রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

মামুনুল হকের আরেক ‘প্রেমিকার’ সন্ধান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০:৫২

শেয়ার করুনঃ
মামুনুল হকের আরেক ‘প্রেমিকার’ সন্ধান

হেফাজত নেতা মামুনুল হকের আরেক ‘প্রেমিকা’র সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতদিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ওই নারীকে তার প্রথম স্ত্রী হিসেবে ধারণা করে আসছিলেন। কিন্তু গত কয়েকদিনে তাদের একাধিক ফোনালাপ ফাঁস এবং ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তৃতীয় ‘প্রেমিকার’ বিষয়ে নিশ্চিত হয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। 

মামুনুল হক সম্পর্কে ছায়া অনুসন্ধান করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তথ্য পায়, বিবাহিত ওই নারীর সঙ্গে জান্নাত আরা ঝর্নার মতো অনৈতিক সম্পর্ক ছিল মামুনুল হকের।জানা গেছে, মামুনুল হক ওই নারীর সঙ্গেও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওই নারী শিক্ষকতা করতেন একটি মহিলা মাদ্রাসায়। তার ব্যবহৃত ডিভাইস থেকে মিলেছে এ সংক্রান্ত নানা তথ্য-উপাত্ত।  

আরও

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ বিআরটিএর

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ বিআরটিএর

অনুসন্ধান বলছে, ‘তৃতীয় প্রেমিকা’ যেখানে শিক্ষকতা করতেন মামুনুল হক ওই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা। আর মাদ্রাসার পাশেই ভাড়া বাসায় থাকতেন ওই নারী। সেই সুবাদে মাঝে মধ্যেই যাতায়াত করতেন মামুনুল হক। এ সংক্রান্ত অনেক তথ্য প্রমাণ রয়েছে গণমাধ্যমের কাছে।

মাওলানা মামুনুল হক ও ওই নারীর একাধিক ফোনালাপ সংশ্লিষ্ট একটি সূত্রে গণমাধ্যমের কাছে এসেছে। ফাঁস হওয়া এসব ফোনালাপের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তাদের অনৈতিক সম্পর্ক ও ওই শিক্ষিকার বাসায় যাতায়াতের বিষয়টি।

আরও

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
মামুনুল হক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নারায়ণগঞ্জের ওই ঘটনার পর তৃতীয় প্রেমিকা সম্পর্কে কিছুটা তথ্য পাওয়া যায় একটি ফোনালাপের পর। সে সময় রিসোর্টে থাকা অবস্থায় মুফতি এনায়েতুল্লাহকে ফোন করেছিলেন মামুনুল হক। ওই ফোনালাপে মুফতি এনায়েতুল্লাহকে কথিত স্ত্রী নিয়ে রিসোর্টে যাওয়ার কথা জানালে এনায়েতুল্লাহ মামুনুল হককে জিজ্ঞেস করেন ‘কোন ভাবি, কাপাসিয়ার?’ সে সময়  তিনি উত্তরে বলেন, না, খুলনার। অবশ্য এ বিষয়ে যোগাযোগ করা হলে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি মুফতি এনায়েতুল্লাহ।

গত ২৬ মার্চ থেকে মোদিবিরোধী আন্দোলনের মধ্যেই ওই নারীর বাসায় গিয়ে একান্ত সময় কাটিয়েছেন মামুনুল হক। ৪৯ সেকেন্ডের অডিওতে ওই নারীকে মামুনুল হকের মতো হুবহু কণ্ঠে বলেন, ‘হ্যালো আমি আসছি।’ উত্তরে ওই নারী বলেন, ‘চলে আসছেন। গেট খোলা আছে।’ 

মামুনুল হকের মতো কণ্ঠে বলা হয়, ‘গেট খুলে আমাকে রিসিভ করার ব্যবস্থা করো। এছাড়া কেউ আছে নাকি দেখো আগে।’ সেসময় ‘আচ্ছা’ বলে ফোনের লাইন কেটে দেন ওই নারী। ওই বাসা থেকে চলে যাওয়ার পর ফাঁস হয়েছে মামুনুল হক ও ওই নারীর আরেকটি ফোনালাপ। 

হাতে আসা অডিও ফোনালাপের কথোপকথন পাঠকদের জন্য হুবহু ‍তুলে ধরা হলো-

পুরুষ: চলে আসছি। বুঝছো...

নারী: ঠিক আছে। শুনছি।

পুরুষ: চোরের মতো কথা কও কিল্লাইগা। জোরে জোরে কথা কইতে পারো না?

নারী: জোরে কে কমু। বেশি করে কমু। সমস্যা কী?

পুরুষ: হে হে হে.... গুড নাইট। ফ্রেস-ট্রেস হয়ে নামাজ পড়ে আমার জন্য দোয়া করো। বুঝছো।

নারী: কী হইছে?

পুরুষ: ফ্রেস হইয়া নামাজ-টামাজ পরবা না?

নারী: হু।

পুরুষ: নামাজ পড়ো আর আমার জন্য দোয়া করো।

নারী: বাসায় পৌঁছে একটা মেসেজ দিয়েন।

পুরুষ: বাসায় পৌঁছে মেসেজ দেওয়ার কী আছে? বাসায় তো পৌঁছায়া গেছি।

নারী: কী হইছে।

পুরুষ: বাসাতো এইখানে।

নারী: আচ্ছা.... যান।

পুরুষ: আচ্ছা।

নারী: আসসালামু আলাইকুম।

ফাঁস হওয়া আরেকটি ফোনালাপের ৩ মিনিট ৫৭ সেকেন্ডের অডিওতে মামুনুল হকের মতো কণ্ঠে ওই নারীর সঙ্গে বাইরে রাত কাটানোর বিষয়েও আলাপ হয়। এছাড়া ওই নারীকে সমুদ্রে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দেন ওই কণ্ঠের ব্যক্তি।

ওই ফোনালাপ তুলে ধরা হলো-

নারী: আসসালামু আলাইকুম।

পুরুষ: ওলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ।

নারী: দেখছো।

পুরুষ: না।

নারী: তাহলে আগে প্ল্যানটা বলেন।

পুরুষ: প্ল্যান-টিলান আর বলতে পারুম না। হাতে সময় বের করতে পারি কিনা। পারলে তখন কী করবো সেটা বলো।

নারী: আমি বলি শোনেন। আপা আছে না।

পুরুষ: হ্যাঁ।

নারী: আপার ইবনে সিনায় কিছু টেস্ট আছে।

পুরুষ: হ্যাঁ।

নারী: চাইছিলাম আজকে টেস্টগুলো করতে দেওয়ার জন্য।

পুরুষ: হ্যাঁ।

নারী: আমি বের হলেও তো এদিকে কাজগুলো পারবো না। আর আপার টেস্টের জন্য বের হলে সাড়ে ৩টার পরে বের হবো।

পুরুষ: সাড়ে ৩টায় বের হও। আমার প্রোগ্রাম আরও পরে। তারপর কী করবা। উনি কী করবে তুমি কি করবা।

নারী: বাসায় নিয়া আমু। আমারে জিগাইসে দেরি হলো কিল্লায়গা। আমি বলেছি ডাক্তারের সিরিয়াল পাইতেছিলাম না। সিরিয়াল পাইতে দেরি হইছে। পরে আমি বলছি আর সমস্যা নাই। আমি বাসায় একলা থাকতে পারব। থাকতে তো পারব, এটা আমিও জানি। সমস্যা কী? থাকবো। কিন্তু আমি যদি রাতে ব্যাক করি। রাতে তো মনে হয় ব্যাক করা হবে না। আসলে সকালে। বুঝছো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পুরুষ: সে রকমই তো। এখন কী করবা বলো। ঝামেলা হয়ে গেলো।

নারী: আমারে নিয়ে না আপনার কই যাওয়ার কথা।

পুরুষ: কোথায়, বলো।

নারী: হু

পুরুষ: কই যাওয়ার কথা।

নারী: সমুদ্রে যাওয়ার কথা।

পুরুষ: না। সেটা তো আলাদা, আলাদা প্রোগ্রাম করতে হবে। সেটা তো আরও কয়েকদিন পরে করব ইনশাআল্লাহ।

নারী: আচ্ছা। আপনি সময় পেলে করবেন। আমি আপারে টেস্ট করায়ে, হয়তো টেস্ট শেষ হতে রাত ৮/৯টা বাইজে যাইতে পারে।

পুরুষ: ওরে বাপরে বাপ।

নারী: আল্ট্রা করে যে উনি বসে ৬টায়। ও তো একলা আসতে পারবো না এটা কয়ে লাভ না। বাসা পর্যন্ত। আজকে মনে হয় না হইবো।

পুরুষ: আচ্ছা ঠিক আছে।

নারী: আর যদি মনে করেন খুব বেশি সমস্যা তাহলে আজকে না কালকে গেলাম। কালকে শনিবার। এখন আপনার ওপর নির্ভর। আপনি তো সময় বের করা সো টাফ।

পুরুষ: সারাদিন তো কাজ-কাম। কোনো কিছু সহজ না।

নারী: এহন আপনার ইচ্ছা। আমারে যা কইবেন তাই। আমার অতো শখ নাই।

পুরুষ: আচ্ছা তুমি তোমার মতো কাজ চালাইতে থাকো। টেস্ট-মেস্ট করাও তারপর দেখি।

নারী: আচ্ছা ঠিক আছে। তাহলে আমি সাড়ে ৩টার পর আপারে নিয়ে বেরুবো।

পুরুষ: ঠিক আছে।

নারী: আচ্ছা, আসসালামু আলাইকুম।

পুরুষ: ওলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ।

ফাঁস হওয়া আরও একটি ফোনালাপ:

নারী: আসসালামু আলাইকুম।

পুরুষ: ওলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ। কী অবস্থা। ঝামেলা নাকি।

নারী: না। বলেন।

পুরুষ: কথা এমনে কইতাছো ক্যান। মনে হয় যে ঘুমায় ঘুমায় কথা কইতাছো।

নারী: ঘুমায় ঘুমায় কথা বলতাছি না। ক্লাসে আছি। অফিসে বসেন। আমি আসতাছি।

পুরুষ: কেন আমি অফিসে বসবো। আমি অফিসে বসব না। আমি এখন কথা বলবো এবং যা ইচ্ছা তাই বলব।

নারী: বাড়াবাড়ি করতাছেন যে।

পুরুষ: বাড়াবাড়ি কী করছি আবার। কথা বলা মানুষের বাক স্বাধীনতা।

নারী: আপনি তো আমার বাক স্বাধীনতা হরন করছেন। পোলাপাইনের সামনে অনেক কিছু বলতে পারছি না।

পুরুষ: হা হা হা

নারী: মজা নিতাছেন।

পুরুষ: এটা ঠিক না, এটা ঠিক না। একজনকে লাইনে রাইখা আরেকজনের সঙ্গে কথা বলা। না এটা ভদ্রতা পরিপন্থী কাজ। ওনারা থাকলে এখন তো আর যাওয়া যাইবে না।

নারী: এক ঝামেলার মধ্যে এত রস আসে কোত্থেকে।

পুরুষ: আজকেই বিকালে, সন্ধ্যায় আসতাছি।

নারী: আরে নাহ।

পুরুষ: আচ্ছা ঠিক আছে তুমি জানাও।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর শেখ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোলের পাঠানো বার্তার মাধ্যমে দুদক এ বিষয়ে নিশ্চিত হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। শনিবার (১৭ অক্টোবর) রাতে পরিদর্শনকালে তাঁর সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও সামগ্রিক উন্নতি এসেছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে ধরা হয়। ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি তৈরির জন্য ব্রিটিশ হোম

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন ব্যবস্থায় যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, বাছাই ও বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন। শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার

প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত পুরো কার্যক্রম তদারক করছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অবস্থান নেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে

সর্বশেষ সংবাদ

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, গ্রামে সংকট সবচেয়ে বেশি

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের