
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ৫:৫৮

তফশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এই দিন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে বাবা ও ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন।ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. রশিদুল ইসলাম ও তার ছেলে স্বতন্ত্র হিসেবে মো. রাফসান জানি আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুলের কাছে মনোনয়ন জমা দেন।
রশিদুল ইসলাম রাধানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। রাফসান জানি একজন সাধারণ ব্যবসায়ী বলে জানা গেছে।এদিকে বাবা ছেলে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ায় রাধানগড় ইউনিয়নবাসীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ধারনা করছেন মনোনয়ন বাতিলের আশংকায় বাবা ছেলে মনোনয়ন জমা দেন।বাবা রশিদুল ইসলাম বলেন যথাসময়ে আমার ছেলে মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। এ নিয়ে পরিবারের মাঝে কোন দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি।

এদিকে রাধানগড় ইউনিয়নে আরও দুইজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু জাহেদ এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ থাকলেও তৃতীয় ধাপে পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। ভোটার তালিকা পুনর্বিন্যাস ও সীমানা জটিলতার কারণে উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে না।
কোনো ট্যাগ পাওয়া যায়নি