
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ২১:৪৫

প্রয়োজনীয় লোকবলের অভাবে বছরের পর বছর ধরে চলছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস। ফলে কাংঙ্খিত সেবা পাচ্ছেন না উপজেলাবাসী। প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় তাদেরকেও হিমসিম খেতে হচ্ছে। নীতিমালায় ৮টি পদ থাকলেও এ অফিসটি চলছে মাত্র ২ জন কর্মকর্তা দিয়ে।
সঠিক ভাবে পরিচালনার জন্য জনবল কাটামতে নলকূপ স্থাপনের জন্য ৪ জনের স্থলে রয়েছে ১ জন। এছাড়া কম্পিউটার অপারেটর (সিসিটি), নৈশ্যপ্রহরী ও অফিস সহায়কের পদে ১ জন করে থাকার কথা থাকলেও দীর্ঘদিন যাবৎ সবগুলো পদই রয়েছে শুন্য। অফিসে সেবা নিতে এসে সংশ্লিষ্ট পদের লোক না থাকায় সময় মত কাজ হ্েচ্ছ না। এ কারনে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।
উপজেলার রতনপুর বাজারের পান দোকানদার মন্টু প্রামানিক ও অনিল চন্দ্র বলেন, জনস্বাস্থ্য অফিসের লোকজন একটি তারাপাম্প টিউবয়েল স্থাপন করে বাজারে। আমরা বাজারের প্রায় সব দোকানদার ও হাটে আসা ক্রেতারা এই টিউবয়েলটির পানি ব্যবহার করতাম। এটি নষ্ট হলে অফিসে বলেও কোন লোকজন আসেননি মেরামতের জন্য। আমরা নিজেরাই কয়েক বার মেরামত করেছি। অনেক দিন ধরে টিউবয়েলটি একেবারে অকেজো হয়ে পড়ে আছে। বর্তমানে মসজিদের টিউবয়েল ব্যবহার করছি বলেও জানান তারা ।
পাঁচবিবি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন বলেন,উপজেলাবাসীর সুপেয় পানি সরবরাহের জন্য প্রতিবছর যথেষ্ঠ বরাদ্দ আসে। কিন্ত অফিসে যথাযথ লোকবলের অভাবে সঠিক সময়ে সব কাজ সর্ম্পূন করা যায় না। তিনি আরও বলেন, কম্পিউটার অপারেটর না থাকায় জরুরী কাজ ফেলে রেখেই কম্পিউটারের কাজগুলো আমাকেই করতে হয়। অফিসে জনবল সংকটের বিষয়টি উর্ধত্বন কর্তৃপক্ষকে প্রতিবছরই চাহিদার তালিকা দিয়ে থাকি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি