
প্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ২১:১

বিএনপির গণতন্ত্র খাবার স্যালাইনের মতো এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এই মূহুর্তে কোনো রাজনৈতিক সংকট নেই, সংকট চলছে বিএনপির রাজনীতিতে।বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুঁড় আর আধা সের পানির মিশ্রণের মতো গণতন্ত্র।বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে।

সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো বিএনপি, তাই তাদের মুখে স্বাধীনতার সুরক্ষার কথা মানায় না।আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের বিষয়ে বিশেষজ্ঞগণের সতর্কের কথা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে।তিনি বলেন, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে, এমতাবস্থায় যেকোন আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।