সোমবার, ৩ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

সমালোচনা আমাকে আরও শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৬

শেয়ার করুনঃ
সমালোচনা আমাকে আরও শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী

সব সমালোচনাকে ইতিবাচক হিসেবে নেন বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। তবে এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের ওপর বিরোধী দলীয় সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের আলোচনার পরে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সমালোচনার মুখে জাহিদ মালেক সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ আপনারা বুঝতে পারেন না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কয়েকটি আইন প্রণয়নের কার্যক্রমে মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার যে কথাগুলো বলছেন অধিকাংশই প্রাইভেট সেক্টরের। যে দুর্নীতির কথা বলেন সেগুলো অধিকাংশই প্রাইভেট সেক্টরে হয় এবং যেখানেই হয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। অনেকেই জেলে আছে। আমাদের যেখানেই সমস্যা দেখা দেয় আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি।

আরও

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

তিনি বলেন, দেশে যদি ভালো ব্যবস্থা না থাকতো তাহলে মানুষের গড় আয়ু ৭৩ বছর হতো না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা অবদান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) পুরস্কার পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন, সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন। কাজ না করলে এই পুরস্কারগুলো পাওয়া যায় না। কাজেই এটা বাংলাদেশ পেয়েছে।

জাহিদ মালেক বলেন, আজ সংসদ ভালো জমেছে। আপনারাও বলবেন আমি জবাব দেবো। প্রস্তুত হয়ে এসেছি।তিনি বলেন, জনবলের ঘাটতি আছে আমরা মানি। কিন্তু ইতোমধ্যে এই করোনার সময়ও প্রায় ৩০ হাজার লোক নিয়োগ দিয়েছি। এছাড়া ১০ হাজার ডাক্তার নিয়োগ হয়েছে, আরও চার হাজার নিয়োগের অনুমোদন হয়ে গেছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। প্রায় আট হাজার নার্স নিয়োগের ব্যবস্থা হচ্ছে, সেটাও পেয়ে যাবেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টেকনোলজিস্টের বিষয়ে আমরা জানি ঘাটতি আছে। আমরা চার হাজার টেকনোলজিস্ট নেওয়ার ব্যবস্থা করেছিলাম। এ নিয়ে কিছু আলোচনা-সমালোচনা হয়েছে বলে আমি নিজেই তদন্ত দিয়েছি, সেই বিষয়গুলো দেখা হচ্ছে। দেখে একটা সিদ্ধান্ত হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের তিন-চার হাজার টেকনোলজিস্ট দিয়ে কাজ হবে না, আমরা ১০-১২ হাজার টেকনোলজিস্ট নিয়োগের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

জাহিদ মালেক বলেন, আইসিইউ যেন ভালোভাবে চলে সেজন্য প্রধানমন্ত্রী আইনকে উপেক্ষা করে ৪০৯ জন অ্যানেস্থেসিয়ান নিয়োগ দিয়েছেন। যারা আইসিইউতে কাজ করেন, তারা আগামী দুই/চার দিনের মধ্যে কাজে যোগ দেবেন। এটা একটা নজিরবিহীন নিয়োগ হয়েছে।পরে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, বিএনপির সময় কি কোনো হাসপাতালে ৩৮ লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছিল? গত ১০ বছরে যে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ব্যবস্থা আছে?

তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ১৩ বছর আপনারা ক্ষমতায় আছেন। দেশের গণতন্ত্রের সূচক কোথায় আছে? প্রতিদিন গণমাধ্যমে এমন কোনো বিভাগ নাই যেখানের দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে না। এগুলো পড়েন। গত ১২ বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আধুনিক প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আজকে এই বিষয়গুলো অহেতুক দোষারোপ না করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। গণতন্ত্রের যে সঙ্কট চলছে, গণতন্ত্রের যে সঙ্কট দাঁড়িয়ে গেছে। এই সঙ্কট থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো, মানুষের ভোটাধিকার আমরা কীভাবে নিশ্চিত করবো এই সঙ্কটগুলো নিয়ে আমরা আলোচনা করি।

তার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির হারুন সাহেব বলেছেন, ৩৮ লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে। কিন্তু এটা কোথায় হয়েছে আমার জানা নাই। এটা কেনা হয় নাই। ভুল তথ্য দিলে জনগণ ভুল বোঝে। এটা সঠিক না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২০ হাজার ইউনিট রয়েছে। এর মধ্যে যন্ত্রপাতি রয়েছে। এটা ব্যবহার হলে একটা সময় পরে তা নষ্ট হয়ে যায়। একটা সময় এটা ঠিক করতে হয়। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ একটি চলমান প্রক্রিয়া। তা আমরা করে যাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নেরও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য থাকবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর। এছাড়া অতিরিক্ত জেলা

এলএনজি টার্মিনাল বন্ধে তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতিতে বাড়ছে লোডশেডিং

এলএনজি টার্মিনাল বন্ধে তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতিতে বাড়ছে লোডশেডিং

মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। এর সঙ্গে কয়লা ও তরল জ্বালানির সরবরাহ সমস্যা এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি যুক্ত হওয়ায় সারা দেশে লোডশেডিং বেড়েছে। শনিবার রাত ১টায় বিদ্যুতের ঘাটতি একপর্যায়ে ২ হাজার ৯১৬ মেগাওয়াটে পৌঁছায়। পেট্রোবাংলা সূত্র জানায়, গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে পেট্রোবাংলার

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণক যাচাই-বাছাই এবং সংশোধন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। রোববার (২ আগস্ট) দুদকে যোগদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২৫ সালের এক