
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ৩:১২

গাজীপুরের শ্রীপুরে এসএম কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি