আজ ২১ আগস্ট। দেশের ইতিহাসে ভয়াবহ কলঙ্কময় দিন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচাতে পাড়লেও মহিলা লীগের তৎকালীন সভাপতি আইভী রহমান, শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষীসহ ২৪ জন নেতাকর্মী এই ভয়াবহ ও নিষ্ঠুর-নির্মম গ্রেনেড
বরিশাল সদর উপজেলায় ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলার আসামি বরিশাল সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহম্মেদ মান্নাকে প্রশাসনের লোক পরিচয়ে সাদা পোশাকধারীরা নিয়ে গেছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় বোনের বাসা থেকে তাকে নিয়ে গেছে বলে বড়বোন কানিজ
তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ শাখা থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়ে। তাকে কোথা থেকে, কখন গ্রেফতার করা হয়েছে কিংবা তার নাম-পরিচয় জানানো হয়নি ওই ক্ষুদে বার্তায়। ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায়
সারাদেশে দীর্ঘদিন ধরেই (কোভিড-১৯) করোনা ভাইরাসের সংক্রমনের করণে দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রস্থলে নিষেধাঙ্গা জারি করা হয়েছিলো।এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে জনসমাগম বন্ধ করে দিয়েছিলো উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সিথিল থাকায় এবার খুলে দেয়া হয়েছে উপজেলার প্রতিটি পর্যটন কেন্দ্র।তবে এখন প্রতিটি পর্যটন কেন্দ্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র।যদিও স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রে যাতায়াতের নির্দেশ করা হয়েছে তবে এখন স্বাস্থবিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় মহেশপুর ৫৮ বিজিবির হাতে নারী ও শিশুসহ ১৫ জন আটক হয়েছেন। শুক্রবার মহেশপুর উপজেলার একাশিপাড়া, গোপালপুর ও জুলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। আটককৃতরা হলেন মাদারীপুর জেলার কালকিনী থানার শশিকর গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী মনিকা রায়
কুয়াকাটার সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ৭ ফুট ও ৩ ফুট দৈর্ঘ্যরে দুটি মৃত ডলফিন। এসময় একটি রাজ কাকড়াও ভেসে আসে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সৈকতের গঙ্গামতির ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে এ ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। এগুলো গভীর সাগরে জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে বলে এমন ধারনা জেলেদের। তবে ডলফিন
মাদারীপুরের কালকিনিতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রাজিব সরদার-(২৪) নামে একজন চালকের মৃত্যু হয়েছে। নিহত রাজিব উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার। এলাকা, ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের কুদ্দুস সরদারের ইজিবাইক চালক ছেলে রাজিব সরদার দীর্ঘদিন
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসামি করা হয়েছে। এ দুটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করলে আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত হতে পারেন মেয়র। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শুক্রবার (২০ আগস্ট) গণমাধ্যমকে বলেন, স্বাভাবিকভাবে ভালো কাজে স্থানীয় সরকার বিভাগ
ট্রাকের ভেতরে অভিনব কায়দায় মাদকের চালান পাচারকালে 'ডগ হ্যান্ডেলার' তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ও চালক-হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ আগষ্ট (শুক্রবার) সকাল ৯টারদিকে টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা শহরগামী একটি ট্রাক আসলে ব্রাভো নামে একটি কুকুর দিয়ে ডগ হ্যান্ডেলার তল্লাশী চালানো হয়। এসময় প্রশিক্ষিত কুকুর ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে বার বার ঘ্রাণ নিয়ে
বরিশালে শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে আনসার-পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের দফায় দফায় হামলা ও গোলাগুলির জের ধরে নগরীর ময়লা আবর্জনা অপসারণ বন্ধ করে দিয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। পাশাপাশি নগরীর সব টিকাদান কেন্দ্র থেকে চলে গেছেন স্বেচ্ছাসেবকরা। এতে ভোগান্তিতে পড়েছেন করোনা টিকা গ্রহীতারা এবং নগরবাসী। আর এ ব্যাপার নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বরতা কেউ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজী হননি। সরেজমিনে নগরীর
সাংবাদিকের উপর মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে ঘোড়াঘাট থানার সাবেক ওসি আজিম উদ্দিনসহ অনেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইফতেখার আহমেদ বাবু। তিনি "দৈনিক ডেলটা টাইমস" পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি। এছাড়াও ঘোড়াঘাট উপজেলার আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ডে সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুবলীগের সদস্য। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে সাংবাদিক বাবু সাংবাদিকদের বলেন,গত ২৫ ডিসেম্বরে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের
নওগাঁর আত্রাই থানা ওসি কর্তৃক সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার সকালে স্বচ্ছতার সাথে পুলিশের কনস্টেবল নিয়োগের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক নেওয়া ১৪ টি লিখিত নির্দেশনা নিজ কার্যালয়ে সাংবাদিকদের পাঠ করে শোনান ওসি আবুল কালাম আজাদ। চাকুরী প্রার্থী ও তার অভিভাবকদের দালালের হাত থেকে বাঁচতে পরামর্শের জন্য ওসি তার সাথে যোগাযোগ করতে বলেন। এছাড়া পুলিশ কন্টোল রুম ০১৩২০-১২৪৪৯৮ অথবা জেলা
নওগাঁর ধামইরহাটে সুস্থ দেহ প্রশান্ত মন,কর্ম ব্যস্ত সুখী জীবনের লক্ষ্যে এক শারিরীক কসরত (ব্যায়াম) কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ কর্মসূচী উদ্বোধন করেন ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী। এলাকার সচেতন শিক্ষিত সমাজের প্রতিনিধিগণ এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন পেশার প্রায় ৫০ জনকে নিয়ে প্রতিদিন বৈজ্ঞানিক পদ্ধতিতে এ
নওগাঁর ধামইরহাটে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় থানা ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পুলিশের উর্দ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্ররোচণা এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ
ভেড়া পালন করে জীবন জীবীকা নির্বাহ করেন আফজাল হোসেন। খামারের ত্রিশটি ভেড়াই ছিল তার শেষ সম্বল। ভোড়াগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর ১৩ টি ভেড়া মারা যায়। আফজাল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামের মৃত কফিল মন্ডলের ছেলে। প্রায় লাখ টাকার ভেড়া মারা যাওয়ার পর তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। আর এ খবর প্রকাশ হওয়ার পর নজরে আসে পুলিশের মহাপরিদর্শকের। পুলিশের মহাপরিদর্শক বেনজির
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী ”পঞ্চগড় এক্সপ্রেস” ট্রেন জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনের অ-দুরে কোকতারা এলাকায় রেল-লাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে ট্রেন থামায় এক যুবক। এতে রক্ষা পায় শত শত ট্রেনটির যাত্রী। আজ শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে প্রায় ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে হিলি থেকে মেরামত কর্মিরা এসে ভাঁঙ্গা লাইন ঠিক করার পর
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়াস্থ ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যাংকের এজেন্ট মহিব উল্লাহ মিন্টু আত্মগোপন করেছেন। প্রতারনার শিকার শত শত গ্রাহক ও ডিপোজিতকারী টাকা উদ্ধারে ব্যাংকের সামনে গিয়ে ব্যাংক বন্ধ দেখে হতাশ হয়ে ফিরতে বাধ্য হচ্ছে। হিজলিয়া গ্রামের মহিব উল্লাহ মিন্টু “মিন্টু টেলিকম’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং শাখা শুরু করেন। ২০১৯ সালের ২২
টেকনাফে পাহাড়ী ঝর্ণা দেখতে গিয়ে ছয় যুবক অপহরনের শিকার হয়েছে। দুই ঘন্টা পর টাকা ও মোবাইল ছিনতাই করে ছেড়ে দিয়েছে। শুক্রবার (২০ আগস্ট) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার পশ্চিম পাহাড়ে ছয়জন যুবক পাহাড়ী ঝর্না দেখার জন্য গেলে ডাকাত দল তাদের কে অপহরণ করে। বিষয়টি সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি
পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ৫৮ হাজার ছয়’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং ১১ রেষ্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসায়ীকে ৩৮ হাজারছয়’শ টাকা জরিমানা করেছে । বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্ত এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফের প্রাঙ্গন হতে এক বৃদ্ধার ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরা অজ্ঞাত তিন নারী অভিনব কায়দায় চেইনটি হাতিয়ে নেয়। বৃদ্ধার নাম আছিয়া বেগম (৬৫)। তিনি গোয়ালন্দ রেলগেট এলাকার শ্রীদাম দত্ত পাড়ার বিষু শেখের স্ত্রী। বৃদ্ধার নাতনি সালমা সাবিহা শর্মি জানান, তার
মাদারীপুরে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় মেহেরজান(১২) নামে শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯আগষ্ট) রাতে মাদারীপুর সদর উপজেলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। মেহেরজান ফরিদপুর জেলার ভাংগা থানার দিগনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায়, শহরের নতুন বাসস্টান্ড শেখ হাসিনা মহাসড়কের(ফোর লাইন) আইল্যান্ডের মাঝ দিয়ে দুই ভাই মেহেরজান এবং আবুবকর রাস্তা পার হচ্ছিল এ সময় উল্টো পথে
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। একই সময়ে শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯
পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান। খবর তথ্য বিবরণীর। প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি
রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে দেশটি যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সিইসির এই সরকারি এই সফর বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে