পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ এর সহযোগীতায় Sustainable Intiative to Protect Women and Girls From GBV (STOP GBV) প্রকল্পের আওতায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ আগস্ট) বিকাল ৩ টায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক ব্যক্তিকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। অনুপ্রবেশকারী ব্যক্তির নাম আতিয়ার রহমান। অনুপ্রবেশের অপরাধে তার নামে মামলা করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে আতিয়ার রহমান (৩০) রোববার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের অন্তর্গত আন্তর্জাতিক সীমানা পিলার ৯৬৫ এর নিকট বিএসএফের হাতে আটক হয়। তিনি বৈধ কাগজপত্র ছাড়া ভারত
সাম্প্রদায়িক অশুভ শক্তি, লুটেরা ধনিক শ্রেণীর শোষন এবং আমলাতান্ত্রিক জটিলতার হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে,- আমাদের মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনায় শোষণহীন সমাজ তথা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। তার জন্য ন্যাপ, সিপিবি সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।’ সোমবার দুপুরে উপমহাদেশের বাম রাজনীতির পুরুধা, বর্ষিয়ান রাজনীতিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে হাইওয়ে রোড়ে বালুভর্তি ট্রাক মহাসড়কের পাশে ভ্যানগাড়িকে ধাক্কা দিলে সাগর মিয়া (২০) নামের এক ভ্যানচালক নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ও পথচারীরা জানান,সোমবার (২৩ আগস্ট) সকাল আনুমানিক আটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে বলে জানাযায়। আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে আবারও কায়েম হয়েছে তালেবানের রাজত্ব। এই আবহে সবথেকে বেশি আতঙ্কিত দেশটির নারীরা। ইতিমধ্যেই জারি হয়েছে নানা রকম ফতোয়া। এরই মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন এক আফগান নারী। মৃতদেহকেও নাকি ধর্ষণ করে তালেবান যোদ্ধারা! এমনই ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন আফগান পুলিশের ওই নারী সদস্য। তার দাবী, মৃত্যুর পরও তালেবানি সন্ত্রাসের হাত থেকে রেহাই নেই নারীদের। মুসকান নামে ওই
নওগাঁর ধামইরহাটে গলায় ওড়না পেচিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের ডানিয়েল মার্ডীর শিশু কন্যা বাসন্তী মার্ডী গত রবিবার বিকেলে বাড়ী বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুঁজির পর ঐদিন সন্ধ্যা ৭টার নিজ বাড়ীর শয়নকক্ষে সকলের অজান্তে ঘরের বরঙ্গার সাথে ওড়না পেচিয়ে শিশুটি আত্মহত্যা করে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন, আগস্ট মাস বাঙালী জাতির জন্য ট্র্যাজেডির মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন-সার্বভৌম ভূখন্ড ও লাল সবুজ পতাকা পেয়েছি স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় পরাজিত শক্তির ষড়যন্ত্রে সপরিবারে আমরা সেই মহান নেতাকে হারিয়েছি। এ আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা
পিরোজপুরের ইন্দুরকানীতে অনিয়ম ও দুর্ণীতর অভিযোগে পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন দাখিল মাদরাসার সুপার মোঃ আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই সুপারকে বরখাস্তের খবরের সত্যতা স্বীকার করে ওই মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ. কালাম বলেন, মাদরাসার টাকা আত্মসাৎ, ঘুষ কেলেঙ্কারী, শিক্ষকদের সাথে অসাদাচারণ, স্বেচ্ছাচারিতার অভিযোগে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) এক জরুরী সভা
বরিশালের বাকেরগঞ্জের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রমের জমির মামলা বিচারাধীন থাকা অবস্থায় অর্থের বিনিময়ে চান্দিনা ভিটি হিসাবে একসনা বন্দোবস্ত দেয়ার পাঁয়তারায় জেলা প্রশাসকসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্ত অন্যান্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দুর্গাপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার। নোটিশ প্রদানকারী আশ্রমের সম্পাদক প্রভাকর পান্ডার আইনজীবী আজাদ রহমান জানান, নোটিশদাতার অনভিজ্ঞতার
করোনাভাইরাসে আক্রান্ত ১১৭ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন, যা ৫৩ দিন পর সর্বনিম্ন। এর চেয়ে কম মৃত্যু ছিল জুনের ৩০ তারিখ ১১৫ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৩৯ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৭ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে। মৃত্যু কমলেও গত কয়েকদিনের
দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে মধ্য রাতে আগুন লেগে টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।এলাকা সূত্রে জানা গিয়েছে রবিবার ২২ আগস্ট মধ্যরাত বাজারের ফার্ণিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার ইউনিট ঘটনার স্থানে পৌঁছানোর আগে আগুনে আরো ৪ টি দোকান পুড়ে যায়। তবে ব্যবসায়ীদের অভিযোগ ফায়ার ইউনিট ঘটনার স্থানে আসতে দেরি করেছে। কিন্তু ফায়ার ইউনিটের সদস্য রিমন বিশ্বাস জানান, তারা সংবাদ
নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে।রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) তিনি এ কথা জানান। সচিব বলেন, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের আরও ৭-৮ কোটি লোককে সরকার করোনার টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমে আসছে। গতকালও ১৫ শতাংশে নেমেছে। যেটা ৩২-এ উঠেছিল। মৃত্যুর গড় হারও কমেছে। পৌনে তিনশ’ থেকে ১২০-এ নেমেছিল। ওঠানামা করছে। টিকার প্রোগ্রাম বজায় আছে। শহরে
টাঙ্গাইলের কালিহাতি থানার ইছাপুর এলাকা হতে গতকাল সোমবার (২৩আগষ্ট) ভোরে সরকারকে ফাঁকি দিয়ে জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে বিড়ি বিক্রির অভিযোগে দুই যুবককে আটক করেছে টাঙ্গাইল র্যাব -১২। এ সময় তাদের কাছ থেকে বত্রিশ হাজার দুইশত পঁয়ষট্টিটি প্যাকেট জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো পাখি স্পেশাল বিড়ি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ খলিল মোল্লার ছেলে মোঃ ফরিদ মোল্লা (৩০) ও মোঃ আতিয়ার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনার সঙ্গে আওয়ামী লীগ নিবিড়ভাবে সম্পৃক্ত। পক্ষান্তরে বিএনপি ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতি ও লুটপাটে বিশ্বাসী। বিএনপিরই পায়ের তলায় মাটি নেই। তাইতো তারা কোথাও দাঁড়াতেই পারছে না। ‘সরকার জনবিচ্ছিন্ন’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে সোমবার (২৩ আগস্ট) আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক উপ-কমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতার হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’
করোনা টিকার দ্বিতীয় ডোজের সময়সীমা মাস থেকে কমিয়ে ১৫ দিন করার চিন্তা করা হচ্ছে বলে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন করোনা টিকার দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে দেয়া যায় কিনা। এখন আমরা প্রথম ডোজ দেয়ার এক মাস
সাভারের বিরুলিয়ায় অবৈধভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৩ আগস্ট) দুপুরের এপারেল ভিলেজ লিমিটেড (কাজল গার্মেন্ট) কারখানার সামনে বিক্ষোভ করে ছাঁটাই শ্রমিকরা। শ্রমিকরা জানায়, গত বছর করোনার সময় প্রায় ১ হাজার শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। সেই শ্রমিকরা তাদের পাওনাদির জন্য বিভিন্ন সময় কারখানার সাথে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছে। কিন্তু পরে কোনো খোঁজ রাখেনি। শ্রমিকরা
দীর্ঘ এক বছর বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী ও বন্দরে কর্মরত শ্রমিকরা। রবিবার ভারত থেকে ফলবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। ২৩ ( আগষ্ট) সোমবার দুপুর ২ঃ৩০ মিনিট পর্যন্ত বন্দরে কোন ফলবোঝাই ট্রাক প্রবেশ করেনি। ঢাকার আরিয়ান অ্যান্ড ব্রাদাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান
প্রেম সংক্রান্ত বিষয়ে সালিশ করতে গিয়ে কিশোরীকে বিয়ে করে সমালোচিত পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিন হাওলাদারকে (৬০) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ আগস্ট) পটুয়াখালীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ ছয় আসামি। জামিন না মঞ্জুর করে ছয়
ভারতের তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’র অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা। আলেকজান্দ্রার বিষয়ে আরও জানা যায়, রাশিয়ান মডেল-অভিনেত্রী আলেকজান্দ্রা। ভারতের উত্তর গোয়ার একটি গ্রামে বসবাস
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৩ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।অপর আসামি হলেন-ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহ। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম জনপ্রিয় সংগঠন চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব আজ পদার্পণ করলো ৫ম বর্ষে। পেছনের ৪টি বছর ছিল সাফল্যমন্ডিত। চবির ১০ জন স্বপ্নবাজ তরুণের হাত ধরে ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং কর্পোরেট সেক্টর মোকাবেলায় প্রত্যেক সদস্যকে যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালের ২২ আগস্ট পথচলা শুরু হয় এই চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাবের। গতকাল রবিবার (২২ আগস্ট)