
প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ২০:১৪

পিরোজপুরের কাউখালীতে ভিজিডি এর চাল খাদ্য গুদাম থেকে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পবিার সকালে কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন দুই মাসের ভিজিডি এর চাল ৩০ কেজি করে ৬০৪জনের চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করার সময় ওজনে সন্দেহ হয়। তাৎক্ষণিক তিনি বিষয়টি উপজেলা কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে চালের ওজন দিলে ৩০কেজি চালের স্থলে বস্তায় ২৭ থেকে ২৮ কেজি চালে ওজন দেখতে পান।
এ সময় প্রতি বস্তায় ২ থেকে ৩ কেজি চাল কম পাওয়া যায় এবং লেবার সরদার নুরুল ইসলামকে ইউএনও চাল কম দেয়ার কথা কারণ জানতে চাইলে সে বলে, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলী আমাকে চাল ওজনে কম দিতে বলে ।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মেহেদী হাসান জানান, উক্ত ঘটনা সকালে জানতে পারি যে কিছু বস্তায় চাল কম দেয়া হয়েছে, তাৎক্ষনিক চাল বিতরণ নিষেধ করি। এব্যাপরে লেবার এবং খাদ্য গুদাম কর্মকর্তা জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কৃর্তক্ষপক্ষে অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে খাদ্য গুদাম পরিদর্শন করি, পরির্দশনে দেখা যায় যে, সরকার নির্ধারিত পরিমানের চেয়ে কিছু কিছু প্যাকেটে চাল কম রয়েছে। দোষী ব্যাক্তিদের আইনের মাধ্যমে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কৃর্তক্ষপক্ষে অবহিত করি।