শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাভারে ঝুঁকিপূর্ণ সেই ভবনটি সিলগালা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ২১:২৪

শেয়ার করুনঃ
সাভারে ঝুঁকিপূর্ণ সেই ভবনটি সিলগালা
সাভার পৌর এলাকার ওয়াপদা রোডে অবস্থিত অনুমোদনহীন ৬ তলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভবনটি সিলগালা করার নির্দেশ দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হ্যাপী দাস। 

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, ১৯৯৭ সালে সাভার পৌর এলাকার ওয়াপদা রোড মহল্লায় প্রায় ৮ শতক জমির উপর ৬ তলা একটি ভবন নির্মাণ করেন তাজুল ইসলাম। গত দুই মাস আগে তিনি মারা গেলে বর্তমানে তার স্ত্রী মজিদা আক্তার শিরীন ও তার ছেলেমেয়েরা ভবনটিতে বসবাস করার পাশাপাশি বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। বুধবার সকাল থেকেই ৩/২ নম্বর হোল্ডিংয়ের প্রিয়াঙ্কা ম্যানশন নামক বাড়িটির নীচ তলার বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় এবং কিছু অংশ দেবে যেতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাটলের পরিমাণ বাড়তে থাকে এবং ভবনটি উত্তর পাশের অপর একটি ৬ তলা ভবনের দিকে হেলে পড়েছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাভার পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে। এসময় পৌর মেয়র স্থানীয় কাউন্সিলর পৌরসভার প্রধান প্রকৌশলী বৃন্দ, সাভার ফায়ার সার্ভিসের সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন। পরে সাভার উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ভবনটি সিলগালা করে দেয়া হয়।এ সময় সাভার পৌর সভার পক্ষ থেকে ভবন মালিককে নোটিশ প্রদান করা হয়েছে। আজ সকালে ঢাকা জেলার প্রশাসক ও বুয়েটকে জরুরী একটি চিঠি প্রদান করা হয়েছে। এই ঘটনার পর রাজউকের ৪ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই বাড়িটির আশেপাশের ও বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে হেলে পড়া ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

আরও

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী
সাভার পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি বলেন, ওয়াপদা রোডে ৬ তলা ভবনে ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় গ্যাস, বিদ্যুৎ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল দপ্তরে চিঠি দেয়া হয়েছে। এছাড়া ভবনটির অনুমোদনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ। তাই আমরা ধরে নিচ্ছি অনুমোদনহীন ভাবেই ভবনটি গড়ে তোলা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবনটির সার্বিক অবস্থা পরীক্ষা করার জন্য। এরকম অনুমোদহীন ভবনের বিষয়ে অভিযোগ পেলে তাদেরকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   

ঢাকা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, হেলে পড়া ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তা সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেয়ার পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর চিঠি দেয়া হয়েছে। 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, হেলে পড়া ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ হাতিকে বনে ফেরাতে বন বিভাগের চেষ্টা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশি পাসপোর্টে ৩৪ দেশে ভিসা অব্যাহতির চুক্তি কার্যকর

বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে এসব দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য নয়। মূলত কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য রয়েছে ভিসামুক্ত প্রবেশের সুযোগ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে আয়োজকরা তাঁকে অভিবাদন জানান। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম

খাদ্যপণ্যে নমুনা পরীক্ষায় অনিয়ম, বাজার থেকে প্রত্যাহার ৩৭টি পণ্য

খাদ্যপণ্যে নমুনা পরীক্ষায় অনিয়ম, বাজার থেকে প্রত্যাহার ৩৭টি পণ্য

বাজারে প্রচলিত খাদ্যপণ্যের নমুনা পরীক্ষায় প্রায় ২৭ শতাংশে নির্ধারিত মাত্রার ব্যত্যয় পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ভোজ্যতেল, শিশুখাদ্য, গুঁড়া দুধ, পাউরুটি ও কেকসহ ৩৭টি ঝুঁকিপূর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে সাত, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে আট এবং কক্সবাজারে