সাভারের আশুলিয়ায় ঘরে গ্যাসের আগুনে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল, তার মেয়ে আট বছরের আফিয়া,
মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। সার্কুলারটিতে স্বাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া-উল কবির।সার্কুলারে নিষিদ্ধ ১১ দেশকে
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার (২ জুন) বিকেল ৫টায় বাজেট অধিবেশন শুরু হবে। চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর আজকের অধিবেশন মুলতবি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় বাজেট প্রস্তাব ও অর্থ বিল উত্থাপন করা হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুই দিন বিরতি
যুদ্ধ-বিগ্রহে দীর্ণ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার প্রথমে দুটি বোমা হামলা চালানো হয় পশ্চিম কাবুল। এখানে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোনো প্রাণহানি হয়নি। তবে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড। দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি
পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর গুজবে পত্রিকা ‘বিক্রি কমে যাওয়া' সরকারি অফিস-আদালত বন্ধ থাকা, স্কুল কলেজ বন্ধ করে দেওয়াই সাভার আশুলিয়ার হকারদের আয়ও কমে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমনই একটি পত্রিকার সেন্টার হচ্ছে আশুলিয়ার নবীনগর সেন্টার। যেখান থেকেই আশুলিয়ার থানার প্রত্যেক যায়গায় পত্রিকা পৌছায়। যেমন বাইপাইল, নবীনগর ক্যান্টারমেন্ট, রপ্তানি, বিকেএসপি, জামগড়া ফেন্টাসি কিংডমসহ আশুলিয়ার সকল গুরুত্বপূর্ণ যায়গায়।কিন্তু করোনার
ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন মারা গেছে। মৃতদের মধ্যে চারজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ। আহত হয়েছেন আরও সাতজন। উত্তর প্রদেশের গন্ডা জেলার টিকরি গ্রামে গেলো রাতে একটি পরিবার রান্না করার সময় এ বিস্ফোরণ হয়। এতে লাগোয়া দুটি বাড়ির ছাদ ধসে পড়লে চাপা পড়ে বাড়ির ১৫ সদস্য। উদ্ধারের পর সাতজনকে মৃত ঘোষণা করা হয়। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানি একদিন বাড়ছে আবার একদিন কমছে। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১৮২ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার
জমজম। বহুগুণে সমৃদ্ধ মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া বরকতময় নেয়ামতের পানি। হজ ও ওমরায় অংশগ্রহণকারীরা এবং জমজমের এ পানি পাওয়ার ক্ষেত্রে সম্ভব্য ব্যক্তিদের জন্য এ পানি পানের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন। হাদিসে ঘোষিত নিয়ম অনুযায়ী তৃপ্তি সহকারে জমজমের পানি পান করা ঈমানের বহিঃপ্রকাশ। মুনাফিকরা চাহিদা মতো জমজমের পানি পান করত না। তাছাড়া এ পানি পানের রয়েছে বিশেষ
ইয়াবা বতর্মান সমাজের সবচেয়ে বড় কাঁটা । নেশার উপাদানের মধ্যে মাথাব্যথার বড় কারণ ইয়াবা। তরুণ সমাজের কাছে ইয়াবা সর্বাধিক জনপ্রিয় এবং পাচারের ক্ষেত্রে তুলনামূলক সহজ। এর কারণ ইয়াবার গঠন। ছোট ট্যাবলেট আকৃতির এই নেশাদ্রব্য যে কোনো স্থানে অধিক পরিমাণ লুকিয়ে রাখা যায়। নেশাগ্রস্তদের কাছে ইয়াবা ‘বাবা’ নামে পরিচিত। ইয়াবার নেশায় আজ শহরসহ গ্রামাঞ্চলের যুব সমাজ বুঁদ হয়ে রয়েছে। প্রতিদিন প্রতিক্ষণ ইয়াবা
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩ ব্যক্তির মৃত্যু; নতুন আক্রান্ত ৬৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নওগাঁ জেলায় একদিনে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩ জন মৃত্যুবরন করেছেন এবং নতুন করে ৬৭ জন আক্রান্ত হয়েছেন। নওগাঁর ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন জেলায় ইতিপূর্বে একদিনে এত পরিমান আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা সিভিল সার্জন অফিস
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন। মঙ্গলবার দিয়াবাড়ীর কাছে তুরাগ নদের ঘাটে পৌঁছায় এই ট্রেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুটি কোচ নিয়ে প্রথম বার্জ এবং পরে অন্য চারটি কোচবাহী বার্জটি রাত আটটার কিছু আগে জেটির কাছে আসে। এগুলো নোঙর করে রাখা হয়েছে। ঢাকায় মেট্রোরেল লাইন নির্মাণ ও ট্রেন চালানোর দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এম, এ,
সিনেমায় নায়ক হয়ে তুমুল আলোচনার জন্ম দেন অনন্ত জলিল। তিনি মূলত একজন ব্যবসায়ী। তবে ব্যবসায়ী ইমেজ পেছন ফেলে একজন নায়ক হিসেবেও দেশীয় দর্শকের কাছে পেয়েছেন তুমুল পরিচিতি। অনন্ত জলিলকে নিয়ে মানুষের এই আগ্রহ দেখে একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান তাকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করে। সেখানে অনন্তর মুখে শোনা যায়, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। অনন্তর এই ডায়লগটি রাতারাতি জনপ্রিয়তা পায়। এটি তখন মানুষের
পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪নং চিরাপাড়ার পারসাতুরিয়া ইউনিয়নকে ট্রাইবেকারে এক গোলে পরাজিত করে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে পুরস্কার বিতরণ কালে উপস্থিত
বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি আগামী ১২ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। মঙ্গলবার (১ জুন) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে আগামী ১২ জুন এয়ার মার্শাল
আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য ১৭ লাখ ৩৮ হাজার ৭১৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বিশাল আকারের এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। বিশাল আকারের এ বিকল্প বাজেট প্রস্তাব তুলে ধরেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। মঙ্গলবার (১ জুন) বিকেলে “কভিড-১৯ ও আর্থ-সামাজিক মন্দা থেকে উত্তরণে বিকল্প বাজেট: ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ
মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর দুটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বিগত বছরগুলোতে কঙ্গোতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে। দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাম্প বিকল হওয়ায় দুইদিন ধরে পানি না থাকার কারণে হাসপাতালে ভর্তি রোগী, স্বজন ও কোয়াটারে বসবাসরত স্টাফদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল অভ্যন্তরে সব টিউবওয়েল দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকলেও সচলের নেই কোনো উদ্যোগ। মঙ্গলবার (০১ জুন ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি মাত্র টিউবওয়েল সচল আছে। যা এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল কোয়াটারসহ হাসপাতাল
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারির মধ্যেও দেশে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৭ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৪৫৪ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। যা আগের বছরের একই মাসের চেয়ে ৪৪ শতাংশ বেশি। গত বছর মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার। মঙ্গলবার
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে কয়েকজন যুবকের যৌন নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূলহোতা আশরাফুল ইসলাম রাফি ওরফে বস রাফিসহ চারজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে এই চক্রটি প্রতিজন মাত্র ৩০ হাজার টাকা করে পাঁচ শতাধিক নারীকে বিদেশে বিক্রি করেছে । গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১ জুন) বিকেলে র্যাবের
আবাসিক হল না খুলে সশরীরে আগামী ১ জুলাই থেকে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু হবে৷ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন। যেসব বিভাগে চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে করোনা পরিস্থিতির জন্য
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা এলাকার রহিমা বেগম ও তার ছেলে দেলোয়ার হোসেন, ভাসুর জাহের মাঝির নির্যাতনের শিকারে আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত রহিমা বেগম মান্দ্রা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী খালেক মাঝির স্ত্রী। আহত রহিমা বেগম জানান, মঙ্গলবার ১ জুন সকালে তার ছেলে দেলায়ারকে তুচ্ছ কথা নিয়ে মারধর করে জাহের মাঝি। সেই ঘটনার জেরে দুপুরে রহিমার ঘরে ঢুকে
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২০-২১ অর্থ বছরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা-প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা ব্লকের কোনাবাড়ী এলাকায় যমুনার চরাঞ্চলে ফসলের মাঠে কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ মাঠ দিবসের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল হকের সভাপতিত্বে
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হাজী আঃ গফুর মন্ডল পাড়া গ্রামে নিজ গৃহে গলায় ওড়না পেঁচিয়ে মোছাঃ কুলছুম বেগম (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১লা জুন) বিকালে আনুমানিক সাড়ে ৪ টার দিকে নিজ গৃহে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত গৃহবধূর স্বামীর নাম মোঃ আমির ব্যাপারী (৪৫) এবং বাবার নাম মোঃ কালাম শেখ।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগামী ১৩ জুন থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। আর স্কুল খুললেই সব শিক্ষার্থীকে উপহার হিসেবে ১ হাজার করে টাকা দেবে সরকার। প্রধানমন্ত্রীর ঘোষিত কিডস অ্যালাউন্স হিসেবে জামা-জুতা কেনার জন্য তারা এ টাকা পাবে। মঙ্গলবার (০১ জুন) গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প সূত্রের বরাতে একটি সংবাদমাধ্যম থেকে এ