
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ২১:৩৯

রাজবাড়ীর গোয়ালন্দে ৪৫ বোতল ফেনসিডিলসহ বুধবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেফতারকৃত মাদককারবারী হলো চুয়াডাঙ্গা জেলার দামুরাহুদা থানার দশমী গ্রামের মো. উম্বার আলীর ছেলে মো. চুয়া খোকন মিয়া (৪৪)।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেট সংলগ্ন জনৈক মজনু মন্ডলের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ৪৫পিস ফেনসিডিলসহ খোকন মিয়াকে (৪৪) কে গ্রেফতার করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় খোকন মিয়া নামের এক মাদক কারবারিকে ৪৫ পিস ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এসআই জুয়েল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
