সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নির্মাণ শ্রমিক সুফি মিয়ার স্ত্রী সৈয়দা রিনা বেগম। বাড়িতে দুধের জন্য কাঁদছে ১২ দিন বয়সী তার যমজ শিশু। এক দিকে স্ত্রীর অসুস্থতা অন্যদিকে দুই ছেলের জীবন নিয়ে শঙ্কায় আছেন সুফি মিয়া।স্থানীয়রা জানান, গত বছরের ২ আগস্ট উপজেলার সৈয়দপুর গ্রামের নির্মাণ শ্রমিক সুফি মিয়া ও সৈয়দা রিনা বেগমের বিয়ে হয়। গত ১৫ আগস্ট অস্ত্রোপচারের
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ হাজার ৬০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে।২৬ আগস্ট দুপুরের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এ পরিচালনা করে ১৪ এপিবিএন। এ সময় রোহিঙ্গা ক্যাম্প-১(ইস্ট) এর ব্লক-সি'র সাব ব্লক-সি/৭ হতে খলিল শাহ'র ছেলে আব্দুল হাফেজ নামের এক রোহিঙ্গাকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামীকে উখিয়া
কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৫০ জন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই জোড়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলার পর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানায়, এই হামলার সঙ্গে তালেবানরা জড়িত নয়। কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নে জবাব দেন হোয়াইট হাউজের প্রেস সচিব
মাদারীপুরের ডাসারে গভীর রাতে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আহাদ মোল্লা(৪৫) নামে এক যুবকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এতে তার প্রায় ১০/১২ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। পুলিশ,ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাযায়,মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের আঃ হাই মোল্লার ছেলে মোঃ আহাদ মোল্লা ওই গ্রামের একটি হত্যা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ, ২৭ আগস্ট। ১৯৭৬ সালের এ দিনে তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়।চলে যাওয়ার এ দিনে আজ কবিকে নানা আয়োজনে স্মরণ করবে দেশের শিল্পী-সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরাধীন ভারতভূমে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তালেবাননিয়ন্ত্রিত জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি বলেছে, নিহতদের মধ্যে ১৩ মার্কিন সৈন্য রয়েছেন, আছেন তালেবানেরও ২৮ সদস্য। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায়
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভূয়া এএসপি সহ তিন জনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে বালুখালী পানবাজার ক্যাম্পের এপিবিএন সদস্যরা ক্যাম্প-৮ ইষ্ট এর সিআইসি অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের কে আটক করে।আটকরা হলো গোপালগঞ্জ জেলার বরফা পশ্চিম শুকতাইল এলাকার মোঃ শাহজাহান মোল্লার ছেলে মোঃ আহসান ইমাম,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মোঃ মনোয়ার হোসেনের ছেলে
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রবেশপথে জটলার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে জড়িতদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘আমরা তোমাদের ক্ষমা করবো না। তোমাদের খুঁজে বের করবোই।’বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্যসহ ৬০ জনের মৃত্যুর ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে বাইডেন এ কথা বলেন। তালেবানের কাবুল দখলের পর
উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবল হয়েছেন জর্জিনহো। চেলসির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জিতেছেন এই মিডফিল্ডার। এদিকে সেরা কোচ হয়েছেন চেলসি বস থমাস তুখেল।বৃহস্পতিবার (২৬ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে এই ঘোষণা দেয়া হয়।গেল ১৯ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন কেভিন ডি ব্রুন, এনগোলো কান্তে ও জর্জিনহো। তালিকায় থাকা তিনজনই ইংলিশ প্রিমিয়ার লিগের। ২০১১ সাল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে চারশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৮৮ হাজার ৮০১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৯৭৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন
রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনের মধ্যে ৩ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তাদের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তৈয়ব আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবাসিক সার্জন জানিয়েছেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোট তিন জন মারা মারা গেছেন। ঘটনার পর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।শুক্রবার (২৭ আগষ্ট) ভোরে পাবনার কাজিরহাট এলাকর জেলে পরাণ হলদারের জালে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবাসয়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৮০০টাকা দিয়ে মাছটি ক্রয় করে। পরাণ হলাদার বলেন, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়া ফেরিঘাট
কক্সবাজারের উখিয়ায় একটি হেফজখানায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশু শিক্ষার্থী খুন হয়েছে।২৬ আগস্ট (বৃহস্পতিবার) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার পাশ্ববর্তী হেফজখানায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার মো: হাসানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আহত অবস্থায় আরাফাতকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে মৃত ঘোষণা করে।কি
আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬০ জন। আর আহত হয়েছে প্রায় ১৪০ জন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছে। মেডিকেল সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান থেকে বড় এবং গোলযোগপূর্ণ উদ্ধার অভিযান চলাকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দুটি শক্তিশালী বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটেছে। পেন্টাগন জানিয়েছে,
লেনদেন, বেচাকেনা ও ঋণ পরিশোধে একে অপরের প্রতি কঠোর না হয়ে সহজতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ আমল। সমাজ জীবনে চলতে গেলে পারস্পরিক লেনদেন ও প্রয়োজনে ঋণ আদান-প্রদান করতে হয়। এসব লেনদেন ও ঋণের পরিশোধে সহজতার সুযোগ দেওয়া গোনাহ মাফের অন্যতম উপায়। এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন বিশ্বনবি। কী সেই দিকনির্দেশনা? সমাজ জীবনে মানুষ সাধারণত লেনদেন-বেচাকেনা ও ঋণ আদান-প্রদান করে থাকে। এসবের সুষ্ঠু
নিজের লেখা নাটকে অভিনয় করে সম্মাননা পেলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ পুলিশ উইমেন'স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) তাঁকে সম্মাননা দেয়। মেহজাবীন জানান, নাটকটির পরিচালককে এবং অভিনয়ের জন্য আমাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। নিজের লেখা 'আলো' নামের নাটকে ট্রাফিক পুলিশের ভূমিকায় অভিনয় করেন মেহজাবীন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেহজাবীন লেখেন, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে কোনও বিনিয়োগ করবে না দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা গ্রুপ। বাজারে ইভ্যালির রেপুটেশন ভালো না থাকায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম। তিনি বলেন, যমুনা গ্রুপ নিজেরাই ই-কমার্স কোম্পানি করবে। জানা গেছে, একটি পক্ষ যমুনা গ্রুপকে ভুল বুঝিয়ে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করেছিল। সূত্র
গাজীপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান। এটিইউ জানায়, এটিইউর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব নজরদারির ভিত্তিতে গাজীপুরের শরিফপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. শরিফুল ইসলাম (১৯) নামে ওই
চট্টগ্রামে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাদের খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাতের দিকে ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. শাহীন (২৫) খুলশী থানার ওয়ার্লেস কলোনির মো. শাহাবুদ্দীনের ছেলে ও মো. সুমন (৩৫) একই এলাকার মো.
আশঙ্কাই সত্যি হলো। কাবুল বিমানবন্দরের বাইরে এবার বিস্ফোরণ ঘটেছে। সেই সঙ্গে বিমানবন্দর চত্বরে এলোপাথাড়ি গুলিবৃষ্টি ঘিরে মাুনষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও তুমুল উত্তেজনা। এ ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন আমেরিকান সেনা ও বেশ কয়েক জন তালেবান সেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে। তালেবান দখলে চলে যাওয়ার পর প্রাণ হারানোর আশংকায় অনেক নাগরিক দেশ
মেহেরপুরে খাদেমুল ইসলাম (৩২) নামের সিটি ব্যাংকের ম্যানেজারকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (২৬আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খোকসা থেকে গাংনী সড়কের ইসলামনগর মাঠে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে ও একই উপজেলার কােমরপুর সিটি ব্যাংকের ম্যানেজার। স্থানীয়রা জানান, খোকসা থেকে গাংনী যাওয়ার পথে ইসলামনগর মাঠে একটি অ্যাপাচি আরটিআর
টানা সাড়ে চার মাস বন্ধ থাকার পর শুক্রবার মিরপুরের জাতীয় চিড়িয়াখানার দ্বার খুলছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, জাতীয় চিড়িয়াখানা অন্যান্য বিনোদন কেন্দ্রের চেয়ে আলাদা হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শুক্রবার
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ২০২১-২২ অর্থ বছরের ৬০৮ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (বৃহস্পতিবার) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ৮৫ লক্ষ ৯৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয়
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিল এলাকা এখন লাল আর সাদা শাপলার অপরূপ সৌন্দর্যের এক লীলা ভূমি। বরিশাল নগরী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম। শাপলা রাজ্য হিসাবে পরিচিত। গ্রামের নামেই বিলের নাম সাতলা বিল। এ বিলে লাল আর সবুজের মাখামাখি দূর থেকেই চোখ পড়বে পর্যটকদের। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে লালের