পিরোজপুরের কাউখালীতে ভিজিডি এর চাল খাদ্য গুদাম থেকে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পবিার সকালে কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। জানা গেছে, চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন দুই মাসের ভিজিডি এর চাল ৩০ কেজি করে ৬০৪জনের চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করার সময় ওজনে সন্দেহ হয়। তাৎক্ষণিক তিনি বিষয়টি উপজেলা কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখাকে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ জারি করা হতে পারে।আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ জীবন-জীবিকার তাগিদে শিথিল করা হয়েছে। তবে করোনাভাইরাসের পরিস্থিতির আরও অবনতি ঘটলে ফের বিধিনিষেধ দেওয়া হবে। তিনি আরও বলেন, আমরা দুটি কৌশলই অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেয়া। আরেকটি
বাংলাবাজার-শিমুলিয়া রুটে পণ্যবাহী ফেরি চলাচলের নিষেধাজ্ঞার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এ সময় ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। লকডাউন শিথিলের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে বৃষ্টি আর বর্ষার কারণে অনেকে ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে চলাচল করছে।
ফরিদপুরের কানাইপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল এলাকায় এ ঘটনা ঘটে। কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাতুব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে
করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ জানান।কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফেরাত
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফি কমানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিএম কলেজের সামনে এ মানববন্ধন করেন তারা। মানবন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সাধারণত ছাত্রই আন্দোলন সংগ্রাম করে থাকে। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফি কমানোর দাবিতে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বুধবার কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ
বরিশালে ৩০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম জানান, বিএমপি'র উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লার
২২ বছরের এক তালাক প্রাপ্তা নারীকে ইয়াবা সেবন করিয়ে রাতভর ধর্ষন ও আপত্তিকর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতার বাড়ি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ায়। এ ঘটনায় পুলিশ ধর্ষক চক্রকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে শহরের টিকটকার ও লাইকি মডেলদের উপর
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। চলতি বছর প্রথমবারের মতো একটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। পুরো কার্যক্রমটি চলবে অনলাইনে। গত ৩১ জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও
অর্ধেক আসন ফাঁকা রেখে খুলে দেওয়া হবে বিনোদন ও পর্যটন কেন্দ্র। এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণ বিস্তার রোধকল্পে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।প্রজ্ঞাপনে আগামী ১৯ আগস্ট থেকে এসব কিছু খুলে দেওয়ার নির্দেশনা
সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে চলবে সব গণপরিবহণ।বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না।প্রজ্ঞাপনে বলা হয়, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা
টেকনাফের সেন্টমার্টিনে এক জেলের বড়শীতে ধরা পড়েছে প্রায় ৭০ কেজি ওজনের ভোল মাছ।বুধবার (১১ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সী বিচে এক মৎস্য শিকারীর বড়শীতে এ মাছটি ওঠে আসে।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ডেইলপাড়ার মৃত অলি আহমদের ছেলে আব্দুর রহমান মৎস্য শিকারে যান। এরই প্রেক্ষিতে সন্ধ্যার আগে দ্বীপের উত্তর সী বীচে বড়শী ছেড়ে দেন তিনি। কিছুক্ষণ পরে বড়শীটি টান ও
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত মদ, ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা
আসামী ছিনতাই মামলায় টেকনাফ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হাফেজ ছৈয়দুল ইসলাম জামিনে মুক্ত হয়ে জনতার ভালবাসায় সিক্ত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) কক্সবাজার আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন এবং ১১ আগষ্ট (বুধবার) বিকেলে নিজ এলাকায় ফিরলে হাজারো মানুষের ভালো বাসায় সিক্ত ও সংবর্ধিত হয়। জানা যায়, ৪ আগষ্ট বুধবার বিকালে টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ায় পলাতক আসামি হাবিবুর রহমান ওরফে
বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর লাগাম যেন কোনো ভাবেই টেনে ধরা যাচ্ছে না। ইতোমধ্যেই বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৫ লাখ ১২ হাজার
করোনার টিকা কর্মসূচিতে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ্য হচ্ছে প্রথম ডোজ এর টিকাদান।মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৭ জন, নেত্রকোনায় ৫ জন, শেরপুরের ৩ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা
বরিশালে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় নিজ বাসায় তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় হোমিও চিকিৎসক অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (৭০) বুধবার
দসন্ধ্যা থেকে শুরু হয়েছে নতুন বছর ১৪৪৩ হিজরি। হিজরি বছরের প্রথম মাস মহররম। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবনায় মহররম মাসকে হিজরি বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করা হয়। এ মহররম মাস কী? এ মাসের স্মরণীয় ফজিলতপূর্ণ ইবাদতই বা কী? আবার বর্জনীয় বিষয়গুলোই বা কী? ১. মহররম কী? আল্লাহর গণনায়মাস ১২টি। এ ১২ মাসের মধ্যে সম্মানিত হারাম মাস ৪টি। যে মাসগুলোতে যাবতীয় যুদ্ধ-বিগ্রহ
ফরাসি লিগের নিয়ম অনুযায়ী ৩০ হলো রিজার্ভ গোলরক্ষকের জার্সি। তবে পিএসজি অনেক কাণ্ড করে সেই নম্বরের জার্সিটাই ম্যানেজ করলো মেসির জন্য। আর ১০ নম্বর রেখে শেষ পর্যন্ত ক্যারিয়ারের শুরুর ৩০ নম্বর জার্সি পরেই পিএসজির হয়ে প্রকাশ্যে এলেন লিওনেল আন্দ্রেস মেসি। মেসি চাইলে দশ নম্বর জার্সিটাই পেতে পারতেন। কিন্তু প্রিয়তম বন্ধু নেইমারের শরীর থেকে প্রিয় ১০ নম্বর জার্সিটা খুলে নিতে চাননি মেসি।
রাজবাড়ীর গোয়ালন্দে ভোক্তা অধিকার আইনে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, নীড় মেডিকেল হল ও আলাউদ্দিন ফার্মেসীকে এ জরিমানা করা হয়। বুধবার (১১আগষ্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকারের এ,ডি মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে গোয়ালন্দে অভিযান পরিচালিত হয়। ভোক্তা আইনের ৫১ ধারায় আলাউদ্দিন ফার্মেসীতে ১৫০০ শত টাকা, নীড় মেডিকেল হলকে ৫০০ শত টাকা এবং গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৩
নওগাঁর মান্দায় গোয়েন্দা পুলিশের ( ডিবি ) মাদক বিরোধী অভিযান চলাকালে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে দুই ডিবি পুলিশের সদস্যকে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও মূল মাদক ব্যবসায়ী খলিলুর রহমান (৪৮) হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়। তাকে এখনও আটক করতে পারেনি পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১১ আগস্ট) বিকেল সাড়ে
৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছে হ্যাকাররা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ পাঁচ হাজার ৯০ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা। ডিজিটাল মুদ্রার ইতিহাসে এটি সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায়, ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট পলি নেটওয়ার্কে হামলা করে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি সরিয়ে ফেলেছে হ্যাকাররা। আজ বুধবার এক বিবৃতিতে পলি নেটওয়ার্ক জানিয়েছে, হ্যাকাররা
যৌন কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গভর্নর অ্যানড্রু কুমো। মঙ্গলবার তার পদত্যাগের পর এবার দায়িত্ব নিচ্ছেন ক্যাথি হোচুল। খবর সিএনএন নিউজের। নিউইর্য়ক অঙ্গরাজ্যের ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গভর্নরের দায়িত্ব পেলেন একজন নারী। তিনি এমন সময় দায়িত্ব নিচ্ছেন, যখন নিউইয়র্কবাসী করোনা মহামারির সঙ্গে কঠিন লড়াই করছে। এক টুইট বার্তায় ক্যাথি হোচুল জানান, ‘গর্ভনর কুমোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত।’