মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য বাদে সবগুলোর প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক ফলে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। তবে ভোটের পূর্ণাঙ্গ ফল পেতে কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। খবর ইউএসএ টুডের
যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। ব্যাটেলগ্রাউন্ডগুলোর ভোট যেকোনো সময় পাল্টে দিতে পারে পুরো চিত্র। গুরুত্বপূর্ণ এসব অঙ্গরাজ্যের বেশিরভাগেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।প্রাথমিক ফলাফলে বাইডেন জিতেছেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডিস্ট্রিক অব কলম্বিয়া, ডিলাওয়ার, নিউ জার্সি, নিউ মেক্সিকো, ওরিগন, নিউইয়র্ক, রোড আইল্যান্ড, ইলিনয়, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন স্টেট, মেরিল্যান্ড ও ম্যাসাসুসেটসে।
ট্রাম্প জিতেছেন আলবামা, আরকানসাস, নেবরাস্কা, নর্থ ডাকোটা, ওকলাহোমা, ইদাহো, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনাসি, ইন্ডিয়ানা, কানসাস, ক্যানটাকি, লুইজিয়ানা, ওথা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, মিসোরি ও ইয়োমিং রাজ্যে।ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোর মধ্যে বাইডেন এগিয়ে রয়েছেন- অ্যারিজোনা, মিনেসোটা ও নিউ হ্যামশায়ারে। অন্যদিকে ট্রাম্প এগিয়ে রয়েছেন- ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ওহাইয়ো, পেনিসিলভেনিয়া এবং উইসকনসিনে।