গত সপ্তাহের বৃহস্পতিবার (২৫ মার্চ) মারা যান তার বাবা কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম (৭৫ বছর)। অভিনেত্রী জানিয়েছেন তার মা শাহান আরা করিমও এখন অসুস্থ। অসুস্থ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। অপি করিম বলেন, ‘বাবা যেদিন মারা যান সেদিনই মাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এখানে তাঁর চিকিৎসা চলছে। আমি এখন মায়ের পাশে আছি। সবাই আমার
অতীতের যে কোনও সময়ের চেয়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (৩১ মার্চ) বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশে তথা বান্দরবান জেলায় করোনার প্রকোপ দ্রুত বেড়ে যাওয়ার কারণে আজ থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন
চলমান করোনা পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বুধবার বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের
করোনা পরিস্থিতি নির্ভর করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা প্রতিরোধ করা সম্ভব। আমাদের হাতে যেমন করোনার সুরক্ষা, তেমনি হাতই আমাদের বড় শত্রু। বৈশ্বিক মহামারী করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। “মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বুধবার (৩১ মার্চ) বেলা ১১টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সাথে জনসচেতনতামূলক সভায় প্রধান
বাগেরহাটের শরণখোলায় মাদরাসা ছাত্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিত স্কুল ছাত্রী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় বুধবার সকালে শরণখোলা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই ছাত্রী নানা বাড়ি থেকে লেখাপড়া করে। প্রতিবেশী বগী গ্রামের লিটন শেখের ছেলে
করোনা ভাইরাসের ভ্যাসকিন না পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার (৩১ মার্চ) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়ে সংশয় আছে বলে বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো মেসেজ আমার কাছে নেই।
সরকারের পদত্যাগের আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।নিজেদের ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ দল থেকে পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির এ আহ্বান হাস্যকর। জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।বুধবার (৩১ মার্চ) ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে নির্যাতিত হওয়ার পরও দল থেকে কোনো প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ কাদের মির্জা মুঠোফোনে এনটিভি অনলাইনকে আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এবং
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তৃতীয়বার টেস্টেও করোনা পজিটিভ এসেছে। চিকিৎসা নিতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন রুহুল কবির রিজভী।করোনা আক্রান্ত হয়ে ১৭ মার্চ থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে বলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল
দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (৩১ মার্চ) থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। করোনাভাইরাস নিয়ে বুধবার (৩১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম এই নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।বুধবার (৩১ মার্চ) সকালে সিএমএইচ-এ আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান আইজিপি। সাংবাদিকদের এক
জলবায়ুর পরিবর্তন এবং অব্যহত খোল পেটুয়া নদীর ভাঙ্গনের ফলে শতাধিক পরিবারের ১১টি পরিবার তার ৫৪ সদস্য নিয়ে আশাশুনির মানচিত্র থেকে বিলুপ্ত হওয়ার পথে আশাশুনি সদরের দয়ারঘাট গ্রাম। ১৯৯৪ সাল থেকে খোলপেটুয়া অব্যহত ভাঙ্গনে গ্রামটির প্রায় ৪০০ বিঘা জমি,ঘর-বাড়ি, পুকুর ও ফসলের ক্ষেত নিচিহ্ন হতে চলছে। প্রথম থেকেই নদী শাসন না করে পিছিয়ে রিংবাঁধ দিতে দিতে উক্ত ৪০০ বিঘা থেকে মাত্র ৯/১০
নওগাঁর পতœীতলায় ভটভটির চাকায় চাদর জড়িয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৩১মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারসংলগ্ন কাশিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মন্ডলের ছেলে। জানা যায়, জেলার ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের
৯০ বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ বয়স্ক ভাতা চালু করতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে নীতিমালা তৈরিসহ একটি প্রস্তাব তৈরির কাজ করছে। এই প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী অর্থবছরে থেকেই বিশেষ বয়স্ক ভাতা চালু করা যাবে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। খসড়া প্রস্তাব অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৯০
বরিশালে করোনার টিকা গ্রহণের ২১ দিন পর করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহিউদ্দিন হাওলাদার। তিনি ঝালকাঠি আমুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। বুধবার (৩১ মার্চ) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিমের করোনার আইসিইউ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। নিহত মহিউদ্দিন হাওলাদারের স্বজনরা জানান, চলতি মাসের ১০ তারিখে বরিশালের সদর হাসপাতাল থেকে করোনার টিকা গ্রহন
‘রূপকল্প-২০২১’-এর মাধ্যমে একটি মধ্যম আয়ের দেশ এবং ‘রূপকল্প-২০৪১’-এর মাধ্যমে একটি উন্নত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় গৃহীত বাস্তবসম্মত পদক্ষেপ, বিশ্বশান্তি রক্ষায় অংশগ্রহণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতা, বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান এবং কোভিড মহামারির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও রোহিঙ্গাদের
সরকারের সিদ্ধান্ত মেনে বাস ও ট্রেনের মত লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এ জন্য দু-একদিনের মধ্যে বাড়ছে লঞ্চ ভাড়া।বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানো প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। খালিদ মাহমুদ বলেন, ‘স্বাস্থ্যবিধি গুরুত্বপূর্ণ। ১৮ দফা স্বাস্থ্যবিধি অনুসরণ
নড়াইল জেলার কালিয়া উপজেলার পরবিঞ্চু গ্রামের বনি মোল্লা হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে- মফিজ
আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।বুধবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২ টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এসময় তিনি বলেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সে সিদ্ধান্ত মানছে না অধিকাংশ গণপরিবহন। আবার কিছু পরিবহন অর্ধেক যাত্রী নিলেও তাদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ি, চানখারপুল, গুলিস্তান, পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অর্ধেক যাত্রী পরিবহনের বদলে
করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি।
পবিত্র শবেবরাত ও হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, পবিত্র শবেবরাত ও ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর আজ (৩১)সকাল থেকে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ হায়দার
চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমা নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।