
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ২০:৫৬

জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১। দিবসটি ( ১১অক্টোবর - ১০ নভেম্বর ) উপলক্ষে শনিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে একটি র্র্যালী বের হয়। র্র্যালী শেষে হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে, হিজলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি। ইঁদুরের দ্বারা ফসলের ক্ষয়ক্ষতি পরিমান ও দমন কৌশল বিষয়ের উপর কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক সেলিম সরদার ও বিল্লাল হাওলাদার। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারিগণ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক ও কৃষাণীগণ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষি উপ সহকারী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
