
নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালের পাশে ট্রাকচাপায় মারা গেছেন তিনজন। আহত হয়েছেন একজন। তারা সবাই পরিবহন শ্রমিক। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক।বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিয়ামতপুর জুম্মাপাড়ার জাহাঙ্গীর ভাণ্ডারী, শাষকান্দরের আলম ও কুন্দলের রবিউল ইসলাম।সৈয়দপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, রংপুর থেকে ছেড়ে আসা ট্রাকটি বাসটার্মিনালের পাশে এসে ব্রেক ফেল করে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও সৈয়দপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অন্য দুজন মারা যান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি