মিয়ানমারের জান্তাবিরোধী বিক্ষোভকারীদের দমন দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। বাগো শহরে রাতভর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ইয়াঙ্গুনের পার্শ্ববর্তী এই শহরে গেল শুক্রবার অভিযান চালানো হয়। এরপর মরদেহগুলো বেশিরভাগই নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দমনে জান্তা
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ এক হাজার ১১২ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৯ হাজার ৪০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ১০৬ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। রোববার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- ‘মিতা হক সকাল ৬.২০ এ চলে
রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। মাসজুড়ে দোয়া-ইসতেগফারে অতিবাহিত হয় মাসটি। ১৩ এপ্রিল মঙ্গলবার চাঁদ দেখা গেলে ওই রাতেই সাহরি খাবে মুসলিম উম্মাহ। ১৪ এপ্রিল পালিত হবে প্রথম রমজান। এমন কিছু দোয়া আছে, রমজানজুড়ে যেসব দোয়া বেশি পড়েন মুমিন মুসলমান। তাহলো- রোজার নিয়ত রোজার নিয়ত করা আবশ্যক। রোজার নিয়ত না করলে রোজা হবে না। ভোর রাতে সাহরি খেয়ে মুমিন মুসলমান রোজার
হেফাজত নেতা মামুনুল হকের আরেক ‘প্রেমিকা’র সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতদিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই নারীকে তার প্রথম স্ত্রী হিসেবে ধারণা করে আসছিলেন। কিন্তু গত কয়েকদিনে তাদের একাধিক ফোনালাপ ফাঁস এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তৃতীয় ‘প্রেমিকার’ বিষয়ে নিশ্চিত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মামুনুল হক সম্পর্কে ছায়া অনুসন্ধান করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তথ্য পায়, বিবাহিত ওই নারীর সঙ্গে জান্নাত
ঢাকার ১৭টি থানা এলাকার করোনাভাইরাস শনাক্তের হার ৩০ শতাংশের উপরে। এরমধ্যে রূপনগর ও আদাবরে শনাক্ত রোগী সবচেয়ে বেশি।স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (আইএসএস) করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে শনিবার তা জানিয়েছে আইইডিসিআর। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সংক্রমণের হার উত্তরের চেয়ে বেশি।গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দুই সিটি করপোরেশন এলাকার ৫১ হাজার ১০৩টি নমুনা
করোনাভাইরাসের প্রকোপ কমাতে চলছে সরকারের দেওয়া দেশব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’। এই বিধিনিষেধ শেষ হচ্ছে রোববার। আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বাদে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউনের’ পথে হাঁটবে সরকার। এই এক সপ্তাহের মধ্যে জরুরি সেবা ব্যতিত অফিস-আদালত থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ রাখবে সরকার। এখন প্রশ্ন উঠেছে, সর্বাত্মক লকডাউনের আগের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী
চট্টগ্রামে একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাও গেছে বলে জানা গেছে। #ইনিউজ৭১/জিহাদ/২০২১
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করেছে সরকার। যা শেষ হবে ১১ এপ্রিল রাত ১২টায়। এমন বিধিনিষেধের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ১৪ এপ্রিল
পর্দা নামলো সংক্ষিপ্ত নবম বাংলাদেশ গেমসের। এই দশদিন যেসব যেসব ক্রীড়াবিদ পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে তৈরি করা ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। স্টেডিয়ামে দাউ দাউ করে জ্বলতে থাকা মশালটি যখন নিভে যায় অনেকেরই খারাপ লাগছিল। আবার কবে হবে খেলার লড়াই। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বললেন, ‘আমরা যুব গেমসটি শুরু করেছিলাম কথা ছিল দুই বছর পর পর যুব গেমস এবং বাংলাদেশ গেমস
জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে, রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে নিযুক্ত রয়েছেন। সংগঠনটির একমাত্র সূরা সদস্যও তিনি। অনেক দিন পর জেএমবির শীর্ষ কোনো নেতা
আইপিএল আয়োজনের ঝোঁট-ঝামেলার মাঝেই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ঘোষণা দিয়ে বসলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপটি আয়োজন করতে যাচ্ছে ভারত। করোনা মহামারীর জন্য গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হলেও এবছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ। ভারতের করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সেই জল্পনা-কল্পনার মাত্রা আরও
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে- সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরটিকে ভিত্তিহীন বলছে বিএনপি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন দেখা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি আরো বলেন, ম্যাডামের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কঠোর লকডাউনের সময়ে জরুরি সেবা ছাড়া, সব ধরনের অফিস-আদালত, গণপরিবহন, দোকানপাট, মার্কেট বন্ধ থাকবে। সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে। শিল্প-কারখানাগুলোও বন্ধ থাকবে। মানুষ যে যেখানে আছেন,
ক্ষীর্নকায় এক দম্পতির বিয়ে নিয়ে শৈলকুপার আউশিয়া গ্রাম এখন মুখরিত। দলে দলে মানুষ আসছেন এই নবদম্পত্তিকে আশির্বাদ করতে। চল্লিশ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার মিম খাতুনের (১৮) বিয়ে হয়েছে শুক্রবার রাতে। এই বিয়ে নিয়ে উভয় পরিবার উচ্ছাসিত। বর আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন জানান, কৃষক ছেলের জন্য মেয়ে খুজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লক্ষনদিয়া গ্রামে মেয়ে খুজে পায়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩ মাদক সেবনকারীকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ-আল-মারুফ এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতে কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন উপজেলার কি বাড়ী ইউনিয়নের কালিরখামার গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে রাজু মিয়া (৩৫), শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস গ্রামের মৃত কছর আলীর ছেলে ফরিদ মিয়া (৩৬) ও চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের নুরুজ্জামান
দেশে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় নতুন নতুন রেকর্ড হচ্ছে। করোনার ঊর্ধ্বগতির কারণ হিসেবে জনগণের সচেতনতার অভাব ও স্বাস্থ্যবিধি মেনে না চলাসহ বেশ কিছু কারন ও জায়গা চিহ্নিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটি এক প্রতিবেদনে বলছে বাজার ও গণপরিবহন থেকে সর্বোচ্চ করোনা সংক্রমণ হচ্ছে। সম্প্রতি আইইডিসিআরের থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, বাজার ও
দিনাজপুরের হিলির পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৭টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের গরু বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আয়োজনে ঘোড়াঘাট সরকারী কলেজ মাঠে সমতল ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব গরু বিতরণ করা হয়। এছাড়াও
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনা ভাবনী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মনির উদ্দিন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে কাঁচামাল ভর্তি একটি ট্রাক ড্রাইভার উপজেলার চন্দ্রা এলাকায় এসে গাড়ী রেখে সকালের নাস্তার করার জন্য একটি হোটেলে যাই। খাবার শেষে রাস্তা পার হওয়ার সময়
প্রায় ৪ যুগ পূর্বে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের অফিস বিল্ডিং ও এসব অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের জন্য নির্মাণ করা হয়েছিল আবাসিক বিল্ডিং। উপজেলা প্রশাসনের অফিস থেকে বরাবর রেললাইনের পশ্চিম পাশ দিয়ে রাধাবাড়ি রেলগেট পর্যন্ত বিভিন্ন অফিস ও আবাসিক বিল্ডিংগুলো অবস্থিত। আবাসিক বিল্ডিংগুলোর পূর্বধার অধিক নিচু এবং বর্ষার পানি নিঃষ্কাশনের ড্রেনের সঙ্গে সংযুক্ত। একারনে সারা বছরই ড্রেনের ময়লা পানিতে ভরে থাকে আর তাতে জন্ম নেয়
এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে ভারতীয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউটেলা। ভারতীয় এই লাস্যময়ী সম্প্রতি হীরার মাস্ক পরে ভক্তদের সামনে হাজির হয়ে আলোচনায় এসেছেন। উর্বশী মডেলিং হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এর পরে একে একে ‘সিং সাব দ্য গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফটো
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ থেকে এবার ৫ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। এ নিয়ে বেশ উচ্ছাসিত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ থেকে বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জন মেয়ে ও একজন ছেলে রয়েছে। এদের মধ্যে গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার শৈলডুবি গ্রামের বেলায়েত হোসেনের মেয়ে মাহমুদা খাতুন হবিগঞ্জ ও কুষ্টিয়ার চর শান্তিডাঙ্গা গ্রামের
দেশের বৃহৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট'এ স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ১৫ এপ্রিল শুরু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন করা যাবে। চলবে আগামী ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত। আজ শনিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে
বিলে ইরিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেছে মসলিম উদ্দীন (৪০) নামে এক কৃষকের। শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা কইঝালা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে বাড়ীতে না ফেরায় শনিবার সকালে তার স্ত্রী নুরজাহান সেচঘরে মরদেহ দেখতে পায়। মৃত কৃষক এলাকার মৃত জামাল উদ্দিনের। স্ত্রী নুরজাহান জানান, ক্ষেতে সেচ দিতে এসে রাতে বাসায় ফিরেনি। সকালে এসে মরদেহ পেয়েছি। বৈদ্যুতিক শক লেগে পা