সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পর্যটনবাংলাদেশ

উজিরপুরের লাল শাপলার বিল যেন এক নকশি কাঁথা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ৩:৫৭

শেয়ার করুনঃ
উজিরপুরের লাল শাপলার বিল যেন এক নকশি কাঁথা

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিল এলাকা এখন লাল আর সাদা শাপলার অপরূপ সৌন্দর্যের এক লীলা ভূমি। বরিশাল নগরী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার  প্রত্যন্ত অঞ্চল সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম। শাপলা রাজ্য হিসাবে পরিচিত। গ্রামের নামেই বিলের নাম সাতলা বিল। এ বিলে  লাল আর সবুজের মাখামাখি দূর থেকেই চোখ পড়বে পর্যটকদের। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে লালের অস্তিত্ব আরও গাঢ় হয়ে লাল শাপলার রাজ্য চোখ জুড়িয়ে দেয় জাতীয় ফুল শাপলার বাহারি সৌন্দর্য। সূর্যের আভাকেও যেন হার মানিয়েছে এ  বিলের পানিতে লতাপাতা গুল্মে ভরা শত সহ¯্র লাল ও সাদা শাপলা। এযেন প্রকৃতির বুকে আঁকা এক নকশি কাঁথা ।

 এ বিলে বর্ষার শুরুতেই ফুটতে শুরু করে শাপলা ফুল । প্রতিবছর মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত এখানে শাপলার সিজন। প্রায় ১০ হাজার একর জলাভূমির মধ্যে জন্ম নেয়া লাল,নীল ও সাদা রঙের কোটি কোটি শাপলাগুলো(ধিঃবৎষরষষু)এক নজর দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের হাজারো মানুষের ভিড় লেগে থাকে। পর্যটকদের আনাগোনায় দিনদিন মুখরিত হচ্ছে শাপলার রাজ্যখ্যাত সাতলা এলাকা। শাপলার মাঝে  বাংলার চিরন্তন রূপ খুজে পাওয়া যায়। 

আরও

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা

লাল শাপলার বিল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তাই শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। শুধু সৌন্দর্যই নয় সুস্বাদু খাবার হিসেবেও শাপলার বেশ কদর রয়েছে। শাপলা ফুলের অপরূপ শোভা সৌন্দর্য পিয়াসি মানুষকে বিমোহিত করে। শাপলার অপরূপ শোভা ও সৌন্দর্যে মুগ্ধ হয় মানুষ। হাজারো ফুলের ভিড়ে শাপলা স্বতন্ত্র বৈশিষ্ট্য মন্ডিত। শাপলার মতো সরল অতচ নয়নাভিরাম সৌন্দর্য  মন্ডিত বৈশিষ্ট্য অন্য কোনো ফুলে নেই। বাংলাদেশের সকল জায়গায় শাপলা পাওয়া যায়। তাই শাপলাকে জাতীয় ফুলের মর্যাদা দেয়া হয়েছে।  

বাংলাদেশের মুদ্রায়ও শাপলার প্রতিচ্ছবি রয়েছে। দীঘি-নালা-খাল-বিলে পরিপূর্ণ বাংলাদেশর শাপলা ফুলের সৌন্দর্যে মুখরিত করেছে বলে শাপলাকে জাতীয় ফুল হিসেবে আখ্যা দেয়া হয়েছে। উজিরপুর উপজেলার সাতলা বিলের লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে পর্যটক আসে বহু দূর দূরান্ত থেকে । এ বিলে ভ্রমনের জন্য রয়েছে টাকার বিনিময় ছোট আকারের নৌকা। 

আরও

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

সূর্য উদয় ক্ষনে সূর্য রশ্মি পড়া মাত্রই যেন মন পাগলকরা এক সৌন্দর্যের লীলাভূমি ভূমিতে পরিণত হয় সাতলা বিল। এ ছাড়া  সন্ধ্যার সূর্য অস্তমিত মুহূর্তে মনে হয় যেন মেঘ মালায় ঢেকে যাওয়া এক অপরূপ দৃশ্য। সাতলা বিলের লাল শাপলার সৌন্দর্য উপভোগ করে ক্ষনিকের জ্বালা যন্ত্রনা দূর করা যায়। এখানে এলে মন কেড়ে নেয়া দৃশ্য রেখে কারোরই মন চায় না আর ফিরে যেতে। ওই এলাকার গ্রামাঞ্চলের সহজ সরল মানুষগুলো বিলের পানিতে জীবন সংগ্রামের আয়ের পথ হিসাবে বেছে নিয়েছে শাপলা তোলাকে। 

তারা সকালের সূর্যের আলো ফোটার আগেই ছোট ছোট নৌকা নিয়ে নেমে পড়ে শাপলা বিলে শাপলা তোলার জন্য। পানির মধ্য থেকে শাপলাগুলো তুলে এনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতশত পরিবার। প্রায়  দু’শত বছর ধরে সাতলার বিল গুলোতে শাপলা জন্ম হচ্ছে। ওই এলাকার প্রায় ৫০ভাগ অদিবাসী শাপলার চাষ ও বিপনন কাজের সাথে জড়িত রয়েছে। এক সময় শাপলার তেমন কোন চাহিদা না থাকায় পানিতে জন্মে পানিতেই মরে পচে যেতো। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 দিনে দিনে শাপলার চাহিদা বেড়ে যাওয়ায় তা বাজারে বিক্রি করতে শুরু করে দিনমজুররা। এখন প্রায় সারা বছর ধরেই শাপলা পাওয়া যাওয়ায়। বিশেষ করে এ অঞ্চলের মানুষ খাদ্যের তালিকায় শাপলাকে প্রাধান্য দিচ্ছে।  সাতলার বুক জুড়ে শাপলার  সৌন্দর্য উপভোগ করার জন্য সব শ্রেনী পেশার না বয়সের মানুষ ভিড় করছে। শাপলা তোলার কাজে জড়িত দিনমজুর বেলায়েত হোসেন জানান শাপলা তুলে বাজারে বিক্রি করে চলছে তার সংসার। প্রতিদিন ৩/৪ শত টাকা আয় হয় তাদের । 

এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে বিনোদন ও প্রকৃতি প্রেমী মানুষের কাছে নানা সামগ্রী বিক্রী করে সে আর্থিক লাভবান হচ্ছেন। ইসহাক খান পেশায় একজন কৃষক হলেও তিনি এখন তার পেশা পরিবর্তন করে বিলে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সঙ্গে পর্যটক নিয়ে বিলে বিলে ঘুরছেন তিনি। তিনি বলেন, উজিরপুরের সাতলা এবং পাশের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকা নিয়ে বিছিয়ে আছে শাপলার বিল। 

বিলের সঠিক আয়তন জানা নেই কারও।  সৌন্দর্য অবগাহনে আসা দশর্নার্থীরা জানান, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তারা এতদূর ছুঁটে এসেছেন । শাপলা বিলের সৌন্দর্য অবগাহনে  তারা  পুলকিত ও মুগ্ধ। স্থানীয়রা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের সুবিধার্থে সাতলা এলাকায় আবাসন ব্যবস্থার দাবী জানিয়েছেন। এদিকে ২০১৯ সালে তৎকালীণ বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমান সাতলার এ শাপলা বিলের অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানে পর্যটন কেন্দ্র করার ঘোষণা দিয়েছিলেন। 

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার বলেন, সাতলার শাপলা বিল নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সাতলাকে পর্যটন কেন্দ্র করার বিষয়ে পর্যটন কর্পোরেশনকে লেখা হয়েছে। সেখানে পানি, বাথরুম এর ব্যবস্থা থাকবে এ জন্য স্থানীয়ভাবে রেস্টহাউস করার চেষ্টা চলছে। পর্যটকরা যেন ঘুরে ফ্রেশ হতে পারে এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে সেখানে সরকারি জমি না থাকায় সমস্যা হচ্ছে। তবে অচিরেই এ সমস্যা কাটিয়ে ওঠা যাবে এবং সবার প্রচেষ্টায় পযর্টন কেন্দ্র গড়ে উঠবে । 

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি সাতলা বিল দিনেদিনে পর্যটন এলাকায় পরিনত হওয়ায় এ শাপলা বিলকে পরিপূর্ণতায় রূপদিতে নানা মূখী পরিকল্পনা রয়েছে। পর্যটকরা যাতে প্রকৃতির এ অপরূপ অপার সৌন্দর্যকে অবলিলায় অবগাহন করে দেহ-মনে প্রশান্তি পেতে পারে সেজন্য সাতলার এ শাপলা বিলাঞ্চলকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

এ সম্পর্কিত আরও পড়ুন

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

সেন্টমার্টিন রুটে যাত্রা শুরু তিন জাহাজের, নতুন মৌসুমে পর্যটকের ভিড়

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহু আকাঙ্ক্ষিত সেন্টমার্টিন রুটে যাত্রা করেছে তিনটি যাত্রীবাহী জাহাজ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া এবং কেয়ারি সিন্দাবাদ যাত্রা শুরু করে। চলতি মৌসুমে প্রথম পর্যায়ে মোট ১ হাজার ২০০ পর্যটক এই যাত্রায় অংশ নেন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

সেন্টমার্টিনে ভ্রমণে নতুন ১২ নির্দেশনা, কড়াকড়ি বাড়াল সরকার

কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কঠোর এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২ দফা নির্দেশনা জারি করা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘বাংলাদেশ পরিবেশ

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, থাকছে নতুন নিয়ম

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

পর্যটকদের রোমাঞ্চের কেন্দ্রবিন্দু হামহাম জলপ্রপাত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি অরণ্যের গভীরে অবস্থান করছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাত ‘হামহাম’। প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার স্বচ্ছ জল এবং দুঃসাহসিক পথের কারণে এটি এখন ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছে। জলপ্রপাতটি ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। ২০১০ সালে হামহাম জলপ্রপাত উপজেলা প্রশাসনের নজরে আসলেও দুর্গম পাহাড়ি অবস্থান, যোগাযোগের অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

শ্রীমঙ্গলে প্রাচীন লাসুবন গিরিখাত: পর্যটনের নতুন গন্তব্য

মৌলভীবাজারের চা-বাগান শহর শ্রীমঙ্গলে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে প্রাচীন গিরিখাতসমূহ। এর মধ্যে অন্যতম হলো ‘লাসুবন গিরিখাত’, যা ৪নং সিন্দুরখান ইউনিয়নের নাহার চা-বাগানের খাসিয়া পুঞ্জির গভীর পাহাড়ি অরণ্যে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ও দুঃসাহসিক অভিযানের কারণে এটি ভ্রমণপিপাসুদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাসুবন গিরিখাতের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার থেকে শুরু হয়ে ভারতের ত্রিপুরা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। স্থানীয়

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত