সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অন্যান্য খেলাধুলা

পর্দা নামল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ২২:৩৩

শেয়ার করুনঃ
পর্দা নামল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের

পর্দা নামলো সংক্ষিপ্ত নবম বাংলাদেশ গেমসের। এই দশদিন যেসব যেসব ক্রীড়াবিদ পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে তৈরি করা ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। স্টেডিয়ামে দাউ দাউ করে জ্বলতে থাকা মশালটি যখন নিভে যায় অনেকেরই খারাপ লাগছিল। আবার কবে হবে খেলার লড়াই।

বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বললেন, ‘আমরা যুব গেমসটি শুরু করেছিলাম কথা ছিল দুই বছর পর পর যুব গেমস এবং বাংলাদেশ গেমস হবে। কিন্তু করোনায় সবকিছু কঠিন হয়ে যাচ্ছিল গতবছর গেমস করতে চেয়েও হয়নি। এবার না হলে আবার কবে হতো তারও কোনো নিশ্চিয়তা নেই। লকডাউনের কারনে অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছিল। 

আরও

কেশবপুরে ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেশবপুরে ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তিনি বলেন, আমরা এতো ক্রীড়াবিদদের অংশগ্রহনের মধ্যে যখন খেলাটা শুরু করেছি। তখন লকডাউনের কথা শুনে আরো সাবধানতার সঙ্গে অবশিষ্ট খেলাগুলো শেষ করতে পেরেছি, সেটা করতে হয়েছিল স্বাস্থ্যবিধিটাকে আরো কঠিন করে। সবাইকে গ্রামের বাড়িতে পাঠানোর কাজটিও আমাদের জন্য সহজ ছিল না। একজন ক্রীড়াবিদ যেন সমস্যায় না পড়ে।’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে এই গেমসে ব্যর্থ হয়েছেন টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা আর্চারির রোমান সানা, শ্যুটার আব্দুল্লাহেল বাকি হতাশ করেছেন। শ্যুটিং, সাঁতার, সাইক্লিং, আর্চারি, ব্যাডমিন্টন, ভারোত্তোলনের মতো খেলাগুলোতে নতুন ক্রীড়াবিদের সন্ধান পেয়েছেন ফেডারেশন কর্মকর্তারা। ব্যাডমিন্টনে উর্মি আক্তার নিজেকে তুলে ধরেছেন। শ্যুটিংয়ে আনজিলা আক্তার, আর্চারিতে অসীম কুমার, সাইক্লিংয়ে বিশ্বসা ফয়সালদের জন্য এই গেমস ছিল নতুন পথচলা।

আরও

হিলিতে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

হিলিতে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০১৩ সালের অষ্টম বাংলাদেশ গেমসে নতুন রেকর্ড হয়েছিল ২২টি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৩১ ডিসিপ্লিন ঠিক থাকলেও করোনার কারণে ক্রীড়াবিদদের সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। তার পরও এবার গেমসে ছিল রেকর্ডের ছাড়াছড়ি। নতুন জাতীয় রেকর্ড হয়েছে ৬০টি। ভারোত্তোলনে ৩৪টি, সাইক্লিংয়ে ১৩টি, সাঁতারে ১১টি এবং ১টি আর্চারি ও ১টি অ্যাথলেটিকসে।

ভারোত্তোলনে সর্বাধিক তিনটি করে রেকর্ড গড়েন টানা দু’টি এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক আনসারের মাবিয়া আক্তার সীমান্ত। তিনি রেকর্ড গড়েন ৬৪ কেজি ওজন শ্রেণীতে।

খেলার আনন্দে গতকাল নবম বাংলাদেশ গেমসের মশাল নিভেছে। নতুন শপথে মশাল নিভেছে। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন ২০২৩ সালে যুব গেমস এবং ২০২৫ সালে দশম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শনিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নিভে গেলো মশাল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের সমাপনী অনুষ্ঠানের ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট উন্মুক্ত করা হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এরপর জাতীয় সংগীত বেজে উঠে। মাঠে স্থাপিত দুটি জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে লাল সবুজের পতাকা। জাতীয় সংগীতের পরপরই শুরু হয় অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য। ৬টা ৫৫ মিনিটে গেমস আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জ্ঞাপন করে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে অনুষ্ঠিত পায়রোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চিত্রপট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রীর ছবি। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে বিউগলে করুণ সুর বেজে বেজে ওঠে। নিভে যায় মশাল। আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে আকাশ। সমাপ্তি ঘটে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের। ১ এপ্রিল সন্ধ্যা সাতটা ৪১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শুভ উদ্বোধন করেছিলেন।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

এয়ার ফ্রান্সের নিষেধাজ্ঞায় বাংলাদেশিসহ ৩১ দেশের ক্রুরা

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

রায়গঞ্জে ভলিবল টুর্নামেন্ট: আঙ্গারু যুব দল জয়ী

রায়গঞ্জে ভলিবল টুর্নামেন্ট: আঙ্গারু যুব দল জয়ী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারের মাঠে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি যুবকদের মধ্যে শারীরিক সুস্থতা এবং মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন। গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ম্যাচ আজ বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায়

তান্ত্রিকদের মন্ত্রে দিনাজপুরে গ্রামীণ পাতাখেলা অনুষ্ঠিত

তান্ত্রিকদের মন্ত্রে দিনাজপুরে গ্রামীণ পাতাখেলা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃন্দর্পপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়, যেখানে হিলি ও আশপাশের এলাকা থেকে ৮টি তান্ত্রিক দল অংশগ্রহণ করে। পাতাখেলা একটি তান্ত্রিক খেলা, যেখানে দলগুলি মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দিকে টানার চেষ্টা করে। খেলার জন্য মাঠের মাঝখানে কলাগাছ স্থাপন করা হয়। তান্ত্রিকরা তাদের

পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।  যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার সাত উপজেলার সব কয়টি থেকে বালক দলে অংশগ্রহণ করেন। পিরোজপুর সদর, কাউখালি, ভান্ডারিয়া, মঠবাড়িয়া চার উপজেলা তেকে বালিকা দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের

কাবাডি ও দাবায় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল

কাবাডি ও দাবায় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে

রায়গঞ্জে "ক্রীড়াই শক্তি" ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

রায়গঞ্জে "ক্রীড়াই শক্তি" ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী আমশড়া জোড়পুকুর বাজারে "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলি চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, সলঙ্গা

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস