নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত ২০ অক্টোবর সকালে ডায়াবেটিস, লিভার,শ্বাসকস্টসহ বিভিন্ন কারণে অসুস্থ্য হয়ে পড়লে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহে---রাজেউন। ২১ অক্টোবর সকাল ৯ টায় মরহুমের নিজ গ্রাম উপজেলার চকময়রামে জানাযার পূর্বে মৃত ডা. ছলিম উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার
বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্পিন ঘুর্ণিতে পড়ে সব উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয় পাপুয়া নিউগিনি। এতে করে ৮৪ রানে পরাজয়বরণ করে পিএনজি। একসময় অল্প রানে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদের প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার উঠে সাকিব আল হাসানের হাতে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাস্কাটের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচটি বাংলাদেশ সময়
নাটোরের লালপুরে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতি প্রতিষ্ঠান, শিক্ষক-ছাত্র ও সাংবাদিকসহ সকলকে নিয়ে র্যালী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুল মাঠ থেকে একটি সম্প্রীতি র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালপুর কড়ইতলায় গিয়ে শেষ হয়। র্যালী শেষে গোপালপুর কড়ইতলায় শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন একজন। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৪ জন। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অধিদফতর
১৮২ রানের লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে রান করতে চাপে পাপুয়া নিউগিনি (পিএনজি)। ১২ ওভার শেষে ৩০ রানে ৭ ইউকেট হারিয়েছে দলটি। প্রথম দুটি ওভার ভালোভাবেই মোকাবিলা করে দেশটির ওপেনাররা। তৃতীয় ওভারে এসে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে এলবিডব্লিউ হয়ে যান ওপেনার লেগা সিয়াকা। সাইফউদ্দিনের ফুললেংথের বলটা ফ্লিক করতে গিয়ে মিস করেন তিনি। রিচার্ড কেটেলবোরোর এলবিডব্লুর সিদ্ধান্তটা রিভিউও করেননি তিনি। করলে অবশ্য লাভও হতো না। বল
দেশের সব রেল লাইনকে ব্রডগেজ ও ডুয়েলগেজে রূপান্তর করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘সারাদেশে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা
অনুষ্টিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়নের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী মো. গোলজার হোসেন মৃধা উপস্থিত থেকে ওই ওয়ার্ডের কমিটি গঠন করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফা মুন্সী, পৌর
সরাইল উপজেলা জলমহল ইজারা কমিটির এক সভা আজ বিকেলে স্থগিত করা হয়েছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন পাড়ায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হওয়ার কথা। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন,সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. শিহাব,ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা সমবায় কর্মকর্তা মো.আলমগীর হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: মাইমুনা জাহান, উপজেলা সমাজ সেবা
টাঙ্গাইলের কালিহাতিতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর ২নং ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে৷ নিহতরা হলেন, উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে ওমান প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫) । পুলিশ জানায়, সোহেল ও রফিকুল দুই বন্ধু মিলে এলেঙ্গা
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) সাধারনত যে চ্যাটিং এর ক্ষেত্রে এন্ড-টু-এন্ড (end-to-end) এনক্রিপশন ফিচার প্রদান করে থাকে সে কথা আমাদের প্রায় সকলেরই জানা। কিন্তু চ্যাটিং এর ক্ষেত্রে এই সিকিউরিটি সিস্টেম বিদ্যমান থাকলেও, চ্যাট ব্যাকআপ বা সংরক্ষণের ক্ষেত্রে এই জাতীয় কোনো সুবিধা মেলে না। আর এই কারনেই অনেক WhatsApp ইউজার ক্লাউড ব্যাকআপের সময় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারের দাবি করে আসছিলেন। সেক্ষেত্রে ইউজারদের সন্তুষ্ট
শরীয়তপুরের ডোমসার ও আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের উপর হামলা শুরু হয়েছে। নির্বাচনী ক্লাব, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে মারধর করা হচ্ছে প্রার্থীদের সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছ। ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান খান জানায়, ২১ অক্টোবর প্রার্থীতা যাচাই বাছাইর হবে। ২০ অক্টোবর বুধবার রাত ৮টায় নৌকা মনোনীত প্রার্থী মিজান মোহাম্মদ খানের লোকজন
কুয়াকাটার চর গঙ্গামতি এলাকায় অসহায় ২২ জেলে পরিবার কে বিনা নোটিশে উচ্ছেদ ও বনবিভাগের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলেরা। ২১ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় সমুদ্র সৈকতের চর গঙ্গামতি এলাকায় শতাধিক নারি পুরুষ ও শিশুরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অসহায় ভুক্তভোগী জেলে মোঃ শহিদুল ইসলাম, মোঃ সালাম মুসুল্লি, ইলিয়াস ফকির প্রমূখ। বক্তারা কান্না জড়িত কন্ঠে বলেন,
চীনের অন্যতম প্রধান নগরীতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) একটি রেস্তোরায় গ্যাস বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ ব্যস্ত রাস্তায় ছিটকে পড়ে, এতে অন্তত তিন জনের মৃত্যু এবং অনেক লোক আহত হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। সামাজিক মাধ্যমের দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ রাষ্ট্রীয় মালিকানাধীন পিপলস ডেইলি প্রকাশ করেছে, এতে দেখা যায় , উত্তর চীনের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের বিভিন্ন ভবনের জানালা ছিটকে
নামের সাথে মিল থাকায় প্রকৃত মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সমাজসেবা অফিসের অফিস সহকারীর যোগসাজশে অবসরপ্রাপ্ত এক প্রভাষকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সেজে প্রয়াত মুক্তিযোদ্ধার ভাতার টাকা উত্তোলন করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের পুত্র মোঃ নাছির জানান, আমার পিতা নুরুল ইসলাম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে ২০০৪ সালে উপজেলা ভিত্তিক
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব ওঠার লড়াইয়ে পাপুয়া নিউগিনিকে ১৮২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে শুরুটা আজকেও ভালো হয়নি টিম বাংলাদেশের। শুরুতেই নাইম শেখের উইকেট হারানো পর সাকিব লিটনের ব্যাটে ভালোই এগুচ্ছিলো টাইগাররা। রান রেটেও ছিলো ১০ এ কাছাকাছি। তবে ভালো শুরু করা লিটন দাস ভালো শুরুর ইঙ্গিত দিয়েও তা ধরে রাখতে পারেনি।
দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলার দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহন করা প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে ১০টা থেকে দুই ধাপে বিকেল ৪টা পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলে। হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শফিকুল রহমান আকন্দের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম,হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ
ভোলার তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৩১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে কারাদণ্ড, ৬জনকে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক ও প্রতিবন্ধী হওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়। উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, বুধবার দিবাগত গভীররাতে তজুমদ্দিন ও লালমোহনের মেঘনা মোহনা থেকে মাছ ধরার সময় ৩১ জন জেলেকে আটক করা হয়। এসময় ৫টি নৌকা
ভোক্তা পর্যায়ে পরিমাপে কম জ্বালানী তেল সরবরাহ করায় বরিশালে ২ টি পেট্রোলপাম্প কে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহষ্পতিবার (২১ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া কর্তৃক অভিযানে এ জরিমানা করা হয়। তারা জানান, বরিশাল নগরের নথুল্লাবাদ ও ঢাকা-বরিশাল
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা কর্তৃক নির্মিত শেখ কামাল টেনিস কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে উপজেলা চত্বরে নির্মিত শেখ কামাল টেনিস কমপ্লেক্সের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। উদ্বোধন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি ছাড়াও উপস্থিত ছিলেন মহান সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে মতবিনিময় সভা করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন,ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন
রুখে দাঁড়াও বাংলাদেশ এই প্রত্যয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় মন্দিরে ও বাড়িঘরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে বরিশালে। বৃহস্পতিবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে এসময় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স
সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে প্রাণ হারিয়েছেন এক ছাত্র। ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে এক ছাত্রলীগকর্মীর দিকে। সামসুদ্দোহা সাদী নামের ওই ছাত্রলীগকর্মী একই কলেজের সাবেক শিক্ষার্থী। বখাটেপনার কারণে তাকে একবার কলেজ থেকে বের করে দেয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা কলেজের প্রধান ফটকের ভেতরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনার পর কলেজের পাঠদান
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের ফাঁদে ফেলে ৩৪ দিন আটকে রেখে এক কিশোরীকে গণর্ধষণের অভিযোগ উঠেছে। পরে ওই কিশোরীকে ভারত পাচারের উদ্যোগ নেয় পাচারকারী দলের সদস্যরা। সেখান থেকে কৌশলে পালিয়ে আসে সে। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে ওই কিশোরী। এ ঘটনায় ওই কিশোরীর বাবা জুলহাস শেখ বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে ট্রাক চালক মাসুম, আসকর মল্লিক, নজরুল মল্লিকের
দীর্ঘ প্রায় ১৮ মাস পর সশরীরে ক্লাশ চালু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আজ বৃহষ্পতিবার সকাল ১০টা থেকে ক্লাশ শুরু হয়। দীর্ঘদিন পর ক্লাশে আসতে পেরে খুশী শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে ক্লাশে দীর্ঘদিনের অনুপস্থিতিতে পাঠগ্রহনে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য অতিরিক্ত ক্লাশ নেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ডঃ ঈশিতা হায়দার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ছাদেকুল আরেফিনক্লাশ পরিদর্শন