করোনায় আক্রান্ত মোংলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের রশিদ শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার(৭০)কে ৯ জুলাই দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১০ জুলাই দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৬ জুলাই একই হাসপাতালে ভর্তি করা হয় করোনায় আক্রান্ত আরেক রোগী শেলাবুনিয়া গ্রামের বঙ্গবন্ধু সড়কের শহিদ উদ্দীনের ছেলে আবু তালেব (৬৫)কে। তিনিও ৯ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।একইভাবে ৮
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউন উপেক্ষা করে পটুয়াখালীর কুয়াকাটার পৌর এলাকায় বসেছে জমজমাট পশুর হাট। পৌর সদরের ৭ নং ওয়ার্ডের মাহবুবুর রহমান সড়কে শনিবার (১০ জুলাই) এ হাট বসিয়েছে পৌর কর্তৃপক্ষ। লকডাউনের মধ্যে এক কিলোমিটার দীর্ঘ এ পশুর হাটে হাজারো ক্রেতা বিক্রেতা পশু বেচা কেনা করতে আসলেও কারও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। কাধে কাধঁ মিলিয়ে
ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুসের পুড়ে যাওয়া ভবনটি ধসে পড়তে শুরু করেছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।শনিবার (৯ জুলাই) সকাল থেকেই কারখানায় চলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। দুপুরের দিকে পুড়ে যাওয়া ভবনটিতে একপর্যায়ে ছাদের একাংশ ধসে পড়তে শুরু করে। এসময় ভবনটিকে বিপদজনক বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা জানান, সকাল থেকে ভবনে উদ্ধার কাজ
লকডাউনের ১০ম দিনে শনিবার বরিশালের রাস্তাঘাটে আবারও বেড়েছে যানবাহন এবং মানুষের চলাচল। প্রথম দিকে পুলিশের চেকপোস্টগুলোতে কড়াকড়ি থাকলেও এখন অনেকটা শিথিল। যদিও টহল অব্যাহত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর। এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি বাস্তবায়নে নগরীতে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে টিসিবি পণ্য বিতরণে গ্রাহকদের সামাজিক দূরত্ব রক্ষার তাগিদ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের ৯ম দিন গতকাল শুক্রবার বরিশালের রাস্তাঘাটে মানুষ ও
কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার সাইলচর কুড়ের পাড়ে পিকআপ ও রিক্সা ভ্যানের সংঘর্ষে পানিতে ডুবে এই দুর্ঘটনাটি ঘটে।শনিবার দুপুরে কুমিল্লার ক্যান্টমেন্ট থেকে আসা একটি পিকাপভ্যান ড্রাইভারসহ ৫ জন যাত্রীনিয়ে কোম্পানীগন্জ যাওয়ার পথে দক্ষিণমুখী একটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খালে পড়ে ডুবে যায়। ওই দুর্ঘটনায় মো: মিজান (৩৭) নামের এক ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিকেল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরমজলিশপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের চরমজলিশপুরে নদী থেকে স্থানীয় ভাবে তৈরী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়।অবৈধ ড্রেজার মালিকের নাম আব্দুল আলীম বিশ্বাস (৩০)। তিনি গোলজার মন্ডল ডাঙ্গী গ্রামের
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯৯ জন।পাশাপাশি একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ ও করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে পিরোজপুর জেলায় ৫ ও বরিশাল
লকডাউনে ঝিনাইদহের শৈলকুপা খাদ্য গুদাম থেকে নিন্ম মানের চাল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পচা চাল নিন্ম আয়ের কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। বাড়ি নিয়ে দেখছেন চাল পচা, খাওয়ার অনুপযোগী। শৈলকুপা ওয়াপদা গেটের চা বিক্রেতা কোর্টপাড়ার বাসিন্দা খোরশেদ আলম বাবলু। লকডাউনে নিন্ম আয়ের ঘরবন্দীর তালিকায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গত বুধবারে উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন ১০ কেজি চাল
দীর্ঘ ৪ বছর অপেক্ষার পরে একটি গছে দেখা মিললো সারাবিশ্বে রাতের রানী হিসেবে পরিচিত তিনটি 'নাইট কুইন' ফুল এর। আমাদের দেশে দুর্লভ প্রজাতির ফুল হিসেবেই গণ্য করা হয় 'নাইট কুইন'কে। মিষ্টি মনোহারিণী সুবাস, দুধসাদা রঙ, ¯িœগ্ধ ও পবিত্র পাপড়ি আর সৌভাগ্যের প্রতীক হিসেবেই পরিচিত 'নাইট কুইন'। 'নাইট কুইন' যে রাতে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে, সে রাতেই আবার ঝরে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় (১০ জুলাই)আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা নিয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্ধী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশেও দুটি দলের ব্যাপক সমর্থক রয়েছে। যাদের অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জুড়ে। এ দু’দলের খেলা অনুষ্ঠিত হলে পাড়া-মহল্লায় বড় পর্দায় সেটি প্রদর্শন, পিকনিক, পছন্দের দলের পক্ষে মিছিল এসব যেন চিরায়ত দৃশ্য।তবে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায়
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন নিহতের ঘটনায় গ্রেফতার আট আসামির প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার (১০ জুলাই) বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট ফাহমিদা খানমের আদালত এ আদেশ দেন। এর আগে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আসামিরা হলেন-সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হাসেম
পিরোজপুরের কাউখালীতে শনিবার সকালে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন পিরোজপুর জেলার ডিসি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরী গ্রামে নির্মিত ১০৪টি ঘর পরিদর্শন করেন। তিনি ঘরের কাজের গুনগত মান দেখেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার
জমি লিজের টাকা দিতে বিলম্ব হওয়ায় নাটোরের গুরুদাসপুরের নাজিরপুুর গ্রামে শত্রুতা করে রেজোয়ার হোসেন নামের এক কলাচাষীর ২০০টি কলা গাছ কেটে ফেলেছে জমির মালিক। এতে দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কলাচাষী রেজোয়ার হোসেন। শনিবার (১০ জুলাই) সকালে শত্রুতা করে গাছ গুলি কেটে ফেলে জমির মালিক জাকির হোসেন। রেজোয়ার হোসেন উপজেলার গোপিনাথপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক রেজোয়ার হোসেন
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সদর সহ বিভিন্ন গ্রাম এলাকায় প্রায় ১৫দিন ধরে ঘুড়ে বেড়াচ্ছে দলছুট দুইটি মুখ পোড়া হুনুমান। হুনুমান দুটিকে এক নজর দেখতে এলাকার নারী পুরুষ শিশু সহ উৎসুক জনতা পিছু পিছু ছুটে ভিঁড় জমাচ্ছে। হুনুমান দুটি কে দেখে আনন্দ পাচ্ছে অনেকে। আবার কেউ কেউ তাদের দিকে ঢিল ছুড়ে উত্তেজিত করছে। হুনুমান দুটি ক্ষুধার জ্বালায় এদিক ও দিক ফ্যাল ফ্যাল
নাটোরে একদিনে এক এক করে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। দু’জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।মৃত তিন ভাই হলেন- নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), বড় ভাই মো. বাবলু (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)। পচুর হোটেল সূত্রে জানা যায়, হোটেলটির
এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে এবং চলছে ১ম টেস্ট । প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে টপ অর্ডাররা দারুণ ব্যাটিং করেছেন। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে আজ চতুর্থদিন রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেছেন বাংলাদেশে দুই টপ অর্ডার সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। যে কারণে দেখা যাচ্ছে, শেষ ১০ ওভারে স্কোরবোর্ডে তারা রান যোগ করেছেন ৮০টি। রান তোরার গড় ৮ করে। লিড
র্যাব কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে -১৫।শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামুর ধেচুয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মাদক কারবারি রামু খুনিয়াপালং কালুর দোকানস্থ বড়ডেবা এলাকার রমজান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক। কক্সবাজার র্যাব ১৫-এর সহকারী পরিচালক(মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মাদক বিক্রিকালে
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ১৮৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ১৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও আট হাজার ৭৭২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ নয় হাজার ৩১৫ জনে।শনিবার (১০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বিশ্বের সব দেশে করোনার টিকা নিশ্চিতের প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে আগে ১ লাখ ফাইজারের টিকা এরই মধ্যে এসেছে। আগামী মাসে (আগস্ট) আরও ৬০ লাখ টিকা আসবে। আমরা কাল চিঠি পেয়েছি।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেশন সেন্টার পরিদর্শন শেষে শনিবার (১০ জুলাই) দুপুরে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে টিকার সংকট ছিল। কিন্তু তা
আগামী দু-এক মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে প্রায় পৌনে দুই কোটি টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ, চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের ৫০ লাখ এবং ফাইজার-বায়োএনটেক এর ৬০ লাখ ডোজ টিকা এ সময়ের মধ্যে পাওয়া যাবে।’ শনিবার (১০ জুলাই ) দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ ব্রিফিং-এ মন্ত্রী এসব কথা বলেন।জাহিদ মালেক
তামিম ইকবালের অনুপস্থিতি কপাল খুলে দিয়েছে সাদমান ইসলামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবারও তামিম ইকবাল থাকলে হয়তো একাদশে জায়গা হতো না তার। অবশেষে সুযোগ পেয়েই কাজে লাগালেন সাদমান। শুধু কাজে লাগানোই নয়, ক্যারিয়ারের সেরা ইনিংসটাও খেলে ফেললেন তিনি। করে ফেললে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শনিবার (১০ জুলাই) নতুন করে আরো ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৪ জনে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার নিতাই কুমার ঘোষ শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার করোনা উপসর্গ নিয়ে ৮৩ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এর মাধ্যমে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং সেই দিনই ৩১ জনের
এবার কুষ্টিয়ায় পাঁচ মাস বয়সী আয়েশা খাতুন নামের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আয়েশার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায়। শনিবার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার (৮ জুলাই) কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষায় করে তার শরীরে করোনা শনাক্ত হয়।আয়েশার চাচা হাফিজুর রহমান বলেন, ‘এক সপ্তাহ ধরে পরিবারের অন্য
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে