ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় দাফনের সাড়ে তিন মাস পরে হোসেন আলী(৭৮) নামের এক ব্যক্তির কবর থেকে গলিত মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার(১০ অক্টোবর) সকালে উপজেলার গাঙ্গুয়া গ্রামে ওই ব্যক্তির পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। জানা যায়, চলতি বছরের ২৬জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলি তার নাতি রুহুল আমিনের বাসার বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যায়। পরে তাকে স্থানীয় কবরস্থানে
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, একজন সাংবাদিক বস্তুনিষ্ঠতার সাথে নির্ভয়ে কাজ করলে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। আজ রাজধানীতে ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে উপহার দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান
সাবেক যুগ্মসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ভুয়া ভাউচার ও বিল বানিয়ে পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। রোববার বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। মামলা সূত্রে
বর্তমান সময়ে প্রযুক্তির কারণে প্রাইভেসি রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়েছে। নিজের অজান্তেই যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে গোপনীয় নানান বিষয়। গোপনীয় বিষয়ের মধ্যে অন্যতম হলো কল রেকর্ডিং। আজকাল কল রেকর্ডিং এর মাধ্যমে যে কাউকে সহজেই ফাঁসিয়ে দেওয়া যায়। তবে কিছু বিষয় মাথায় রাখলে কল রেকর্ডের বিষয়টি বুঝতে পারা সম্ভব। যদি আপনার ভয়েস কল করার সময় মনে হয়ে যে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের মূল অনুষ্ঠান এক মাস পেছাল। আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে। রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।পরে ঢাবির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি
কেরানীগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১০ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে শাওন ও সাইদুর রহমান নামে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. শাওন উদ্দীন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯)। এসময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ টি কার্তুজ (গুলি), ১টি সুইচ গিয়ার চাকু ও ২টি মোবাইল
নাটোরের শেখ রিফাদ মাহমুদ শিশুদের নোবেলখ্যাত ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২১’ এর জন্য মনোনীত হয়েছে। এ বছরের এপ্রিল মাসে আবেদন করা হলে গত ২ অক্টোবর তাকে মনোনীত করা হয়। অনুষ্ঠানের আয়োজক নেদারল্যান্ডসের ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করা হয়েছে। শেখ রিফাদ মাহমুদ সম্পর্কে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে- রিফাদ একজন ‘তরুণ চেঞ্জমেকার’ ও ‘সমাজ-সংস্কারক’। তিনি শিশুশ্রম বন্ধ এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন এবং ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হলো। চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে রোববার (১০ অক্টোবর) বিকেলে এই তথ্য
নওগাঁর ধামইরহাটে পাওয়ার ট্রলি উল্টে এক আদিবাসী যুবক মারা গেছে। জানা গেছে,রোববার বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার মিশনের ধান বোঝাই একটি পাওয়ার ট্রলি হরিতকীডাঙ্গা বাজার অভিমুখে রওনা দেয়। পথে বেনিদুয়ার চেয়ারম্যান মোড় নামকস্থানে ধান বোঝাই পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে খাদে পড়ে যায়। এতে পাওয়ার ট্রলির চালক পরেশ পাহান (২২) এর উপর পাওয়ার ট্রলির ইঞ্জিন পড়ে। তাৎক্ষনিক তাকে উদ্ধার
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন কমিশনে গঠন আইন প্রণয়ন করা জরুরি বিষয় ছিল। তা করতে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় গণতন্ত্রের অবস্থা সংকটাপন্ন। নির্বাচন কমিশন ভবনে নিজ চেম্বারে রোববার (১০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন গঠন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমঝোতা না হলে দেশব্যাপী অরাজকতা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানান নির্বাচন
এক প্রবাসী বাংলাদেশি ‘আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র’-এর সর্বশেষ বিজয়ী হয়ে লটারি জিতলেন ১০ লাখ দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকার সমান। জানা গেছে, দুবাইয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটির ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে তিনি এ পুরস্কার পাচ্ছেন। গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত লটারির ড্রতে বাংলাদেশি ওই নাগরিক এই পুরস্কতার জেতেন। তবে প্রবাসী ওই বাংলাদেশির নাম-পরিচয়
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ সিনেমা। ধারণা করা হচ্ছিল, করোনায় দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় প্রেক্ষাগৃহগুলোতে সেরকম দর্শক সমাগম হবে না। তবে সেই ধারণা কিছুটা হলেও ভুল প্রমাণিত হয়েছে। মানুষ ঠিকই সময় বের করে সিনেমা দেখতে এসেছে। বিশেষ করে দুপুরের শো ও সন্ধ্যার শোতে বেশি দর্শক সিনেমা দেখতে এসেছেন। যদিও সিনেমা দেখতে আসা দর্শকের বেশিরভাগ
কোভিড ১৯ মহামারির কারণে প্রায় ৬ মাস পর ঝালকাঠি জেলা আইন শৃঙখলা কমিটির সভা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হলরুমে জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। আরো বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হেমায়েত উদ্দিন জেলা আওয়ামীলীগের সাধারণ
চতুর্থবারের মত ভোলা জেলার সকল ওসিদের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ। রোববার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে তাঁর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ শাহে আলম এমপি বলেছেন, বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমানে কেউ ইচ্ছে করলেই চাকুরী দিতে পারে না। যোগ্যতা প্রমান করে চাকুরী পেতে হয়। তাই শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সমাজের অত্যাচার অনাচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ১০ অক্টোবর রবিবার
শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি এই শ্লোগান রবিবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি’র আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানে গত ৬ দিনে ১৪১ জনের কারাদণ্ড দেয়া হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। অভিযানকালীন সময় ৬ দিনে ৩ লাখ ৭৫ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর। সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। এ নির্দেশনা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রবিবার (১০ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা পাবে। সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ
ইতালির লিসা টাওয়ার ন্যায় নির্মিত শিখর মন্দির শিল্পের অপূর্ব নিদর্শন বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহাসিক মাহিলাড়া সরকার মঠ পর্যটকদের আকৃষ্ট করে তুলছে। প্রতিদিনই দুরদুরান্ত থেকে পর্যটকরা দেখতে আসছেন প্রতœতত্ব অধিদপ্তর কর্তৃক স্বীকৃতি পাওয়া প্রাচীন নির্মান শিল্পের এ নিদর্শনটি। সরেজমিনে দেখা গেছে, বর্গাকারে নির্মিত মঠের ভিতরে একটি কক্ষ এবং পশ্চিমের দেয়ালে একটি খিলান যুক্ত প্রবেশ পথসহ নানান ধরনের অলংকরণ রয়েছে। এছাড়াও মঠের ভিতরের
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে। এর আগের দিন (৯ অক্টোবর) এতে ২০ জনের মৃত্যু হয় ও আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৪১৫ জন। সেই হিসাবে একদিনের
হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাজ সাজ রব। প্রতিমা তৈরীর কাজ শেষ। শুরু হচ্ছে হিন্দুদের বড় উৎসব দূর্গাপূজা। ষষ্ঠি বোধনের মধ্য দিয়ে পূজা আর্চনার কাজ শুরু করবেন পূজারীরা। ঝিনাইদহ জেলায় এবার ৪৫২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষ্যে ব্যপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা পুলিশ ও জেলা আনসার কমান্ড্যান্ট'র পক্ষ থেকে। তথ্য নিয়ে জানা গেছে, এ বছর ঝিনাইদহ সদর উপজেলায় ১০৪টি, শৈলকুপায়
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ২১টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার (জি.আর) ৫'শ কেজি করে চাল ও স্থানীয় সংসদ সদস্যর ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভূক্ত পরিবারের কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান এবং ভিঙ্কুক পূর্নবাসনের নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ
“আমাদের শৃঙ্খলার মানকে আরও উন্নত করতে মাস্টার প্যারেড অপরিহার্য। বাংলাদেশ সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণে আমরা এই অতিমারী পেন্ডামিক পরিস্থিতি ক্রমান্বয়ে সহনশীলতার দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি বিধায় আমরা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এই প্যারেডে সমবেত হয়েছি। শারীরিক যোগ্যতা আমাদের অন্যতম ভিত্তি, শৃঙ্খলার মান সমুন্নত রাখতে নিয়মিত শরীরচর্চা অপরিহার্য। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বরিশাল পুলিশ লাইন্সএ মাস্টার প্যারেড
ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ এর ২০ কেজি করে চাল বিতরণ ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের ৮৫জন নিবন্ধিত কার্ডধারী জেলে ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের ৫১৮ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ