মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

৯৩৬ কোটি টাকা ব্যয়ে নওগাঁয় নির্মিত হচ্ছে চার লেনের রাস্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৬:৫৭

শেয়ার করুনঃ
৯৩৬ কোটি টাকা ব্যয়ে নওগাঁয় নির্মিত হচ্ছে চার লেনের রাস্তা

নওগাঁ শহরের মধ্য দিয়ে যাওয়া সড়কের দুই পাশে রয়েছে দোকানপাঠ, ব্যবসা,শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, ক্লিনিকসহ অসংখ্য স্থাপনা। ফলে যানবাহন ও মানুষের চাপে এই সড়কে যানজটের চিত্র প্রতিদিনের। এতে করে সড়কটি ব্যবহারকারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ আর ভোগান্তি থেকে রেহাই পেতেই  যানজট নিরসনে শহরের  ভিতর দিয়ে চার লেনের সড়ক তৈরির প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। 

শহরের মধ্যে দিয়ে সড়কের দুই পাশে সড়ক প্রশস্ত করার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৩৬ কোটি টাকা। স্থানীয় সচেতন মহল বলছেন, উদ্যোগ নেয়া এ প্রকল্প বাস্তবায়ন হলে নওগাঁবাসীর দীর্ঘদিনের চরম দুর্ভোগ কমে আসবে। দাবি অচিরেই যেন প্রকল্পের  অনুমোদন দেয়া হয়।

আরও

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে যানজটে অতিষ্ঠ নওগাঁবাসী। আর দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান ঘটাতে মূল সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নীত করার মেগা প্রকল্প তৈরি করা হয়েছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, বৃহৎ এ মেগা প্রকল্পে থাকবে ৪ টি ফুটওভার ব্রিজ, ১০টি মিনি বাসস্টপ, ১৪ টি কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ আধুনিক সব সড়ক কাঠামো ব্যবস্থা। মূল সড়ক ও অন্যান্য অবকাঠামোসহ মোট ৮০ফুট প্রশস্ত হবে বর্তমান সড়কটি। নওগাঁ শহরের ঢাকা মোড় হয়ে বৃটিশ আমলে নির্মিত প্রাচীন লিটন ব্রিজ থেকে বাটার মোড়, সরিষাহাটির মোড়, মহিলা কলেজ মোড়, মুক্তির মোড়, কাজীর মোড়, দয়ালের মোড় হয়ে নওগাঁ- রাজশাহী সড়কের চৌমাশিয়া পর্যন্ত ১৬কিলোমিটার চার লেনের এ সড়ক বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে ।

দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানের উদ্যোগ নেয়ায় খুশি স্থানীরা, তারা বলছেন দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের। নওগাঁর শহরের মাষ্টার পাড়া মহল্লার স্থানীয় বাসিন্দা জয়দেব চন্দ্র সাহা বলেন, আমাদের নওগাঁ শহরটি অনেক প্রাচীন হলেও এখানে মানুষের বসবাস যেভাবে বেড়েছে, সে তুলনায় রাস্তাঘাট ও আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার খুবই অভাব রয়েছে। বিশেষ করে শহরের যানজট। আশা করছি দ্রুত শহরের যানজট নিরসনে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নওগাঁচার লেনের রাস্তা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

শহরের উকিলপাড়া মহল্লার স্থানীয় বাসিন্দা আফসা ইয়াসমীন ( কণা) জানান, রাজশাহী বিভাগের ১১টি উপজেলা নিয়ে গঠিত সবচেয়ে বড় জেলা নওগাঁ। প্রায় ৩০লক্ষ মানুষের বসবাস এ জেলায়। প্রতিদিন নওগাঁ শহরের মধ্যে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। শহরের ভিতর দিয়ে যে মেইন রাস্তা তা অনেক ছোট । তাই যানজট লেগেই থাকে। বর্তমানে যে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে তা খুবই ভালো একটি উদ্যোগ। চার লেনের রাস্তা হলে এই ভোগান্তি কমে যাবে। যতদ্রুত সম্বব এই প্রকল্প বাস্তবায়ন করা হোক এটাই প্রত্যাশা করছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলার বিশিষ্ঠজনরা বলছেন যদি এই মেগা প্রকল্প যদি বাস্তবায়ন হয়, তবে একটি পরিপাটি শহর হবে আমাদের প্রাণের নওগাঁ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও লেখক রফিকুল ইসলাম রবি বলেন, কৃষি ও ইতিহাস বিজরিত উত্তরের জেলা নওগাঁ। রাজশাহী বিভাগের সব চেয়ে বড় জেলা এটি। প্রায় ৩০লক্ষ মানুষের বসবাস এ জেলায়। ব্যবসা- বানিজ্য অন্যান্য কারনে প্রতিদিনই অনেক মানুষ যাতাযাত করে নওগাঁ শহরের মধ্যে দিয়ে। এ জেলার সাথে সরাসরি জয়পুরহাট, নাটোর ও রাজশাহীর সাথে আন্ত:যোগাযোগ রয়েছে। এছাড়া এই শহরে প্রায় ২লক্ষ মানুষের বসবাস। কিন্তু শহরের মাঝ দিয়ে অনেক ছোট রাস্তা। রাস্তার দুই পাশ দিয়ে ব্যবসা, শিক্ষা প্রতিষ্টান,দোকানপাটসহ অনেক স্থপনা রয়েছে। যার কারনে প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট যেন শহরবাসীর নিত্যদিনের সঙ্গী । চার লেনের এই প্রকল্প যদি বাস্তবায় হয়,তবে আমরা একটি যানজটমুক্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন শহর পাবো। তাই দ্রুত দীর্ঘদিনের নওগাঁবাসীর দাবি বাস্তবায়ন করা হোক। আশা করছি সরকার দ্রুত এ প্রকল্পের অনুমোদন দিবে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সমাজ সেবক রোটারিয়ান চন্দন কুমার দেব বলেন, শহরের মধ্যে দিয়ে চার লেনের রাস্তাটি ছিল নওগাঁরবাসীর অনেক দিনের দাবি। বর্তমানে তা বাস্তবায়নে মেগা প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। যা আমাদের জন্য অনেক খুশির একটি সংবাদ। আশা করছি সঠিকভাবে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের।

বিষয়টি নিয়ে সড়ক ও  জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, নওগাঁ শহরের যানজট নিরসনে ১৬ কিলোমিটার চার লেন সড়ক উন্নয়নের জন্য ৯৩৬ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। গত সপ্তাহে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব মো: নজরুল ইসলাম মহোদয় নওগাঁয় এসে পরিদর্শন করে গেছেন। এখন একনেক সভায় অনুমোদন হলেই অচিরেই তা বাস্তবায়ন কাজ শুরু হবে। আশা করছি খুব দ্রুতই অনুমোদন দেয়া হবে। 

বৃহৎ এ প্রকল্পের মধ্যে  ৬শ’ কোটি টাকা জমি অধিগ্রহণ ও ক্ষতিকরণ বাবদ ব্যয় ধরা হয়েছে। এছাড়া  ৩শ’ কোটি টাকা উন্নয়ন কাজে ব্যয় করা হবে। প্রকল্পে থাকবে চার লেনের রাস্তা, ৪ টি ফুটওভার ব্রিজ, ১০ টি মিনি বাসস্টপ, ১৪ টি কালভার্ট, ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ আধুনিক সব সড়ক কাঠামো ব্যবস্থা।

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গত ৩ আগস্ট বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

একসময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতা-কর্মীদের আনাগোনা এবং ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্র হিসেবে পরিচিত এই ভবন এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর ভবনটি এখন ময়লা-আবর্জনার ভাগাড় এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মাদকসেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক আব্দুর রহমান বাবলু মিয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু মিয়া কালুখালী উপজেলার

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে সিয়াম মৃধা (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।  সোমবার (৩ আগস্ট) সকালে উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধা পাড়া ঈদগাহ মাঠের সামনের পুকুরে পড়ে তার এ মৃত্যু হয়। সে দিরাজতুল্লা মৃধা পাড়ার বাসিন্দা মোঃ শিপন মৃধার ছোট সন্তান। শিশুরটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির প্রতিবেশি জহিরুল ইসলাম পাপ্পু মৃধা জানান, ঘটনা স্থলে পুকুরের মাঝ বরাবর

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি, ৩ আগস্ট: পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। এরই অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) পানছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা যায়, অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,