মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ অক্টোবর থেকে এ শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। এ সিদ্ধান্তে বিশেষ করে ভারতের ওষুধ শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এ ভাষণকে ঘিরে দেশ-বিদেশের কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। সূত্র মতে, প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের চিত্র
শুক্রবার মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রাসূলুল্লাহ (সা.) হাদিসে বলেছেন, শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন, যেদিন আদম (আ.) সৃষ্টি হয়েছিলেন এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে। তাই এদিনকে ইসলামে বিশেষ মর্যাদার আসনে বসানো হয়েছে এবং মুসলমানদের জীবনে এর তাৎপর্য গভীর। শুক্রবারের সকাল থেকেই মুসলমানদের মধ্যে বিশেষ প্রস্তুতির আবহ দেখা যায়। ফজরের পর কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়ার মাধ্যমে দিনটি শুরু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আউয়াল খাঁনসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের কারামুক্তির সময় কারা ফটকের সামনে শতশত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নেন। কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে মনোনয়ন
মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক চাপে পড়ে নির্বাচন কমিশন তাদের শাপলা প্রতীক না দেয়ার বিষয়টি নির্বাচনের প্রতি দায়িত্বহীনতা ও অক্ষমতার প্রমাণ। তিনি বলেন, আইনগত কোনো বাধা না থাকা সত্তেও রাজনৈতিক প্রভাব নির্বাচন প্রক্রিয়ায় ন্যায্যতা বিঘ্নিত করছে। সারজিস আলম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে এনসিপির জেলা ও সাত উপজেলার সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে
নওগাঁ সদর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করেছে সামাজিক সংগঠন দুস্থ সেবা সংস্থা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ হাসান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীন। বিশেষ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুর গ্রামের বাঁশীবাদক ও গায়ক শেখ সোলায়মান তার প্রথম একক মৌলিক গান নিয়ে আসছেন। নতুন গানটি প্রকাশিত হবে পূজার সময়, আগামী ২৭ সেপ্টেম্বর, শনিবার, তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেল “Sheikh Solayman”-এ। গানটির শিরোনাম ‘চলছে গাড়ী যাত্রাবাড়ী’। এর কথা ও সুর করেছেন সচল পাগল সুজন। মিউজিকের আয়োজন করেছেন পূর্ণ মিলন, এবং রেকর্ডিং সম্পন্ন হয়েছে রিঙ্কু স্টুডিওতে। শিল্পী শেখ সোলায়মান জানিয়েছেন, এটি
নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. রোকসানা হ্যাপির বিরুদ্ধে গুরুতর দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী এক কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকা যায় না। তবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর যোগদানের পর থেকে তিনি একই পদে বহাল রয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিনের অবস্থানকে পুঁজি করে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম চালানো হচ্ছে। করোনাকালীন সময়ে রোগীদের যথাযথ চিকিৎসা
পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ বিক্রি হয়েছে রেকর্ডমূল্যে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বন্দরের ফয়সাল ফিসে মাছটি দেখতে জেলেদের ভিড় জমে যায়। জেলে শহিদ মাঝি জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সাথে এই ইলিশ ধরা পড়ে। ওজন হয় ২ কেজি ৫০০ গ্রাম। সকালে বন্দরে এনে খোলা নিলামে তোলা হলে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মোট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রখর রোদের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে উমের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত উমের আলী ওই এলাকার মরহুম পরব আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে দুই শতক জমিতে আলু লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন উমের আলী। তিনি কোদাল দিয়ে জমি তৈরি করছিলেন। হঠাৎই মাথা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় নীতি ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে গত বছরের গণঅভ্যুত্থান ভারতের পছন্দের নয়, যা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতের সমালোচনা ড. ইউনূস করেছেন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা সার্জিও গোরের সঙ্গে বৈঠকে। সার্জিও গোর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের’ সঙ্গে কাজ করছে। তিনি বলেন, তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় এবং আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে কাজ করেছে। রিজভী আরও বলেন, কখনোই কোনো রক্তপিপাসু বা গণতন্ত্র ধ্বংসকারী শক্তিকে দেশের ক্ষমতায় আসতে
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আবারও খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবার পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কঠোর নিয়ম চালু করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত দেশ শাসনের
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বাংলাদেশে প্রচলিত আইনে নেই। তাই আইন ও সংবিধান পরিবর্তন ছাড়া এ পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আসন্ন নির্বাচন কি প্রচলিত পদ্ধতিতে নাকি পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জবাবে সিইসি
নওগাঁর ধামইরহাটে যুবদল নেতা আলহাজ্ব রুহুল আমিনের উপরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার নিজস্ব ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেন দূর্বৃত্তরা। ২৪ সেপ্টেম্বর রাত ৯টায় উপজেলার ফার্শিপাড়া এলাকার রাস্তায় এ ঘটনাটি ঘটে। তিনি উপজেলা যুবদলের সাবেক দুইবারের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে কে হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি। তিনি উপজেলার চৌঘাট বস্তাবর এলাকার ইসমাইল হোসেন এর ছেলে। এ বিষয়ে
কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন- 'ক্ষমতায় গেলে সীমান্তের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মিলিটারি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। দেশের প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই করতে হবে। এখন সময় প্রযুক্তির পৃথিবী। শিক্ষার্থীদের প্রযুক্তির দিকে ধাবিত হতে হবে এবং
নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বরুন কুমার সরকার, সাধারন সম্পাদক সনৎ কুমার প্রামানিক, পূজা মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদক, ইউপি সদস্য আবুল
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকারের ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয় ৬৩ হাজার ৭৫০ টাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল বেলায় রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি নিয়ে আসা হয় দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে। সেখানে অনুষ্ঠিত নিলামে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী কামিনীগঞ্জ ও সীমান্তবর্তী ফুলতলা হাটবাজারসহ চারটি বাজার গত দুই বছর ধরে ইজারাহীন অবস্থায় চলছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বারবার দরপত্র আহ্বান করা হলেও কেউ নিলামে অংশ নিচ্ছে না। ফলে বাজারগুলো খাস কালেকশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে সরকার প্রতিবছর কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সরকারি নথি অনুযায়ী, ১৪৩০ বাংলা সনে কামিনীগঞ্জ বাজার ৬৯ লাখ ৯১৯ টাকায় ইজারা দেওয়া হয়।
গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আকবর মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সহকর্মী লিমন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকবর মিয়া যশোরের কেশবপুর উপজেলার ভান্ডাখুলা গ্রামের মোবারক মোড়লের ছেলে। তিনি কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় মিণ্টু মিয়ার পোল্ট্রি দোকানে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এশিয়া কাপ চলাকালীন রমরমা ক্রিকেট জুয়ার খেলা দেখা যাচ্ছে। ২০১৫-১৬ সাল থেকে প্রকাশ্যে শুরু হওয়া এই জুয়া শুরুতে হালকা মজার জন্য হলেও এখন পেশাদারী আকার নেয়। বুধবার রাতে সরাইলের একটি চায়ের দোকানে বাংলাদেশ ও ইন্ডিয়ার ম্যাচ ঘিরে বাজি ধরার দৃশ্য নজর কেড়েছে। একজন ব্যবসায়ী জানান, তিনি ওই ম্যাচে ১০ হাজার টাকা বাজি ধরেছিলেন, তবে বাংলাদেশ দলের হারের কারণে
কক্সবাজারের টেকনাফে শাবনুর (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাবনুর ওই এলাকার মৃত নুর আলমের কন্যা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহ উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শাবনুর পরিবারের সঙ্গে অভিমান করে
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে পলাশ কুমার মহন্ত (৪০) নামে এক চা দোকানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় পাঁচবিবি স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ স্থানীয় পৌরসভার তুরিপাড়ার মৃত নীলমনি মহন্তের ছেলে এবং স্টেশনের রোডে চা স্টল পরিচালনা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলাকালীন পলাশ রেল লাইনের ওপর ঘোরাফেরা করছিলেন।