রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের হাইকোর্টে আগাম জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না। সেই সঙ্গে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে
কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ১৪ এপিবিএন।বুধবার সকাল সাড়ে ১১টায় রোহিঙ্গা ক্যাম্প-২(ওয়েস্ট), ব্লক-বি/৮ এ অবস্থিত রোহিঙ্গা রেদোয়ানের পান সিগারেটের দোকানের সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ২ জন রোহিঙ্গা, ১ জন স্থানীয় সিএনজি চালক।তারা হলো- ক্যাম্প-১৩ ব্লক-এ/১ এর
চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটকের খবর পাওয়া গেছে। হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টার দিকে নগরের লালখান বাজার মাদরাসা থেকে র্যাব তাকে আটক করে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক। এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নেয়ার লক্ষ্য টাইগারদের। তবে সে লক্ষ্যে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হবে বাংলাদেশকে। ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন,
করোনার ভয়াল থাবার মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এ দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা এবং বীরভূমের ৩৫টি আসনে। অষ্টম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে ২৮৩ প্রার্থীর। নির্বাচন কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বুথে বুথে মোতায়েন করা হয়েছে
রাস্তায় মানুষের ভিড়, ক্রেতা সামলাতে ব্যস্ত বিপণিবিতানগুলো, আর সড়কে যানবাহনের চাপ। ইস্তাম্বুল ছাড়তে কেউ ছুটছেন প্রধান বাস টার্মিনালে। কেউ আবার ‘মদে বিধিনিষেধের’ খবরে অ্যালকোহল মজুতের চেষ্টা করছেন। করোনার মহামারিকালে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ লকডাউন দেওয়ার প্রাক্কালে তুরস্কের চিত্রটা ছিল এমন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময়
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ কোটিরও বেশি মানুষ। যেখানে মৃতের সংখ্যা সাড়ে ৩১ লাখ ছাড়িয়েছে। এদিকে, সুস্থ হয়েছেন সাড়ে ১২ কোটিরও বেশি কোভিড রোগী। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ৮১৩ জন এবং নতুন করে ৮ লাখ ৭০ হাজার ৯৫২ জনের শরীরে এই
আল্লাহ তাআলার অপার কৃপায় রমজানের মাগফেরাতের দশকের রোজা রাখার তাওফিক পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এ দশকে প্রত্যেক রোজাদারের একান্ত কামনা থাকে যে মহান আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এছাড়া রোজাদার মুমিন মুসলমানের হৃদয় এ মাসে যেমন আল্লাহ তাআলার জান্নাতের প্রশান্তি পায় তেমনি তার হৃদয়ের আধ্যাত্মিক বাগান এ মাসে নানান ধরণের ফুল-ফলে সুশোভিত হয়ে ওঠে। আমরা যদি আমাদের পরিবারগুলোকে জান্নাতের অধিবাসী হিসেবে দেখতে
ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল জুস ও লাচ্ছি তৈরির দায়ে একটি কারখানাকে সিলগালা এবং কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে 'জি বি হলিষ্টিক ফুডস এন্ড এন্ড বেভারেজ' নামক কোম্পানীর মালিক জাকির হোসেন মোবারক-(৫৫) কে দুই লাখ টাকা জরিমানা করেন। অর্থ জরিমানা দেয়া জাকির হোসেন মোবারক
বরিশালে গভীর রাতে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার ২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১ টা ২৫ এর দিকে, বটতলা চৌরাস্তা মোড়ের অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি টিনশেড লেপ তোষকের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় আধাঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায়
ঢাকায় ঝড় শুরু হয়েছে। থেমে থেমে তীব্র গতিতে বাতাস বইছে। ঝড়ের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে। বুধবার (২৮ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এই ঝড় শুরু হয়।রাত ৯টার দিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিকেল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর জেলায় কালবৈশাখী ঝড়বৃষ্টি হচ্ছে। রাতে রংপুর, গাইবান্ধা জেলায় কালবৈশাখী হয়েছে।এছাড়াও রাতে সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত এবং তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন।বুধবার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘তার কিছু পরীক্ষা হয়েছে। কালকে (বৃহস্পতিবার) কিছু পরীক্ষা হবে। সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে ম্যাডামের (খালেদা
বরিশালে শিশু (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ সেলিম সিকদার(৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গত ২৩ এপ্রিল শুক্রবার বিকালে বাবুগঞ্জের বকশিরচর গ্রামে সেলিম সিকদারের নিজ ঘরে ঘটে। এ ব্যাপারে ধর্ষণ চেষ্টার শিকার শিশুটির নানা মোঃ ফরিদউদ্দিন হাওলাদার বাদি হয়ে লম্পট সেলিম সিকদারকে আসামি করে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু র্নিযাতন দমন আইনে
করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। প্রতিদিনই লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হচ্ছে তারকাদের নাম। এবার করোনায় হয়েছেন দক্ষিণ ভারতের অভিনেতা আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লু নিজেই এই খবর জানিয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) এক টুইটার পোস্টে আল্লু অর্জুন লিখেছেন, করোনা টেস্টে আমার রিপোর্ট পজিটিভ হয়েছি। বাড়িতে আইসোলেসনে আছি। সেই সঙ্গে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি।’ এছাড়া যারা তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার এক মাসপর এবার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে ওসি শাখায়াতকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়। বুধবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন,' বদলি প্রচলিত প্রক্রিয়া। তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। তিনি আরও
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে, গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ
পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান বলেন, রমজান মাসে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা খেজুর বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান
বকেয়া সম্মানী ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকেরা। বুধবার সকাল ১১টা থেকে তারা এ অবস্থান ধর্মঘট পালন করে। এতে করে সেবা বি ত হচ্ছে চিকৎসা নিতে আসা রোগীরা। আন্দোলনরত চিকিৎসকরা জানান, গত জানুয়ারী মাস থেকে তারা তাদের সম্মানী ভাতা পাচ্ছেন না। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে
নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ওই চেয়ারম্যানকে বরখাস্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন এর কাছে ই-মেইলের মাধ্যমে এ সংক্রন্ত একটি চিঠি পৌঁছেছে বলে বুধবার বিকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১১ জনকি কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময র্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে মাটি কাটার মুল হোতা, উত্তর
কুয়াকাটা খালে গত এক বছর আগে নির্মিত হয়েছে সেতু। শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে সেতুটি জনসাধারণের চলাচলের উপযোগী হয়নি। সেতুটির দুই পাশের সংযোগ সড়কটি সম্পূর্ণ খুড়ে ফেলায় কুয়াকাটা পৌরসভা থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছে তিনটি ওয়ার্ড। এর ফলে ১, ২ ও ৪ নং ওয়ার্ডের প্রায় ১০ হাজার মানুষ পদে পদে ভোগান্তিতে পড়ছেন। এতে বয়স্ক নারী ও শিশুরা প্রায় দুই কিঃমিঃ ঘুরে চলাচল করতে
দিনাজপুরের হিলিতে সরকারি ভাবে ধান-গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে হিলি এলএসডি গোডাউনে ধান-গম ক্রয়ের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন । এসময় নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিনসহ অনেকে। খাদ্যগুদাম কর্মকর্তা খলিলুর রহমান জানান,উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে ২৭ টাকা কেজি দরে ৮৮৫ মেট্রিক টন ধান এবং ২৮ টাকা কেজি দরে গম ৪৫ মেট্রিক
ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় পণ্য আমদানি ও রপ্তানি কালে করোনা সংক্রমণ বিস্তার রোধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে জরুরী বৈঠক করেছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন। দেশের অন্যান্য স্থলবন্দরগুলোর ন্যায় সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী কার্যক্রম সচল থাকায় ভারতীয় করোনার নতুন ভ্যারিয়েন্ট যাতে সোনাহাট স্থলবন্দর দিয়ে ঢুকতে না পারে সে লক্ষ্যে বুধবার ২৮ এপ্রিল সোনাহাট স্থলবন্দরে করনীয় শীর্ষক এই জরুরী সভা অনুষ্ঠিত
সাভারে পাখি কিনে দেওয়ার কথা বলে মাদ্রাসা ছাত্র মোঃ এসতেফাক (৯) কে অপহরণ করে একটি চক্র। অপহরণের চার দিন পর মানিকগঞ্জ থেকে মোঃ এসতেফাককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারী তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৮ এপ্রিল) ভোর পাঁচটার দিকে মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম বেংগুর