
প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৬:৫৮

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিচ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে।সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি অবতরণ করে।
এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন। ৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি