
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩২

টাকা ফেরত ও ই-অরেঞ্জের মূল হোতা সোহেলকে দেশে আনার দাবিতে অবরোধ করেছে গ্রাহকরা। এ সময় সড়ক থেকে তাদের তুলে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে থানায় নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কের এ ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস। এমনিতেই যানবাহনের চাপ বেশি ছিল। এরমধ্যে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দেই।জিজ্ঞাসাবাদের জন্য ২/৩ জনকে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি