হঠাৎ করে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। তবে ঘটনার সময় জরুরী বিভাগে রোগী না থাকায় ডাক্তার-স্টাফরা অন্য রুমে থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডাক্তার ও স্টাফরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। তবে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জরুরী বিভাগের পুরো ছাদটি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা। এতে করে
দেশে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যুর ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জন।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) করোনায় ৩৬ জনের মৃত্যু ও ১
করোনাকালে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়া-লেখার প্রতি উৎসহ বাড়াতে মাদারীপুরের ডাসার উপজেলার এতিম, অসহায়, অবহেলিত, ছিন্নমুল ও দরিদ্র দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ৯ নং গোপালপুর এ,আর,এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত একটি প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এইচ এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালকিনি
জলবায়ু সুবিচারের দাবিতে বরিশালে ধর্মঘট, পদযাত্রা ও প্রতিকী ফাঁসি মঞ্চস্থ করেছে শিক্ষার্থী ও তরুণরা। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর রোডে ধর্মঘট শেষে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বরফের ওপর প্রতিকী ফাঁসি নেন শিক্ষার্থীরা। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত
বরিশালের হিজলায় স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আতাউল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বৃহষ্পতিবার সকালে হিজলা থানার পরিদর্শক তারিক হাসান রাসেল জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে নিজ গ্রাম ভারুইয়া থেকে আতাউল্লাহকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার সকালে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। মামলার অভিযোগের বরাত দিয়ে তিনি আরও
জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শিল্পকলা একাডেমীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭টি উপজেলার যুবলীগের নির্ধারিত নেতাকর্মীরা অংশ নেন। জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ
দিনাজপুরের ঘোড়াঘাটে জনপ্রতিনিধি সরকারী কমর্মকর্তা ও সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনি কলটি রক্ষায় প্রশংশনীয় উদ্যোগ গ্রহনের উদ্যোগ নেওয়ার ফলে লোকসানের পরিমান কমতে শুরু করেছে। এই উদ্যোগ গ্রহনে মিলটির শ্রমিকদের উৎসাহ যুগিয়েছেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার। দেশের এই চিনি কলটির শ্রমিক ও আখ চাষীরা যেমন তাদের বকেয়া বুঝে পাচ্ছেন, তেমনি লোকসানের হাত থেকে রক্ষা হয়ে হচ্ছে চিনিকলটি। গত দু, বছর কৃষক ও কর্মকর্তা কর্মচারিদের বেতন ভাতা বকেয়া
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ ঘটনার মামলার আসামী আতাউল্লাহকে আটক করে র্যাব।জানা গিয়েছে, বুধবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ এলাকা ভারুইয়া গ্রাম থেকে ধর্ষক আতাউল্লাহকে আটক করে বরিশাল র্র্যাব-৮ এর সদস্যরা। পরে তাকে হিজলা থানায় সোপর্দ করা হয়েছে। আটকের ব্যাপারে হিজলা থানার ওসি(তদন্ত) তারিক হাসান জানান, তারা ধর্ষক
২০১৯-২০২০ অর্থ বছরের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভাতাভূগীদের নিয়ে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও পৌরসভার সহযোগীতায় পৌর হলরুমে এই হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা নিবার্হী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান
মহামারি করোনা মোকাবিলায় এক কোটির বেশি লোককে একসঙ্গে টিকা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ডিজিটাল এম অ্যান্ড ই সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাহিদ মালেক বলেন, প্রায় আড়াই কোটি লোককে আমরা ইতিমধ্যে ভ্যাকসিন দিয়ে ফেলেছি।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার প্রবাহমান পদ্মা নদীতে ধরা পড়েছে ২০ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ।বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) দুপুর নারায়ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।জানা যায়, নারায়ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৩৫০ টাকায় মাছটি ক্রয় করেন। মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ব্রিফকেসবন্দী ২১০টি পত্রিকার ডিক্লারেশন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ইতোমধ্যে ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিলের জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে। কারণ এগুলো ব্রিফকেসবন্দী, পা হয় না, মাঝেমধ্যে হঠাৎ ছাপানো হয়। তিনি বলেন, ডিক্লারেশন নিয়ে
ফরিদপুরের ভাংগা হতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের ভাংগা থানার পুকুরিয়া টু সদরপুর মহাসড়ক হতে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো-রাজবাড়ীর কালুখালী থানার দামুড়দীয়া গ্রামের মো.কহিনুর মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৬), ফরিদপুরের বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের তপন বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস (৩০) এবং কোতয়ালী থানার চাঁদপুর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণ নিয়ে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গত তিন বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রেক্ষাপটে কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ শিরোনামে কিশোর অপরাধবিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও র্যাব নির্মিত টিভিসি উদ্বোধন অনুষ্ঠানে
টাকা ফেরত ও ই-অরেঞ্জের মূল হোতা সোহেলকে দেশে আনার দাবিতে অবরোধ করেছে গ্রাহকরা। এ সময় সড়ক থেকে তাদের তুলে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে থানায় নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কের এ ঘটনা ঘটে। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস। এমনিতেই যানবাহনের চাপ
ডেস্ক রিপোর্ট ॥ জেলা শহর পিরোজপুরের কেন্দ্রস্থলে অবস্থিত ২শত ৫০ শয্যার জেলা হাসপাতাল এর নির্মাণ কাজ সম্পন্নের লক্ষ্যে আরও ১১ কোটি টাকা বরাদ্দ এসেছে। এ নিয়ে নির্মাণাধীন এ হাসপাতালটির মোট বরাদ্দের পরিমাণ দাাঁড়িয়েছে ৫৬ কোটি টাকা। প্রাথমিকভাবে নির্দিষ্ট করা ৭ম তলা পর্যন্ত নির্মাণ কাজের ৭৫% ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এজন্য বরাদ্দ ছিল ৪৫ কোটি টাকা। সম্প্রতি ৮ ও ৯ম তলার কাজ
বকাঝকা করায় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামের এক শিশুর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সোহাগ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের নওদাপাড়ার নুরুজ জামানের ছেলে। সে মোচাইনগর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো। পরিবারের সদস্যদের দাবি, বুধবার সকালে বাড়িতে খেলা করার
নওগাঁর মান্দায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শামীম আহমেদ (২৮) ও মোটরসাইকেল চালক সানারুল ইসলাম (২৪) নামে দুইজন নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত পিকআপ চালক শামীম রাজশাহী মহানগনীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে এবং মোটরসাইকেল চালক সানারুল ইসলাম নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের
বিশ্বব্যাপী আমেরিকার ‘আধিপত্য’ শেষ হওয়ায় সাধুবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেয়া বক্তব্যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং আফগানিস্তান ও ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন রায়িসি। দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। রায়িসি বলেন, জানুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্ট সমর্থকদের কংগ্রেসের উপর সহিংস হামলা এবং
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক সময়ে বিএনপিকে নিয়ে নানা বক্তব্যের সমালোচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেন, উনাকে (জাফরুল্লাহ চৌধরীকে) তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবে জানতাম। বর্তমানে বিএনপিকে নিয়ে দেওয়া তার বক্তব্যগুলো আমার কাছে অরুচিকর মনে হয়।আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপির এ নেতা বলেন, জাফরুল্লাহকে তো স্বৈরাচারের
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে পরিবারে বাল্যবিয়ে থাকলে পরবর্তীতে ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি মেহের আফরোজ চুমকি সভাপতিত্ব করেন। এসময় কমিটির
বকেয়া বেতন-ভাতার দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। রাজধানীর কাঁচপুরে সিনহা গার্মেন্টস এলাকায় এ বিক্ষোভ চলে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লার সেই ঝুমন দাশকে এক বছরের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিনের এই সময়ে দেশের বাইরে যেতে পারবেন না তিনি। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেছেন আদালত। হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বক্তব্যকে কেন্দ্র করে তার