
প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ৫:৭

আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত’ বলে মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের শেকড় তৃণমূলের অনেক গভীরে প্রোথিত। সংগঠনের ক্ষতি কেউ করতে পারেনি। কারণ আওয়ামী লীগ টিকে আছে তৃণমূলের নেতাকর্মী অর্থাৎ তার শেকড়ের শক্তি অনেক বেশি। এখন সেটা যদি কারও চক্ষুশূল বা মনোব্যথা হয়, আমাদের কিছু বলার নেই। জনগণের সমর্থনেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের কল্যাণে ও দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। যদি শহীদের তালিকা দেখেন, দেশের জন্য একটি দল (আওয়ামী লীগের) হিসেবে এত জীবন অন্য কেউ দেয়নি।’

অন্যদিকে সত্যিকারের রাজনৈতিক ও ত্যাগী নেতাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিলেন। জিয়া সেই সময় বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে অনেকই তার সঙ্গে চলে গিয়েছিল। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। কিন্তু একবারও তারা কি ভেবে দেখেছে, যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় আসে তারা গণতন্ত্র দিতে পারে না। সেই গণতন্ত্র, গণতন্ত্র হয় না। কতগুলো দল করতে দিয়েই সেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা হয় না। যদি হতো এই দেশ অনেক উন্নতি করতে পারত। মানুষের কাছে জবাবদিহি থাকতে পারত। মানুষের সমর্থন আদায় করতে পারত।’