সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর মাত্র তিন মিনিটের একটি বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। এতে মেয়র আরিফুল হকের ওপর খেপেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও নিন্দা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র আরিফ বিদ্ধ হচ্ছেন ক্ষমতাসীন দলের
দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।দেশটির জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি গত শনিবার ও রোববার আরও উন্নত ও নতুন ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পরীক্ষা চালানো নতুন এ ক্ষেপণাস্ত্র ১ হাজার ৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে বলে কেসিএনএ জানায়। রাষ্ট্রীয় গণমাধ্যমটি
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। দৈনিক মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের। এমতাবস্থায় বিশ্বজুড়েই স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর বিষয়টি উপেক্ষা করায় বিভিন্ন দেশে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রচলিত আইন অনুযায়ী। এবার স্বাস্থ্যবিধি না মানায় আইনি পদক্ষেপ নেওয়া হল অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটের বিরুদ্ধে। মাস্ক না পরার অভিযোগে জরিমানা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন।সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ হয়ে
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জাপা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর
পটুয়াখালীর মহিপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে ধুলাসার ইউপির চর ধুলাসার এলাকার রামনাবাদ চ্যানেলের মোহানায় মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে স্থানীয়রা অবহিত করলে তারা গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। স্থারীয়দের ধারনা,এটি কোন জেলের লাশ হতে পারে। তবে অর্ধগলিত হওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান
চলতি বছরের জুন মাসে গুজব ছড়ায়- রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন নায়িকা মাহিয়া মাহি। এরপর থেকেই আলোচনায় এ নায়িকা। শোনা যায় গোপনে রাকিবকে বিয়েও করেছেন তিনি। ওই সময় পুরো গাজীপুরে এ সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা হয়। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়।তবে এসব নিয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার আজ ৬৭তম জন্মদিন। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।শেখ রেহানার তিন সন্তানের মধ্যে ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। স্বামী অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন
করোনা মহামারির পাশাপাশি সম্প্রতি সময়ে ডেঙ্গুর প্রভাবও বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই জ্বর নিয়ে মানুষের মাঝে প্রবল উদ্বেগ ও দুঃশ্চিন্তা তৈরি হয়েছে। তাই এ সময়ে সাবধানতা অবলম্বনের বিকল্প নেই। যারা জ্বর ও ব্যাথ্যায় আক্রান্ত হচ্ছেন, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যথাযথ চিকিৎসা গ্রহণ করা। পাশাপাশি জ্বর ও ব্যাথ্যা মুক্তিতে আমল এবং দোয়া করা। জ্বর-ব্যাথ্যায় আমল ও দোয়া করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। জ্বর-ব্যাথ্যায়
মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, রোববার দুপুরে যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে
ছবি তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে হিলি বাজার থেকে নিখোঁজের ২৬ দিনপর ঢাকার পল্লবী থেকে সনাতন ধর্মাবলম্বীর দুই মেয়ে শিশুকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। রবিবার(১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার পল্লবী থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই মেয়ে শিশু হলো উপজেলার গোহাড়া গ্রামের পরিমলের মেয়ে সুপ্রিতি রায় (১৫) এবং সিংড়াপাড়া গ্রামের আশুতোষের মেয়ে প্রিয়া
তন্ত্র-মন্ত্র দিয়ে নিজেদের প্রতি পাতাদের আকৃষ্ট করে দর্শকদের মনোরঞ্জন করলেন ১৩জন মন্ত্রী এবং ৫জন পাতা। হাজার-হাজার দর্শকদের মাঝে খেলোয়াড়দের মনোমুগ্ধকর মন্ত্র সাধনার মাধ্যমে এমন খেলা সকলের দৃষ্টি কেড়েছে। সেই সাথে মাঠের চারপাশে দর্শকদের মাঝে সাংস্কৃতিক উন্মাদনা তৈরি হয়েছে। ঠিক এমনই খেলা হয়ে গেল শনিবার বিকেলে নওগাঁর পত্মীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি বিএস উচ্চ বিদ্যালয় মাঠে । বেসরকারি স্বেচ্ছাব্রতি সংস্থা দি
ব্রাহ্মণবাড়ি জেলার সরাইলে নির্যাতিত দুস্থ অসহায় মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সরাইল উপজেলা প্রশাসন পাড়ায় ইউএনও সরকারি অফিসে উপজেলার সুবিধা ভোগীদের ৫ হাজার টাকার চেক তুলে দেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মূদুল, এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া
দেশের মাটিতে দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে সাকিব একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’ কি কারণে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাত করলেন
নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দিলো আফগানিস্তানের বর্তমান সরকার, তবে পুরুষদের থেকে আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে এবং পর্দার নিয়ম কানুন মেনে ক্লাস করতে হবে তাদের। তালেবানের নতুন সরকারের শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি দেশটির শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রবিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানের নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন, এমনকি স্নাতকোত্তর পর্যন্ত পড়তে পারবেন তারা। তাদের হিজাব পরতে হবে। তবে মুখ ঢাকা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনে ৩ হাজার ৫১৯ রোগী দেশের নানা হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছেন আটজন। রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া যায়। এদিন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪৪ এবং রাজধানীর
২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ফল প্রকাশিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাজমুস সাকিব রাহাত। তার গ্রামের বাড়ি পঞ্চগড়। তার স্কোর ৯৫ (২৯৫.০০)। আর উত্তীর্ণদের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৮৪.৭৫। এ বছর ডেন্টালের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও
জয়পুরহাটের পাঁচবিবিতে মেজবানের দাওয়াতে পোলাও খেয়ে প্রায় ২শতাধিক লোক অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে নারী পুরুষসহ শিশু রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলখুর গ্রামে। এলাকাবাসী জানায়, গত সোমবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর গুচ্ছ গ্রামের বজলুর রহমানের মৃত্যু হলে গত শুক্রবার নিজ বাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত দোয়া মাহফিলে আত্মীয় স্বজন ও পার্শ্ববর্তী বেলখুর, পানিখুর, বাঁকিলা, আটাপুরসহ আশ পাশের কয়েক গ্রামের প্রায়
একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে সিলেট-৩ আসনে থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান। রোববার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ
বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ আনুষ্ঠানিক ভাবে পৃথক ২টি রাস্তা পাকা করন কাজের শুভ উদ্বোধন করেছেন। ১২ সেপ্টেম্বর রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কিচক ইউনিয়নের মহিষট্ট-আউশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ রাস্তা কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকৌশলী
মহামারি করোনার কারনে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা সহ সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর মাঝে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেনতামূলক
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বলি হলো কৃষকের আড়াই বিঘা জমির ধান। গামর অবস্থায় থাকা কৃষকের এতগুলো ধান নস্ট হওয়ায় হতাশায় দিনযাপন করছে। ভুক্তভোগী সুবিচারের প্রার্থনায় আইনি সহায়তা চেয়েছেন। ধামইরহাট থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বড়মোল্লা পাড়া (বীরগ্রাম) এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আনিছার রহমান অভিযোগ করেন, বীরগ্রাম মৌজায় তার পৈতৃকভাবে পাওয়া ক্রয়সূত্রে খরিদ করা ১.২৫ একর জমিতে
মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই সাবাড় করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। ঢাকার মিষ্টি দই খেয়ে বেজায় মুগ্ধ তিনি। মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন। রাষ্ট্রদূত নিজেই হাঁড়িভর্তি দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, 'ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ
ঠাকুরগাঁওয়ে জমির সীমানা নিয়ে দ্বন্দের জের ধরে প্রতিবেশির হামলায় গৃহবধুসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও চেরাডাঙ্গী বাজার এলাকার প্রয়াত কোরবান আলীর ছেলে নুর ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে মো. হাকিম, মাজেদুল, রুহুল আমিন ওরফে বাবু, মাজেদা বেগম, কুমুর উদ্দীনকে আসামী করা হয়। এজাহারে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর সকালে নুর