দেশি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, সম্মানিত গ্রাহক, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এ কাজকে এগিয়ে
"আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন" এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। হিজলা উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার ১৬ অক্টোবর বিকেল সাড়ে তিন টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আলোচনা
ভোলার লালমোহনে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হয় মো. রায়হান নামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র। নিখোঁজের পর থেকে একমাত্র পুত্র সন্তানকে খুঁজে না পেয়ে মা-বাবার গগণবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে লালমোহন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামের আকাশ-বাতাস। নিখোঁজ ছেলের ছবি ও স্কুলের ব্যাগ বুকে ধরে তার স্মৃতিগুলো মনে করে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন মা-বাবা। নিখোঁজ রায়হান
দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। অবশ্য আগে থেকেই একটা ধারণা ছিল। এবার সেটা সত্যি হচ্ছে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই দুই বছরের চুক্তিতে কোহলি-রোহিতদের কোচ হচ্ছেন দ্রাবিড়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গতকাল (১৫ অক্টোবর) আইপিএলের ফাইনাল চলাকালে দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও
টেকনাফ স্থল বন্দরে পরিবহন ও শ্রমিক সিন্ডিকেট এবং বাড়তি খরচের কারণে পেঁয়াজ ও অন্যান্য পণ্যাদির দাম বাড়ছে। টেকনাফ স্থল বন্দর হতে ঢাকা-চট্টগ্রামে পেঁয়াজ পরিবহনে ট্রাক প্রতি ৪০ হাজার টাকা খরচ বেশী হয়। ফলে পরিবহনের কারণে পেঁয়াজের দাম বেড়ে যায়। পাশাপাশি শ্রমিক সমস্যা রয়েছে। একজন ব্যক্তি ৫-৬ বছর ধরে শ্রমিক নিয়ন্ত্রন করছে। টেন্ডার ওপেন পদ্ধতিতে না হওয়ায় এ সমস্যা হচ্ছে। দেশে
দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। মাত্র চার দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। শনিবার(১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে দেশীয় কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আর এসব মরিচ আসছে নওগাঁ জেলা
৬ বছর পর আগামী তিন বছরের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী চেম্বার অফ কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী। শনিবার (১৬ অক্টোবর) বিকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির ঘোষণা দেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অব.
হত্যা, গুম, ধর্ষণকারী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবন্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ক্যু-হয়ে যাওয়া গণতন্ত্রকে উদ্ধারের জন্য সকলকে ঐক্যবন্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। তাই দ্রুত দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসানের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আগামীতে এই বাংলার মাঠিতে রাতের আধারে কোন ভোট হতে দেওয়া হবে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে।দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৩ জনের। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে,
র্যাব এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থেকে অবৈধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) এর সর্ববৃহৎ চালান প্রায় ০৫ কেজি আইস, বিদেশী অস্ত্র ও গুলিসহ টেকনাফ আইস সিন্ডিকেট এর অন্যতম হোতা মোঃ হোছেন @ খোকন ও তার ০১ সহযোগীকে গ্রেফতার। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনমানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসীয় ভ‚মিকা পালন করে আসছে। দেশের
রাজধানীর শ্যামপুর এলাকা হতে আগ্নেয়াস্ত্রসহ ০২ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫
নাটোরের লালপুরে উপজেলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কদিমচিলান ইউপি সেলিম রেজা (মাস্টার)। শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান সেলিম রেজা লিখিত বক্তব্যে বলেন,‘ গত ১৪ তারিখের বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখল করে ইউপি চেয়ারম্যানের বাড়ি নির্মানের অভিযোগ শিরোনামে মিথ্যা খবর প্রকাশ করা হয়। খবরে যে
সরাইলে কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। পাশাপাশি আকাশে কড়া সূর্য থাকায় অতিষ্ঠ জনজীবন। এতে কর্মক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা, অস্বস্তিতে রয়েছেন শ্রমজীবীরা। সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেও বাড়ছে রোগীর সংখ্যা।বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপপ্রবাহের জেরে ঘেমেনেয়ে একাকার মানুষ। তার মধ্যে আছে বিদ্যুতের জ্বালাতন। এই আছে বিদ্যুৎ নাই আবার।কাজের সূত্রে সারা দিনের জন্য শ্রমিকরা
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। আকস্মিক এই দুর্যোগে তিন বছরের এক মেয়েশিশুসহ ৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে দিকে ঘটে যাওয়া এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপটির পূর্বাঞ্চলীয় জেলা কারাঙ্গাসেম ও বাংলি। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বালির পার্শ্ববর্তী দ্বীপ লোম্বকেও ভূমিকম্প অনুভূত
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া। তিনি জানান, ঘটনাস্থলে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। উদ্ধার অভিযান
কুমিল্লা, হাতিয়া, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা-ভাংচুর ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বাম গণতান্ত্রিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রবিউল আলম খোকন বাসদের সমন্বয়ক এ্যাড, আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের ওর্য়াকাস পার্টির সাধারন
স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। এবার ব্যাপক পরিসরে স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পরিকল্পনা চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।পরিকল্পনার অংশ হিসেবে, প্রতিদিন ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আর এ কার্যক্রম শুরু হতে পারে আগামী ৩০ অক্টোবর থেকে। শনিবার (১৬ অক্টোবর)
হাতে কোরআন শরীফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য জারিন তাসনিম দিয়া। টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ৩০ পারাই হাতে লিখেছেন। এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস ও কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। এছাড়া মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন জারিন। আজ শনিবার তার পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো, ‘‘ক্ষুদ্র জীবনে
জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১। দিবসটি ( ১১অক্টোবর - ১০ নভেম্বর ) উপলক্ষে শনিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে একটি র্র্যালী বের হয়। র্র্যালী শেষে হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে, হিজলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার
কুমিল্লায় দুর্গামন্দিরে পরিকল্পিতভাবে পবিত্র কোরআন শরীফ রেখে সম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে বিএনপি। বাংলাদেশে সাম্প্রদায়িকতার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। আজ শনিবার (১৬ অক্টোবর) রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়া কনফারেন্সে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম এর সভাপতিত্বে রাজবাড়ী
বৃষ্টি বেড়ে কিছুটা কমতে পারে গরম। একই সঙ্গে সারাদেশের ১৮টি জেলায় চলমান তাপপ্রবাহ কোথাও কোথাও থেকে দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার সময় আশ্বিনের শেষদিনে গরমে পুড়ছে প্রায় সারাদেশ। দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, ‘বৃষ্টিটা একটু বাড়বে, আর বাড়লে তাপমাত্রাও কিছুটা কমবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।’তিনি বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের গঠিত নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ অধিকার পার্টি’ (সম্ভাব্য নাম) গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে। সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমকে নিয়ে দলটি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি কেন গণফোরাম ছাড়লেন এবং এ দলের সঙ্গে যুক্ত হলেন সে কারণও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি গণফোরামে
আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বিশ্ব খাদ্য দিবস ২০২১।হিজলা উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার ১৬ অক্টোবর সকাল সোয়া ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, হিজলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত