গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।তারা ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ, চিকিৎসক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে সম্রাট ট্রান্সলাইন (প্রাঃ) লিমিটেড ও বাবা-মার দোয়া পরিবহন বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল, অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।এর আগে বৃহস্পতিবার দেয়া সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি)
বাজারে সিন্ডিকেট থাকলেও তা মোকাবেলায় সরকার ব্যর্থ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাজারে সিন্ডিকেট আছে। কিন্তু সিন্ডিকেট মোকাবেলায় সরকার ব্যর্থ নয়।’শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার উপকূলীয় অঞ্চল চরফ্যাসনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হওয়া বিরামহীন বৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দু দিনের টানা বৃষ্টিতে এখনো দেখা মেলেনি সূর্যের। বিরামহীন এ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষকে। টানা বৃষ্টিতে শারদীয় দুর্গাৎসব উদযাপনেও সমস্যায় পড়েন হিন্দু ধর্মাবলম্বীরা।সিপিপি’র চরফ্যাসন উপজেলার উপ-পরিচালক এম মোকাম্মেল হক লিপন জানান,উপকূলীয় এলাকায় ৪
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বরিশালে টানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর থেকে বৃষ্টিপাত শুরু হলেও বিকেলের দিকে তা বন্ধ হয়ে যায়।এরপর বৃহস্পতিবার দিনগত রাত থেকে বরিশালে টানা বৃষ্টিপাত হচ্ছে।বৃষ্টিপাতের কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরজীবন। এছাড়া বিশেষ করে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়া ও নদীবন্দরে
ভোলার চরফ্যাসন উপজেলার রসুলপুর ইউনিয়নের নুর মদিনা হাফেজি মাদ্রাসা এতিমখানা ও জিন্নাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির উন্নয়নে জেলা প্রশাসন কর্তৃক বিশেষ বরাদ্দকৃত ২ মেট্রিক টন চালের ১২০০ কেজি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২অক্টোবর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ২নং ওয়ার্ড হাজিরোড এলাকার বাসিন্দা সেলিমের
আজ ২৩ অক্টোবর, ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত, তার ৮০তম জন্মবার্ষিকী। লিজেন্ডদের লিজেন্ড এই ফুটবল নক্ষত্র ১৯৪০ সালের এই দিনে ব্রাজিল ও ফুটবল বিশ্বকে আলোকিত করতে দুনিয়ায় আসেন। ৮০ পেরিয়ে ৮১ বছরে পা দিলেন তিনি।চার দশকেরও বেশি সময় আগে ১৯৭৭ সালে অবসর নেওয়ার পরেও সাবেক এই খেলোয়াড় সারা দুনিয়ায় এখনও সবচেয়ে পরিচিত
ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত শপিংমলে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলের নিচতলায় আগুন লাগে। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে
বৈরী আবহাওয়া ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া আরও খারাপ এবং নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রুটের
বিদায় ফুলের হুক আর চোখের পানি বা ভালোবাসাতে হুক? বিদায়ঃ মানব জাতির জীবনের অনিবার্য বাস্তবতা! বাংলা বর্ণের তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে,বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়,
গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের কারণে আগামীকাল শনিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২৩ অক্টোবর) আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৭টা
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের উপকূলে আঘান হানতে পারে। এমন আশঙ্কায় ঘূর্ণিঝড় মোকাবেলায় পটুয়াখালীতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টায় দরবার হলে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত সার্বিক) জিএম
দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর গত ১৬ অক্টোবর থেকে খুলেছে দেশের প্রায় সব সিনেমা হল। ওইদিন প্রায় অর্ধশত হলে হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘সাহসী হিরো আলম’ মুক্তিও পেয়েছে। বাকি ছিল শুধু স্টার সিনেপ্লেক্স। এই অভিজাত সিনেমা হলও খুলছে আজ শুক্রবার থেকে। শুরুর দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি। একই সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের
বৈরি আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে শুক্রবার সকাল থেকে নৌরুটটিতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল স্বাভাবিক হবে না। বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো
প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো বিপর্যস্ত সারা বিশ্ব। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এই তালিকার পাশাপাশি দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের তালিকাও। সুস্থের হারও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ।গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৪৭১ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৩৮৯
সুন্নাতি জীবন-যাপন মানুষের মুক্তিরএকমাত্র পথ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে দেখিয়েছেন সঠিক পথের সন্ধান। সুখ ও বরকতময় জীবন লাভের পাথেয় ও দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নিজে আমল করেছেন। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়মিত আমলগুলো মুমিন মুসলমানদের জন্য অনুকরণীয় শিক্ষা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মতি ফজরের নামাজের পরপরই আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করতেন। এমন জ্ঞান কামনা করতেন, যাতে মানুষের
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন প্রায় আট বছর ধরে। এখন ভুক্তভোগীকে বিয়ে করতে রাজি এই কয়েদি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ভুক্তভোগীর সঙ্গে ওই কয়েদির কারাফটকে বিয়ের আয়োজন করতে রাজশাহী কারা তত্ত্বাবধায়ককে নির্দেশ দিয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।আসামির করা জামিন আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানির সময় হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রচন্ড ঢেউয়ের তোড়ে স্পীড বোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৮ জন যাত্রীর মধ্যে ৫ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলো- পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ্ (৪৫), কৃষি ব্যাংক পরিদর্শক মোস্তাফিজ (৩৫), এনজিও কর্মী কবির হোসেনয় (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
নেতাকর্মীদের জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকালে সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে তিনি একথা বলেন। এর আগে নিক্সন চৌধুরীর আসার খবর শুনে বৃষ্টি উপেক্ষা করেই হাজারো নেতাকর্মী ঈদগাহ মাঠে ভিড় জমান। নিক্সন চৌধুরী বলেন, ‘আমার রাজনীতি জনগণের জন্য,
ভোলার বোরহানউদ্দিনে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ৭৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আ’লীগ কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার আগে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে
নোয়াখালীর সুবর্ণচরে নারীর পাঁচ টুকরো লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত নারীর ছেলে মামলার বাদী হুমায়ুনই তার সাত সহযোগীকে নিয়ে মাকে হত্যার পর লাশের টুকরো ধানক্ষেতে ফেলে রেখে যান বলে জানিয়েছে পুলিশ।চাঞ্চল্যকর এ ঘটনায় মামলা করেন মৃত নূরজাহানের ছেলে ঘাতক হুমায়ুন কবির। সেই মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়।বৃহস্পতিবার এক
বাংলা সাহিত্যের শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কবি জীবনানন্দ দাশের বাড়িতে প্রতিষ্ঠিত জীবনানন্দ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ বরিশাল এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে কবির মৃত্যুবার্ষিকী পালন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় রিপার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। শ্রমিক সংকট দূর করা,কম খরচে এবং দ্রুত সময়ে ধান কাটার জন্য এ মেশিনের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার রাণীশিমূল ইউনিয়নের মালাকোচা গ্রামে রিপার মেশিনে ধান কাটার উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার কৃষি অফিসার জনাব মোঃ হুমায়ুন দিলদার।মালাকোচা গ্রামের কৃষক শহিদুল ইসলামের জমিতে কৃষি ভুর্তকির কেনা রিপার মেশিনে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বদলিজনিত নোয়াখালী জেলা চাটখিল উপজেলা বদলি হওয়ায় সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সুমনে'র সভাপতিত্বে ও সাধারন সদস্য সচিব মোঃ তাসলিম উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার এ