আগামী ১১ জুলাই চাঁদ দেখা গেলে ওই দিন সন্ধ্যা থেকেই শুরু হবে হজ ও কুরবানির মাস জিলহজ। সে কারণে ১১ জুলাই সন্ধ্যার আগেই কিছু কাজ আছে; যা সম্পন্ন করা জরুরি। কেননা জিলহজ মাস শুরু হলে কুরবানির আগ পর্যন্ত ১০ দিন কিছু কাজ থেকে বিরত থাকা প্রিয় নবির সুন্নাত। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট। সেই কাজগুলো কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
টেস্ট খেলা থেকে অবসরের গুঞ্জন উঠেছে মাহমুদুল্লাহ রিয়াদের বিরুদ্ধে। তবে এব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি। প্রতিদিনের খেলা শেষে আজও ভিডিও বার্তা পাঠানোর কথা বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের। কিন্তু গণমাধ্যমকর্মীদের হাতে এখনও ভিডিও বার্তা এসে পৌঁছায়নি। তাবে জানা গেছে ওই ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ নাকি অবসরের ঘোষণা দিয়েছেন। বিস্তারিত আসছে...
করোনাভাইরাস সংক্রমণ রোধে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর ৫টি স্থানকে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। শুক্রবার (০৯ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেলের টিকা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।এর আগে গত বুধবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে প্রয়োজনে
মহামারি করোনাভাইরাস রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে জারি থাকবে এ কারফিউ। যার সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতিদিন রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত। শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে এ কারফিউ। বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা দেশের সবচে প্রবীন ও বয়স্ক মানুষ এখন ঝিনাইদহে। একাত্তরের মুক্তিযুদ্ধ তো বটেই দুই বিশ্ব যুদ্ধের নানা স্মৃতি এখনো তাদের হৃদয়পটে ভেসে ওঠে। জাতীয় পরিচয়পত্র অনুসারে তাদের দু’জনার বয়স ১১৩ বছর। আশ্চর্য্য জনক হলেও সত্য এই দুই বয়স্ক ব্যক্তির বসবাস আবার একই ইউনিয়নে। এরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের শমসের আলীর ছেলে কারী মোঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে দিনের পর দিন না খেতে পেয়ে পেটের ক্ষুধার যন্ত্রনায় বৃদ্ধা এতিম দুই বোন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাটলেও দেখার কেউ নেই। দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভিক্ষা করে লোকের কাছে হাত পেতে অর্ধহারে অনাহারে কোনদিন খেয়ে না খেয়ে দিন কাটলেও স্থানীয় মেম্বর চেয়ারম্যান বা উপজেলা প্রশাসনের কেউ কোন দিন খোজ নেয়নি। অনেক কষ্ট করে এতিম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের ২০২০-২১ সেশনের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। শনিবার (৯ জুলাই) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২ অক্টোবর এবং
চলমান করোনাকালে কোরবানির ঈদকে সামনে রেখে মুনাফা লাভের আশা ক্ষিন হয়ে আসছে গরু ও ছাগল খামারীদের। দফায় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির কারণে গরু, ছাগল খামারীদেরই শুধু মাথায় হাত পড়েনি দুগ্ধখামারিদেরও একই অবস্থা দাড়িয়েছে। ঈদের দিন যত এগিয়ে আসছে ততই শঙ্কা ঘিরে ধরছে গরু-ছাগল খামারীদের। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এরই মধ্যে সারাদেশে গরুর হাটের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। অপরদিকে একই কারনে
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে আইয়ুব আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা অরেক সহযোগী মানিক হোসেনকে আটক করা হয়। শুক্রবার (৯ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক আইয়ুব আলী ঠাকুরগাওঁ জেলার উত্তর বঠিনা গ্রাম এলাকার খাদেমুল ইসলাম ছেলে এবং মানিক হোসেন একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে। স্থানীয় ও পুলিশ জানায়,
ব্রেন্ডন টেইলর আর কাইতানোর ব্যাটিং দৃঢ়তায় সকাল থেকে দিশেহারা বাংলাদেশের বোলাররা। নানা চেষ্টায়ও ফেরানো যাচ্ছিলো না তাদেরকে। এসময় এগিয়ে আসেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরির পথে থাকা টেইলরকে ৮১ রানে সাজঘরে ফেরান তিনি। মিরাজ তার ক্যারিয়ারে অষ্টমবারের মতো পেয়েছেন ফাইফারের দেখা। ৮২ রানে ৫টি উইকেট তুলে নেন এই অফস্পিনার। সাকিব সমান রান খরচায় নেন ৪টি। বাকি উইকেটটি তাসকিনের। একপ্রান্ত আগলে ইস্পাত কঠিন মনোবল
করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন, এ অবস্থায় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার, তারই প্রেক্ষিতে কুমিল্লার দেবীদ্বার উপজেলায়ও দোকানপাট বন্ধ রাখছে ক্ষুদ্রও মাঝারি ব্যবসায়ীরা। রাতে এসকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় রয়েছে একদল শক্তিশালী নৈশ প্রহরী। এরই মধ্যে গত রাতে (বৃহস্পতিবার দিবাগত রাতে) উপজেলার নিউমার্কেট ফুটপাতের চারটি জুতার দোকানে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাজার কমিটি নৈশ প্রহরীদের দায়িত্ব
পটুয়াখালীর পায়রা বন্দরে ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। তবে জাল জব্দ করার সময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে রাতেই এসব জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতু সংলগ্ন
অনলাইনে পণ্য সরবরাহকারী সংস্থা ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র জানায়, গ্রাহকদের কাছ থেকে ইভ্যালির নেওয়া প্রায় ৩৩৯ কোটি টাকার কোন খোঁজ পাওয়া যায়নি দুদকের অনুসন্ধানে। এই অর্থ আত্মসাৎ বা অন্যত্র সরিয়ে ফেলার সম্ভাবনা আছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। এ অবস্থায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও এমডি মো.
মহামারি করোনার ভাইরাসের ভয়াল ধাবায় ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে করোনা সংক্রমন রোধে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে বিপাকে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দিন আনা, দিন খাওয়া রিক্সা অটোরিক্সা চালক, পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, হকার, সেলুন মালিক ও শ্রমিক, কুলি, মজুর, প্রতিবন্ধী, ভিক্ষুক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ। চলমান সর্বাত্মক লকডাউন প্রভাবে লঞ্চঘাট,
করোনা ভাইরাস থেকে নিজে বাঁচি অন্যকে সচেতন করি,স্বাস্থ্যবিধি মেনে চলি অন্যকে সচেতন করি, মুখে মাস্ক ব্যবহার করি এবং বিনা কারনে বাড়ির বাহিরে না যাই। গলায় হ্যান্ড মাইক ঝুঁলিয়ে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের পাড়া-মহল্লায় করোনা প্রতিরোধে জনসচেতনতামুলক প্রচার করছেন পৌর ছাত্রলীগের নেতাকর্মিরা। আজ শুক্রবার জুম্বার নামাজ শেষে পাঁচবিবি পৌরসভার করট্টি হিন্দুপাড়া ও মাতাইশ মঞ্জিল এলাকার অলিগলি ঘুরে ঘুরে এমন সচেতনতামুলক প্রচারনার কার্যক্রম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। কারখানা থেকে লাশ বের করার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যাচ্ছে। কেউ কাঁদছেন সন্তানকে হারিয়ে, আবার কেউ আহাজারি করছেন মা-বাবাকে হারিয়ে। বেঁচে নেই নিশ্চিত হয়েও শুধু প্রিয়জনের দেহাবশেষের ছুঁয়ে দেখতে বুক চাপরাচ্ছেন কেউ কেউ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, শোকবার্তায় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে
ঝিনাইদহ শহরের আরাপপুর মাস্টার পাড়া থেকে বিপুল পরিমাণ নকল এ্যজমা ও গ্যাসের ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেসময় এই ঔষধ মজুদ ও বিক্রির অভিযোগে বাড়ির মালিক গোলাম নবীকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান,
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে উপস্থিত মুসুল্লিদের সাথে জনসচেতনতামূলক বিষয়ক প্রচারণা চালিয়েছে গোয়ালন্দঘাট থানায় দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ। শুক্রবার (৯ জুলাই) পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে শুক্রবার জুম্মার নামাজের আগে গোয়ালন্দ ঘাট থানার দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারগণ এ জনসচেতনতামূলক প্রচারণা চালান। গোয়ালন্দ ঘাট থানার অপারেশন
দৈনিক মানবজমিনের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মাহমুদ হাসান রাজিবের পিতা মো. বশির আহমেদ মৃধা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশুরবুনিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুমের পরিবার জানিয়েছেন, দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ
স্কোরলাইন ছিলো ২ উইকেটে ২২৫। সেখান থেকে কয়েক মুহুর্তের ব্যবধানে স্কোর দাঁড়ালো ৫ উইকেটে ২২৯। কয়েক ওভারের ব্যবধানে জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে টাইগাররা। ১ম ইনিংসে বাংলাদেশের করা ৪৬৮ রানের ভালোই জবাব দিচ্ছিলো জিম্বাবুয়ে। তবে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর তাসকিনের আঘাতে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে মুমিনুল বাহিনী। দ্বিতীয় দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট
মহামারি করোনায় সারা বিশ্ব থমকে গেছে। ঠিক সেই মূহুর্তে সরকার করোনা সংক্রমণ রোধে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে। আর এই লকডাউনে ভরা ফলের মৌসুমে বাজারে ক্রেতা সংকটে হাঁড়িভাঙা আম নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলি আম ব্যবসায়ীরা। হিলি বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, আম বাগান থেকে ব্যবসায়ীরা নিজেই আম পেড়ে ভ্যানে করে হাটে বাজারে, শহরের অলিগলি আর গ্রাম গঞ্জে ঘুরে ২৫ থেকে
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২১২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪ জনে। শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করা
করোনা ভাইরাস মহামারি সংক্রমনের উর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এর মধ্যেই নানান অজুহাত দিয়ে ঢাকায় ঢোকার চেষ্টা করছে মানুষ। আজ শুক্রবার (৯ জুলাই) এক তরুণ অভিনবভাবে বোরকা পরে রাজধানীতে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। আলম নামের ওই তরুণের ভাষ্য, লকডাউনে রাস্তায় বের হলে পুলিশ গ্রেফতার করে, সেজন্য আইনশৃঙ্খলা