
প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১৫:৫৮

কক্সবাজারের উখিয়ায় একটি হেফজখানায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশু শিক্ষার্থী খুন হয়েছে।২৬ আগস্ট (বৃহস্পতিবার) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার পাশ্ববর্তী হেফজখানায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার মো: হাসানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আহত অবস্থায় আরাফাতকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে মৃত ঘোষণা করে।কি কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিক বিস্তারিত জানা যায়নি।