
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ২০:২৩

কুমিল্লায় দুর্গামন্দিরে পরিকল্পিতভাবে পবিত্র কোরআন শরীফ রেখে সম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছে বিএনপি। বাংলাদেশে সাম্প্রদায়িকতার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। আজ শনিবার (১৬ অক্টোবর) রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়া কনফারেন্সে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম এর সভাপতিত্বে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যার্থ হয়ে রঙ্গিন চমশার ফাঁক দিয়ে বাংলাদেশকে রঙ্গিন দেখছে।
তাদেরকে শক্ত হাতে পরিহত করা হবে। সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল অব. মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব- উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছে।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলের মাধ্যমে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
