
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ২০:৩৩

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাধন কুমার বিশ্বাসের সরকারি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করেছে প্রতারক চক্র।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ‘উপজেলা প্রশাসন কুষ্টিয়া সদর নামে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন ইউএনও সাধন কুমার বিশ্বাস।স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া সদর দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

ইউএনও সাধন কুমার বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার দুপুরের দিকে আলামপুর ইউপি চেয়ারম্যানের কাছে তিন লাখ টাকা চেয়ে ফোন করে প্রতারক চক্র। পরে সেই ফোন কলটি কেটে আমাকে ফোন করে ঘটনাটি জানায়।তাই কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে এজন্য উপজেলা প্রশাসন কুষ্টিয়া সদর নামে ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।’
কোনো ট্যাগ পাওয়া যায়নি
