রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

১২-১৩ এপ্রিল নিষেধ দূরপাল্লার বাস চলাচল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ২৩:৫৩

শেয়ার করুনঃ
১২-১৩ এপ্রিল নিষেধ দূরপাল্লার বাস চলাচল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের প্রকোপ কমাতে চলছে সরকারের দেওয়া দেশব্যাপী ‘কঠোর বিধিনিষেধ’। এই বিধিনিষেধ শেষ হচ্ছে রোববার। আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বাদে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক লকডাউনের’ পথে হাঁটবে সরকার। এই এক সপ্তাহের মধ্যে জরুরি সেবা ব্যতিত অফিস-আদালত থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধ রাখবে সরকার।

 

এখন প্রশ্ন উঠেছে, সর্বাত্মক লকডাউনের আগের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে? মানুষ ইচ্ছেমতো চলাচল করতে পারবে, নাকি পারবে না? দূরপাল্লার বাস চলবে, নাকি চলবে না? শুধু তাই নয়, যেহেতু ওই দুদিনের জন্য এখন পর্যন্ত কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউনের কথা ঘোষণা করেনি সরকার; সেহেতু সব মুক্তভাবেই চলবে নাকি নতুন করে বিধিনিষেধ জারি করা হবে- এসব প্রশ্নও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

আরও

ডিবির অভিযানে সাবেক এসবি প্রধানের স্ত্রীসহ চারজন আটক

ডিবির অভিযানে সাবেক এসবি প্রধানের স্ত্রীসহ চারজন আটক

 

শনিবার সকালে অন্তরা রায় নামের এক নার্সিং কলেজের শিক্ষার্থী এই প্রতিবেদকের কাছে জানতে চান, ১২ ও ১৩ এপ্রিলের মধ্যে তিনি কি সাতক্ষীরা থেকে মাদারীপুর যেতে পারবেন?এই প্রশ্নটাই করা হয়েছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এমন সুযোগ থাকবে না।

আরও

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট
জাতীয়জনপ্রশাসন প্রতিমন্ত্রী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কারণ, সংক্রমণ যে হারে বাড়ছে; তাতে দূরপাল্লার গাড়ি চলতে দিলে মানুষের যাতায়াত বেড়ে যাবে। কেউ ঢাকা ছাড়বে, কেউবা আবার ঢাকায় ঢুকবে। শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ চলাচল শুরু করবে। এই পরিস্থিতিতে সেটা কোনোভাবেই কাম্য নয়। দূরপাল্লার বাস চলার সুযোগ দিলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। সুতরাং দূরপাল্লার বাস চলবে বলে আমার মনে হয় না।’

১২ ও ১৩ এপ্রিলের জন্য বিশেষ কোনো নির্দেশনা থাকবে কি না- এমন প্রশ্নে ফরহাদ হোসেন বলেন, ‘রোববার আমরা বৈঠকে বসব। সেখানে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোন পরিস্থিতিতে মাঝের দুদিন চলবে, তাও নির্ধারণ করা হবে। এ ছাড়া সর্বাত্মক লকডাউনের সময় কী কী করা যাবে, কী করা যাবে না সেই সিদ্ধান্তও চূড়ান্ত করা হবে। ১২ ও ১৩ এপ্রিল নিয়ে হয়তো আমরা কিছু বিধিনিষেধ জারি করতে পারি। এখন যে অবস্থায় চলছে, মাঝের দুদিনও হয়তো সেই অবস্থাতেই চলবে। তার মানে, সীমিত পরিসরে সবকিছু চললেও কঠোর বিধিনিষেধ বলবৎ থাকতে পারে।’

 

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘দূরপাল্লার বাস চলবে কি না সেই সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি। আমরা সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। সরকার যদি চালাতে বলে, আমরা চালাব। নিষেধ করলে, যে অবস্থায় আছে সেই অবস্থাই বলবৎ থাকবে। তবে আমার মনে হয় না, সরকার দূরপাল্লার বাস চলার সিদ্ধান্ত নেবে।’

 

দূরপাল্লার বাস চলাচলের কোনো যাত্রী গ্রাম থেকে ঢাকায় ফেরার জন্য কাউন্টারে যোগাযোগ করেছে কি না জানতে চাইলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার এসপি গোল্ডেন লাইন কাউন্টারের ব্যাপস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘অনেকেই যোগাযোগ করেছেন কিন্তু আমরা কাউকে টিকিট দেইনি। কারণ, মালিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি আমাদের। আমাদের টিকেট ক্রয়-বিক্রয়ের হিসাব থাকে অনলাইনে, এখন অনলাইনের সিস্টেম ব্লক করা।’

 

একই বাস সার্ভিসের রাজধানীর কল্যাণপুর কাউন্টারের ব্যাবস্থাপক বাবু আহমেদ বলেন, ‘১২ ও ১৩ তারিখের ঢাকা থেকে গ্রামে যাওয়ার কোনো টিকিট আমরা ছাড়িনি। তবে টিকিটের জন্য অনেকেই ফোন দিচ্ছে। কিন্তু বাস চলবে কি না, সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।’

 

শনিবার রাত ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বাসস্ট্যান্ডে দেখা যায় ভিন্ন এক চিত্র। শ্রমজীবী কিছু মানুষকে ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। তারা সবাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় নিজেদের বাড়িতে যাওয়ার উদ্দেশে বসে আছেন। রাতে কারওয়ান বাজারে পণ্য নিয়ে ট্রাক আসে। সেই ট্রাক পণ্য রেখে আবার ফিরে যায় জেলায় জেলায়। সেই ফিরতি ট্রাকের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

 

এদের মধ্যে রিকশাচালক মজিবুর মিয়া যাবেন রাজশাহীতে। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘বাস বন্ধ। লকডাউনের মধ্যে বাস হয়তো চলবে না। তাই ট্রাকের অপেক্ষায় বসে আছি। কারওয়ান বাজার থেকে ট্রাক বের হলে ওই ট্রাকে চলে যাব রাজশাহী। একটি ট্রাকের ড্রাইভারের সঙ্গে কথা হয়েছে। রোজা রাখি তো বাবা, এখানে রোজার সময় থাকার সমস্যা। রোজা হয়ে গেলে আবার ঢাকায় ফিরব।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 

শহিদুল ইসলাম ঢাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনিও কাজ না থাকায় গ্রামে চলে যাবেন। শহিদুল বলেন, 'আমি যাব গাইবান্ধায়। এক ঘণ্টা ধরে বসে আছি। ট্রাক পেলেই চলে যাব। বাস চললে ভাল হতো। কিন্তু বাস না চলায় ট্রাকে যেতে হবে। লকডাউন কেটে গেলে আবার ফিরে আসব।'

 

করোনার সংক্রমণ দিনে দিনে বাড়ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই হিসাব মাথায় নিয়ে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ওই লকডাউনে কী করা যাবে, কী করা যাবে না তাই নিয়ে রোববারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরনের সিদ্ধান্ত হতে পারে, তা জানতে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.  মীরজাদী সেব্রিনা ফ্লোরা সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

 

গতকাল রাতে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছিলেন, ‘গত বৃহস্পতিবার অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তা ছাড়া পরামর্শক কমিটি আরও বেশ কিছু পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সেসব পরামর্শ নিয়ে ভেবেছে। তারপর কঠোর লকডাউনের এ সিদ্ধান্ত। আগামীতে যে লকডাউনের কথা চিন্তা করছে সরকার, তা অনেক কঠোর হবে। প্রয়োজনে মানুষকে লকডাউন মানাতে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনীও। মোদ্দাকথা হচ্ছে, মানুষকে ঘরে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এসব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি সূত্রের সঙ্গেও হয় এই প্রতিবেদকের। গত শুক্রবার রাতে সূত্রটি বলেছিল, এখন যেটা চলছে সেটাকে লকডাউন বলেন আর কঠোর বিধিনিষেধ আরোপ বলেন; তা চলছে খুবই ঢিলেঢালাভাবে। এভাবে আসলে করোনা পরিস্থিতিকে কতটুকু নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

 

সূত্রটি বলেছিল, বর্তমানে সব ধরনের গণপরিবহন চলছে। বাজার, শপিংমল খোলা। অফিস–আদালত, ব্যাংক, বিমা সবকিছুই খোলা। বেসরকারি খাতের সবকিছুই খোলা। খোলা রয়েছে শিল্প-কলকারখানাও। আগামী ১৪ এপ্রিল থেকে এসব কোনো কিছুই চলবে না। অর্থাৎ সব কিছুই বন্ধ হয়ে যাবে। তেমন নির্দেশনা রোববার সরকার দিয়ে দেবে।

 

সূত্রটি আরও বলেছিল, তবে জরুরি সেবার ব্যাপারটা চলমান থাকবে। নতুবা মানুষ তাঁর মৌলিক চাহিদা মেটাতে পারবে না। ফলে জরুরি সেবার আওয়াতায় ওষুধের দোকান খোলা থাকবে। সিমিত পরিসরে খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় কিছু দোকানপাট। শুধু তাই নয়, জরুরি সেবা বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, স্বাস্থ্য, ত্রাণ বিতরণ, ইন্টারনেট, অত্যাবশ্যকীয় পণ্য আনা–নেওয়া ও এর সঙ্গে জড়িত অফিসগুলো খোলা থাকবে। তবে এসব খোলা রাখার ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সময় নির্ধারণ করে দেওয়া হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি। স্পিকারের এই সফরে তাঁর সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে তিন দিনব্যাপী সংলাপ আয়োজন করা হচ্ছে। রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তার দেওয়া সূচি অনুযায়ী, প্রথম দিনের

ডিবির অভিযানে সাবেক এসবি প্রধানের স্ত্রীসহ চারজন আটক

ডিবির অভিযানে সাবেক এসবি প্রধানের স্ত্রীসহ চারজন আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের অভিযানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ চারজন আটক হয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে তার দুই শ্যালকও রয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। আটক সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের খাবারে মোরগ পোলাও খাওয়ানোর পর নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানটির মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট হয়েছে। লুট