ৪৮ ঘণ্টার মাথায় তাদের উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।মঙ্গলবার (১৩ অক্টোবর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক
ফরিদপুরের জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘আমরা জানি, অভিযোগ আছে। অভিযোগটা আমরা সাথে সাথে জেনেছি।
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২২ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১৭ জন ও নারী পাঁচজন। তাদের সবাই হাসপাতালে মারা যান।এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৭৭ জন।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ২১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮১৫ টি নমুনা। এ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে।পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাত ১২টা দিকে তার ফল পজিটিভ আসে। আজ দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে।এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনা
দূর্যোগ ঝুঁকি ত্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”-এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি,
কাল থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে আগামীকাল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল নদ-নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এছাড়া মা ইলিশ রক্ষায় পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে বরিশাল জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জেলার বিভিন্ন নদী তীরবর্তী উপজেলা ও ইউনিয়নগুলোতে সচেতনতামূলক সভা করেছে।
বরগুনার পাথরঘাটার লালদিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১টি অস্ত্রসহ মাছধরা ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।মঙ্গলবার ভোররাতে এই অভিযান চালানো হয়।পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে বলেশ্বর ও বিষখালীর মোহনায় লালদিয়ার চরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।ঘটনাস্থল থেকে একটি ট্রলার জব্দ করা হয়। নৌযানটি থেকে ৭টি পিস্তল, ১৪টি বন্দুক ও
ধর্ষণকে পাশবিকতার সঙ্গে তুলনা্ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পশুত্ব বেড়ে গেলেই মানুষ ধর্ষক হয়ে ওঠে। এই পাশবিকতার বিস্তার রোধে আমরা আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করেছি। যেহেতু এখন পার্লামেন্ট চলছে না, তাই এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। এভাবে যেকোনো সংকজনক পরিস্থিতি মোবাবেলায় আমরা উদ্যোগ নিচ্ছি।’মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মঙ্গলবার এ অধ্যাদেশ জারি করেন তিনি।এর আগে সোমবার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই
প্রখ্যাত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বাসায় মারা যান তিনি। রশীদ হায়দার গল্প-উপন্যাস-নাটক-অনুবাদ-নিবন্ধ-স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলিয়ে ৭০ এর অধিক বই রচনা করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৪), একুশে পদক (২০১৪), হুমায়ুন কাদির পুরস্কার,
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে ডিম ছুড়ে প্রতিবাদ করার অপরাধে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আরও পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মহানগর উত্তর বিএনপির ১২ নেতাকে বহিষ্কার করা হয়। সোমবার দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান ও ছাত্রদল মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। কিন্তু হঠাৎই তাতে ছেদ পড়লো। ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করেছে সংস্থাটি।এই ভ্যাকসিন নেয়ার পর একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়।এক বিবৃতিতে বলা হয়, ট্রায়ালে একজন অংশগ্রহণকারী অজানা রোগে অসুস্থ হয়ে পড়ায়
ইউপি নির্বাচনে এবারের নতুন চমক আবুল খায়ের। জিয়ারকান্দি ইউনিয়নকে নতুন করে সাজাতে ও একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসছেন আবুল খায়ের। ইউনিয়ন বাসীর বিশ্বাস জনাব আবুল খায়ের একজন ন্যায় নীতি, আদর্শ ও ব্যক্তিত্ববান লোক, তার মত ভদ্রলোক চেয়ারম্যান হলে জিয়ারকান্দি একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত হবে। ইউনিয়ন বাসীরা বলেন, তিনি অত্যন্ত ভদ্র ,বিনয়ী, ও সাদা মনের মানুষ যার মধ্যে কোন কটুবাক্য
আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের ওমরাহের দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রবাসীসহ সৌদি আবরের আড়াই লাখ নাগরিক ওমরাহ পালনের সুযোগ পাবেন।এই আড়াই লাখ নাগরিকসহ এই দফায় মোট ছয় লাখ মুসলিমকে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত করার অনুমতি দিয়েছে সৌদি সরকার।তবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরাহের তৃতীয় পর্বে সৌদির আবরের বাইরের দেশের নাগরিকরা ওমরাহ করার সুযোগ পাবেন।এ সময়
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্য সঙ্কটের কারণে সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবারও (১৩ অক্টোবর) ফেরি চলার সম্ভবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ। জানা গেছে, সোমবার সকাল থেকে কে টাইপ ও ছোট ৪/৫টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কে টাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়। এরপর থেকে
=সামাজিক যোগাযোগ ফেসবুকে আত্মীয়-স্বজন ও তার হিতাকাঙ্খী প্রিয় বন্ধু সকলেই শোক বার্তা জানিয়েছেন। আজ সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল আরোহী সিফাত-(২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (১২ই অক্টোবর) বিকেল চারটা দিকে সরাইল-নাসিরনগর-লাখাই কুন্ডা বেরিবাঁধ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ গ্রামের আবদুস সামাদ মিয়া'র ছেলে নিহত সিফাত। পথচারীরা জানান, আজ বিকেলে তার বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে বেরিবাঁধ
বৈধভাবে আয়-রোজগার করা ইবাদত। ঘুষ কিংবা উৎকোচ গ্রহণ করে অন্যায়ভাবে আয়-রোজগার করা বৈধ নয় বরং তা হারাম। আল্লাহ তাআলা অবৈধ পন্থায় উপার্জন করতে নিষেধ করেছেন। কেননা ঘুষ বা উৎকোচ গ্রহণ করা সুদ, চুরি-ডাকাতি, জিনা-ব্যভিচারের মতো হারাম ও অবৈধ কাজ। যার চূড়ান্ত পরিণাম জাহান্নামের কঠিন শাস্তি।ঘুষ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ব্যাধি। ঘুষের আদান-প্রদান তথা লেনদেন একটি নিকৃষ্ট পন্থা।
চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন।সোমবার (১২ অক্টোবর) রাতে সোহেল রানা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার (১০ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে তিনি তার পদত্যাগের কথা জানিয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারসহ সব পর্যায়ের কমিটি থেকে আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছি।পদত্যাগের কারণ সর্ম্পকে তিনি বলেন,
রাজধানী ঢাকার ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে অ্যান্টিবডি পরীক্ষায় দেখা গেছে। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।আজ সোমবার (১২ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই গবেষণার তথ্য প্রকাশ করা হয়।যৌথভাবে এই গবেষণা করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ