বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬১৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কেসিসি-তে ৬০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ৪:৪

শেয়ার করুনঃ
কেসিসি-তে ৬০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ২০২১-২২ অর্থ বছরের ৬০৮ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ (বৃহস্পতিবার) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ৮৫ লক্ষ ৯৩ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা। 

গত ২০২০-২১ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৩৬৯ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৩.২০ শতাংশ। 

আরও

হ্নীলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ল অন্তত ১২ দোকান

হ্নীলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ল অন্তত ১২ দোকান

বাজেট ঘোষণাকালে সিটি মেয়র  বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরে বলেন,  বাজেটে এবারও নতুন কোন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার ওপর প্রচলিত নিয়মে কর ধার্য্য এবং  নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এটি একটি উন্নয়নমূখী বাজেট। 

বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্যব্যবস্থাপনার উন্নয়ন,  নাগরিকসেবা সম্প্রসারণ, কোভিড-১৯ প্রতিরোধ, মশকনিধন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ধর্মীয় উপাসনালয়-পার্ক-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-রাস্তাঘাট উন্নয়ন, কেসিসি’র বিভিন্ন দপ্তর আধুনিক প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থাপনার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। 

আরও

টেকনাফে ১৪ কেজি আইস, মদসহ দুটি বোট জব্দ

কেসিসিবাজেট ঘোষণা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
টেকনাফে ১৪ কেজি আইস, মদসহ দুটি বোট জব্দ

মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি কেবল সরকারি বা বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না। কেসিসিকে নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়র জানান, কেসিসির নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে এবং ব্যয় সংকোচন করে রাজস্ব তহবিল হতে বিভিন্ন উন্নয়নমূলক খাতে মোট  ৫১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব তহবিল থেকে বরাদ্দ রাখা হয়েছে ১৩ কোটি ৫০ লাখ টাকা। মানববর্জ্য উন্নয়ন এবং মশক নিধনের জন্য কঞ্জারভেন্সি খাতে ১১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এডিপির জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে ৫৫ কোটি টাকা। উক্ত বরাদ্দ হতে  পূর্ত খাতে  ২৭  কোটি ৯৪ লাখ টাকা, নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব খুলনা ওয়াসার হলেও বিশেষ প্রয়োজনে জরুরি পানির চাহিদা মেটানোর জন্য গভীর ও অগভীর নলকূপকে সাবমারসিবল পাম্পে রূপান্তর করার জন্য এখাতে ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 

ভেটেরিনারি খাতে ৫০ লাখ টাকা, জনস্বাস্থ্য খাতে ১০ কোটি ২ লাখ টাকা, কঞ্জারভেসি খাতে ১৫ কোটি ৭৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন দাতা সংস্থার ১৫টি উন্নয়ন প্রকল্প  চলমান রয়েছে এবং চারটি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব প্রকল্পে ২০২১-২০২২ অর্থ বছর ১৫৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকার উন্নয়ন সহায়তা পাওয়ার আশা করা যায়। জাতীয় এডিপিভুক্ত তিনটি প্রকল্পে ২০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম। এ সময় কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

রূপপুর বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত

রূপপুর বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে তিন এলএনজি টার্মিনালের উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে তিন এলএনজি টার্মিনালের উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

উলিপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

উলিপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এ সম্পর্কিত আরও পড়ুন

উলিপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

উলিপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকানে মজুদ রাখা সার জব্দ করা হয়েছে। পরে জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বসার বাজারে নিয়মিত সার তদারকির সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দলদলিয়া ইউনিয়নের

মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মদগুলো উদ্ধার করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকার ভাড়াটিয়া বিজয় মোদক (২৫) এবং সদর উপজেলার ৮ নম্বর কনকপুর

দেবীদ্বারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ৮ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা

দেবীদ্বারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ৮ ফার্মেসিকে ৪৬ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির দায়ে দুটি বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত দেবীদ্বার পৌরসভার নিউমার্কেট ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত

টেকনাফে ১৪ কেজি আইস, মদসহ দুটি বোট জব্দ

টেকনাফে ১৪ কেজি আইস, মদসহ দুটি বোট জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত

বড়লেখায় এক কাঁদিতে হাজারের বেশি কলা, দেখতে ভিড়

বড়লেখায় এক কাঁদিতে হাজারের বেশি কলা, দেখতে ভিড়

একটি কলার কাঁদিতে সর্বোচ্চ কতটি কলা থাকতে পারে—এমন প্রশ্নের ব্যতিক্রমী উত্তর মিলেছে মৌলভীবাজারের বড়লেখায়। সাধারণত একটি কাঁদিতে ১০০ থেকে ২০০টি কলা দেখা গেলেও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার শিক্ষক ও শৌখিন চাষি রেজাউল করিম খন্দকারের বাগানে একটি কলাগাছের প্রায় ৭ ফুট দীর্ঘ কাঁদিতে ধরেছে হাজারের বেশি কলা। বিরল এ দৃশ্য দেখতে প্রতিদিন বাগানে ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা। কৃষিবিদদের মতে, বাংলাদেশে