
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৯:১৬

আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো বিশ্ব খাদ্য দিবস ২০২১।হিজলা উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার ১৬ অক্টোবর সকাল সোয়া ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, হিজলা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারিগণ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক ও কৃষাণীগণ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষি উপ সহকারী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
