
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ৪:২৩

রাজবাড়ীর গোয়ালন্দে ভোক্তা অধিকার আইনে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, নীড় মেডিকেল হল ও আলাউদ্দিন ফার্মেসীকে এ জরিমানা করা হয়।
বুধবার (১১আগষ্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকারের এ,ডি মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে গোয়ালন্দে অভিযান পরিচালিত হয়। ভোক্তা আইনের ৫১ ধারায় আলাউদ্দিন ফার্মেসীতে ১৫০০ শত টাকা, নীড় মেডিকেল হলকে ৫০০ শত টাকা এবং গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৩ ধারায় ১০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং তাদেরকে সতর্ক করা হয়।

রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক এর সহযোগিতায় ও আইন শৃঙ্খলায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ মিজান সহ পুলিশের একটি টিম ও পেসকার মোঃ সবুজ হোসেন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সূর্য কুমার প্রমানিক বলেন, গোয়ালন্দে ভোক্তা অধিকার আইনে গোয়ালন্দ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, নীড় মেডিকেল হল ও আলাউদ্দিন ফার্মেসীকে এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
